Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 22, 2026
মাহমুদউল্লাহকে সরিয়ে জিম্বাবুয়ে সফরে সোহানকে অধিনায়ক করলো বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
22 July, 2022, 06:45 pm
Last modified: 22 July, 2022, 07:23 pm

Related News

  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহকে সরিয়ে জিম্বাবুয়ে সফরে সোহানকে অধিনায়ক করলো বিসিবি

কেবল অধিনায়কত্ব থেকেই নয়, জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলেই রাখা হয়নি মাহমুদউল্লাহকে। দলে নেই মুশফিকুর রহিমও।
টিবিএস রিপোর্ট
22 July, 2022, 06:45 pm
Last modified: 22 July, 2022, 07:23 pm
টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন নুরুল হাসান সোহান। ছবি: সংগৃহীত

দল ব্যর্থতার বৃত্তে বন্দি, নিজের ব্যাটে নেই রান; এমন অবস্থায় প্রবল সমালোচনার মুখে টেস্ট অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ান মুমিনুল হক। একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তার আলোচনাটা দীর্ঘ হলো না। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার দুদিন পরই সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে মাহমুদউল্লাহকে সরিয়ে দেওয়া হলো। আপাতত জিম্বাবুয়ে সফরের জন্য অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।

জিম্বাবুয়ে সফরের দল ও অধিনায়কত্বের বিষয় নিয়ে শুক্রবার দুপুরে মাহমুদউল্লাহর সঙ্গে বেঠকে বসেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। বৈঠক শেষে অধিনায়ক পরিবর্তনের ঘোষণা দেন জালাল ইউনুস।

কেবল অধিনায়কত্ব থেকেই নয়, জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দল থেকেও বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। তবে ওয়ানডে দলে রাখা হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। মাহমুদউল্লাহর পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। তামিম ইকবাল এই ফরম্যাট থেকে কদিন আগেই অবসর নিয়েছেন। এ ছাড়া সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে সিরিয়রদের ছাড়াই টি-টোয়েন্টি দল গড়েছে বিসিবি। 

মাহমুদউল্লাহর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর জালাল ইউনুস বলেন, 'আপনারা জানেন সামনে আমাদের জিম্বাবুয়ে সিরিজ আছে। সেখানে টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলা আছে। টি-টোয়েন্টি দল নিয়ে আমাদের কিছু ইস্যু ছিল। ক্রিকেট বোর্ডে কয়েকদিন ধরে আমরা আলাপ আলোচনা করছি টি-টোয়েন্টি দল নিয়ে। কারণ আপনারা জানেন যে, টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে সেভাবে আমরা উন্নতি করতে পারছি না। যেহেতু সামনে প্রথম টি-টোয়েন্টি সিরিজ আছে, সে কারণে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল ক্রিকেট বোর্ডের।'

অধিনায়ক পরিবর্তনের বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, 'টি-টোয়েন্টিতে আমাদের মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিল। কয়েকদিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব ইস্যু নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদেরকে (তরুণদের) পাঠানো হচ্ছে।'

'এই দলটাকে সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজ মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় চেষ্টা করছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফলাফল, পারফরম্যান্স কী হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।' যোগ করেন জালাল ইউনুস।

নতুনদের ওপর আস্থা রাখলেও এটা তাদের জন্য পরীক্ষা। এই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জিম্বাবুয়ের উদ্দেশে আগামী ২৬ জুলাই রাতে রওনা দেবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। ম্যাচ তিনটি হারারে স্পোর্টস ক্লাবে ৩০, ৩১ জুলাই ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে।  

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / নুরুল হাসান সোহান / অধিনায়কত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
  • ছবি: টিবিএস
    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন
  • দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
    শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
    দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

Related News

  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

Most Read

1
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন

3
দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ

6
ছবি: রয়টার্স
বিনোদন

ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net