Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ওয়ানডে দলে ফিরলেন মুশফিক-হাসান মাহমুদ

খেলা

টিবিএস রিপোর্ট
22 July, 2022, 09:20 pm
Last modified: 22 July, 2022, 09:32 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

ওয়ানডে দলে ফিরলেন মুশফিক-হাসান মাহমুদ

ওয়েস্ট ইন্ডিজ সফরে রানের দেখা না পেলেও জিম্বাবুয়ে সফরের দুই দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। প্রায় আড়াই বছর পর ওয়ানডেতে ফিরে আলো ছড়ানো বাঁহাতি স্পিনার তাইজুলও জায়গা ধরে রেখেছেন।
টিবিএস রিপোর্ট
22 July, 2022, 09:20 pm
Last modified: 22 July, 2022, 09:32 pm

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৬ জুন জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি দলে অনেক পরিবর্তন আনা হলেও ওয়ানডেতে তেমন হয়নি। 

পূর্ণ শক্তির ওয়ানডে দল গড়া হয়েছে। সাকিব আল হাসান ছাড়া নিয়মিত সদস্যদের নিয়েই গড়া হয়েছে দল। এই সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। ১৬ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ পেসার হাসান মাহমুদ। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা দল থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন। দলে থাকলেও চোটের কারণে ছিটকে যান ইয়াসির আল রাব্বি। আর পুরোপুরি ফিট না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরেই যাওয়াই হয়নি অলরাউন্ডার সাইফউদ্দিনের। জিম্বাবুয়ে সফরেও নেই এ দুজন। 

হজ করতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন মুশফিক। জিম্বাবুয়ে সফর দিয়ে দলে ফিরছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে এই সফরে টি-টোয়েন্টি দলে নেই তিনি, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহ রিয়াদকেও।

গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ দলে অভিষেক হওয়া হাসান মাহমুদ ডাক পেলেন দেড় বছর পর। সর্বশেষ গত বছরের মার্চে নিউজিল্যান্ডে ওয়ানডে খেলেন তিনি। ওই সফরেই পিঠের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যান ডানহাতি এই পেসার। বাংলাদেশের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন হাসান। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো সময় যায়নি এনামুল হক বিজয়ের। প্রিমিয়ার লিগে রানের ফোয়ারা বইয়ে সুযোগ করে নেওয়া এই ওপেনার এক টেস্ট ও তিন টি-টোয়েন্টিতে রানের দেখা পাননি। পরে ওয়ানডেতে আর সুযোগ পাননি। ডানহাতি এই ব্যাটসম্যানকে জিম্বাবুয়ে সফরে দুই ফরম্যাটেই দলে নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে দারুণ বোলিং করে জায়গা ধরে রেখেছেন স্পিনার তাইজুল ইসলাম।

টি-টোয়েন্টি দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু হবে বাংলাদেশের। ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। একই ভেন্যুতে পরের দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। এই ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে। 

টি-টোয়েন্টি মতো ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হারারেতে হবে। ৫ আগস্ট প্রথম ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। পরের দুই ওয়ানডে একই সময়ে ৭ ও ১০ আগস্ট মাঠে গড়াবে।   

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / হাসান মাহমুদ / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর / ওয়ানডে দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net