Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
প্রিয় ফরম্যাটে জিতে সফরে প্রথম জয়ের স্বাদ

খেলা

টিবিএস রিপোর্ট
11 July, 2022, 03:50 am
Last modified: 11 July, 2022, 04:57 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

প্রিয় ফরম্যাটে জিতে সফরে প্রথম জয়ের স্বাদ

ওয়ানডে আসতেই বদলে গেল বাংলাদেশ। প্রিয় ফরম্যাটে জিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম জয়ের স্বাদ নিলো সফরকারীরা। ঈদ উদযাপনের শেষ অংশটা জয়ে রাঙালো তামিম ইকবালের দল।
টিবিএস রিপোর্ট
11 July, 2022, 03:50 am
Last modified: 11 July, 2022, 04:57 pm

ফরম্যাটের সঙ্গে ভেন্যু বদলায়। এক শহর ছেড়ে যেতে হয় আরেক শহরে, উইকেটেও থাকে ভিন্নতা। কেবল বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্যেই পরিবর্তন আসে না। ওয়েস্ট ইন্ডিজ সফরে হারই অমোঘ নিয়তি হয়ে ওঠে বাংলাদেশের জন্য। টেস্টে হোয়াইটওয়াশ হওয়া দলটি টি-টোয়েন্টি সিরিজেও হারে। এরপরও খেলা ওয়ানডেতে বলে আশার কথা শোনান তামিম ইকবাল। একদিন পরে সেই আশার কথা বাস্তবে রূপ দিলো বাংলাদেশ দল। 

ওয়ানডে আসতেই বদলে গেল বাংলাদেশ। প্রিয় ফরম্যাটে জিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম জয়ের স্বাদ নিলো সফরকারীরা। ঈদ উদযাপনের শেষ অংশটা জয়ে রাঙালো তামিম ইকবালের দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার রাতে গায়ানায় ক্যারিবীয়দের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ১৩ জুলাই গায়ানাতেই অনুষ্ঠিত হবে।   

টস হেরে আগে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজসহ বাংলাদেশের বাকি বোলারদের দারুণ বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ১৪৯ রান তোলে তারা। জবাবে তামিমের দারুণ শুরুর পর নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ৩১.৫ ওভারে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। 

৪১ ওভারে ১৫০ রানের লক্ষ্য, নিশ্চয়ই কঠিন পথ ছিল না। এরপরও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৯ রানেই ফিরে যান টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের ছায়া হয়ে থাকা লিটন কুমার দাস। শুরুতে উইকেট হারানোর চাপ অবশ্য বুঝতে হয়নি বাংলাদেশকে। দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তোলেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।

শান্ত ধীর স্থির থাকলেও তামিম মারকুটে ব্যাটিং করতে থাকেন। দ্রুত রান তুলে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা। অষ্টম ওভারে গিয়ে বাধে বিপত্তি। বল একটু দূরে ঠেলে দিয়েই রানের ডাক দেন শান্ত, সঙ্গী ডাকে সাড়া দিয়ে দৌড় শুরু করলেও নিরাপদে পৌঁছাতে পারেননি তামিম। ২৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৩ রান করে রান আউট হন ওয়ানডে অধিনায়ক। 

৭.৪ ওভারে ৪৯ রান করা দলকে এগিয়ে এগিয়ে নিতে শুরু করেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে দলকে ৯৮ রানে পৌঁছে দেন তারা। ৪৬ বলে ৫টি চারে ৩৭ রান করা শান্তর বিদায়ে ভাঙে এই জুটি। এরপর আফিফ হোসেন ধ্রুব বেশি সময় টিকতে পারেননি, ৯ রান করে ফিরে যান তিনি। 

নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে জয় তুলে নেওয়ার বাকি কাজটুকু সারেন সর্বোচ্চ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ। ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৬৯ বলে ২টি চার ও একটি ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন। সোহান অপরাজিত থাকেন ২০ রানে। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, অভিষিক্ত গুডাকেশ মোটি ও নিকোলাস পুরান একটি করে উইকেট নেন।    

এর আগে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত শাসন করেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যারিবীয় ওপেনার শেই হোপকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় উইকেটে চেষ্টা করেও জুটি বড় করতে পারেননি কাইল মেয়ার্স ও শেমার ব্রুকস। 

বাংলাদেশের দারুণ বোলিংয়ের মুখে রান তোলার গতি ঝিমিয়ে পড়লেও দেখেশুনে খেলতে থাকেন তারা। কিন্তু দলীয় ৩২ রানে বিপদ বাড়ে ঘরের মাঠের দলটির। ২৭ বলে ২টি চারে ১০ রান করা মেয়ার্সকে ফিরিয়ে দেন মিরাজ। এরপর যতো সময় গড়িয়েছে, ক্যারিবীয়দের চেপে ধরেছে বাংলাদেশ। 

২১তম ওভারে গিয়ে স্বাগতিকদের দিক ভুলিয়ে দেন শরিফুল। টানা দুই বলে ব্র্যান্ডন কিং ও শেমার ব্রুকসকে ফিরিয়ে দেন তরুণ বাঁহাতি এই পেসার। কিং ৮ ও ব্রুকস ৬৬ বলে ৩টি চারে ইনিংস সেরা ৩৩ রান করেন। ২০.৫ ওভারে ক্যারিবীয়দের রান ছিল তখন মাত্র ৫৫ ছিল। এরপর রভম্যান পাওয়েল ৯ রান করেই মিরাজের শিকারে পরিণত হন।

সাবধানী শুরুর পর হাত খুলে ব্যাটিং শুরু করতেই সাজঘরে ফিরতে হয় অধিনায়ক নিকোলাস পুরানকে। বাঁহাতি এই ব্যাটসম্যান ২৪ বলে ৩টি চারে ১৮ রান করে মিরাজের বলে বোল্ড হন। এরপর রোমারিও শেফার্ড ১৬ রান করেন। অ্যান্ডারসন ফিলিপ ২১ ও জেডেন সিলস ১৬ রানে অপরাজিত থাকেন। শেষ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৩৯ রানের জুটি গড়েন তারা।

শরিফুল ৮ ওভারে ৩৪ রান খরচায় ৪টি উইকেট নেন। ১১তম ওয়ানডে খেলতে নামা বাঁহাতি এই পেসারের এটাই ক্যারিয়ার সেরা বোলিং। ৯ ওভারে ৩৬ রানে ৩ উইকেট নেন মিরাজ। একটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। নাসুম ও তাসকিন দারুণ বোলিং করলেও কোনো উইকেট পাননি।      

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / ওয়ানডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net