Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
‘দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ মাহমুদউল্লাহর’

খেলা

টিবিএস রিপোর্ট
05 May, 2020, 02:40 pm
Last modified: 05 May, 2020, 02:46 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

‘দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ মাহমুদউল্লাহর’

চার-পাঁচ নম্বরে ব্যাটিং করলে মাহমুদউল্লাহর নামের পাশে থাকতে পারতো ৭-৮ হাজার রান। রেকর্ড বইয়ে তার অবস্থান হতে পারতো সামনের কাতারে। কিন্তু এসব না ভেবে কেবল দলের দিকেই তাকিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
05 May, 2020, 02:40 pm
Last modified: 05 May, 2020, 02:46 pm

সেই ২০০৭ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দলে খেলে আসছেন। একটা সময় জায়গা নড়বড়ে থাকলেও বেশ কয়েক বছর ধরে দলে নিয়মিত খেলে আসছেন। তিন ফরম্যাটের প্রায় সব ম্যাচেই থাকেন তিনি। কিন্তু পাদপ্রদীপের আলোয় সেভাবে থাকা হয় না। এভাবে চলতে চলতে তার নামই হয়ে গেছে 'সাইলেন্ট কিলার'। অনেক ভক্তই তাকে এই নামে ডাকতে পছন্দ করেন।

বাংলাদেশ দলে মাহমুদউল্লাহর অবস্থান এমনই। যদিও টি-টোয়েন্টির অধিনায়কত্ব পাওয়ার পর চিত্র কিছুটা বদলেছে। তবু ব্যাটিং অর্ডারে তার উপস্থিতি সেই সাইলেন্ট কিলারের মতোই রয়ে গেছে। 

অথচ মাহমুদউল্লাহর নামের পাশে থাকতে পারতো ৭-৮ হাজার রান। চার-পাঁচ নম্বরে ব্যাটিং করলে রেকর্ড বইয়ে তার অবস্থান হতে পারতো সামনের কাতারে। কিন্তু এসব না ভেবে কেবল দলের দিকেই তাকিয়েছেন মাহমুদউল্লাহ। যখন যে পজিশনে দরকার হয়েছে, ব্যাট হাতে নেমে পড়েছেন তিনি। এতে ক্যারিয়ারে অনেক রান হারাতে হয়েছে তাকে। দলের জন্য আর কেউ এমন ত্যাগ করেনি বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা। 

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে লম্বা সময় ধরে আড্ডা দেন তামিম ইকবাল। সাবেক ওয়ানডে অধিনায়ক ও বর্তমান ওয়ানডে অধিনায়কের এই আড্ডায় অনেক বিষয়ের সঙ্গে উঠে আসে দলে মাহমুদউল্লাহর অবদানের ব্যাপারটিও। 
আগেরদিন রাতেই মাহমুদউল্লাহর সঙ্গে ইনস্টাগ্রামে লাইভে আলাপচারিতা করেন তামিম। সেই আলাপচারিতায় তামিম জানান, মাহমুদউল্লাহকে নিয়ে গর্ব করেন তারা। এবার মাহমুদউল্লাহকে নিয়ে নিজের মূল্যায়ন জানালেন মাশরাফি।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়ে বলেন, 'রিয়াদ এমন একজন ব্যাটসম্যান, ও যদি চার-পাঁচ নম্বরে ব্যাটিং করার সুযোগ পেত, ওর পরিসংখ্যানও কিন্তু ভালো হতো। দলের ভালোর জন্য ওকে আমাদের ছয়ে ব্যটিং করাতে হচ্ছে। আমাদের নিচের দিকে এরকম ব্যাটসম্যান নাই যে বিধ্বংসী খেলতে পারে। দলের জন্য খেলতে গিয়ে ওর ক্যারিয়ারে অনেক রান হারিয়েছে। অনেক সময়ই রিয়াদ মন খারাপ করেছে। আমি বুঝিয়েছি, সে হাসিমুখে মেনে নিয়েছে।'

বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ মাহমুদউল্লাহর জানিয়ে মাশরাফি বলেন, 'আজ ওর নামের পাশেও ৭-৮ হাজার রান থাকতে পারত। কিন্তু ওকে দলের জন্য খেলতে হয়েছে। খুব কঠিন কাজ করতে হয় ওকে। ওর কাজটা এমন, সব দিন সফল হবে না। সফল না হলে দর্শক, মিডিয়া, সব জায়গায় সমালোচনা শুনতে হয় ওকে। তার পরও করে যাচ্ছে। সে সিনিয়র ক্রিকেটার, তবু একদিনও এসে কিন্তু বলেনি যে চারে ব্যাটিং করতে চাই। বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে আসছে সে।'

Related Topics

মাহমুদউল্লাহ রিয়াদ / মাশরাফি বিন মর্তুজা / ক্রিকেটার / অবদান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net