Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
স্কটল্যান্ডের জয়ে ওমান ম্যাচ অগ্নি পরীক্ষা হলো বাংলাদেশের জন্য

খেলা

টিবিএস রিপোর্ট
19 October, 2021, 07:15 pm
Last modified: 19 October, 2021, 07:25 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

স্কটল্যান্ডের জয়ে ওমান ম্যাচ অগ্নি পরীক্ষা হলো বাংলাদেশের জন্য

এই জয়ে সুপার টুয়েলভের পথে অনেকটাই এগিয়ে রইলো স্কটল্যান্ড। পিএনজির পথ আরও কঠিন হলো। পরের ম্যাচে বাংলাদেশ জিতলে পিএনজির আশা বেঁচে থাকবে। ওমান জিতলে বিদায় নিতে হবে বাংলাদেশ ও পিএনজিকে।
টিবিএস রিপোর্ট
19 October, 2021, 07:15 pm
Last modified: 19 October, 2021, 07:25 pm

সমীকরণটা জানাই ছিল, স্কটল্যান্ড জিতলে বাংলাদেশকে ওমানের বিপক্ষে জিততেই হবে। না হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দলের। হিসাবটা তেমনই দাঁড়ালো। 'বি' গ্রুপে মঙ্গলবারের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে (পিএনজি) হারিয়েছে স্কটিশরা। পরের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় ওমানের মুখোমুখি হতে যাচ্ছেন সাকিব-মুশফিকরা। 

মাসকাটের আল আমেরাতের ক্রিকেট গ্রাউন্ডে পিএনজিকে ১৭ রানে হারিয়েছে স্কটল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে জিতল দলটি। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভের পথে অনেকটাই এগিয়ে রইলো তারা। পিএনজির পথ আরও কঠিন হলো। পরের ম্যাচে বাংলাদেশ জিতলে পিএনজির আশা বেঁচে থাকবে। ওমান জিতলে বিদায় নিতে হবে বাংলাদেশ ও পিএনজিকে।

টস জিতে আগে ব্যাটিং করতে নামে স্কটল্যান্ড। ম্যাথু ক্রস ও ম্যাচ সেরা রিচি বেরিংটনের দারুণ ব্যাটিংয়ে ৯ উইকেটে ১৬৫ রান তোলে তারা। আরও বড় সংগ্রহ পেতে পারত তারা। কিন্তু শেষ দুই ওভারে ৬ উইকেট হারায় দলটি, রান তোলে ১৫। জবাবে শুরু থেকেই উইকেট হারানো পিএনজি নরমান ভানুয়ার ব্যাটে লড়াই করলেও তাতে লাভ হয়নি। ১৪৮ রানে অলআউট হয়ে যায় তারা। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় পিএনজি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন নরমান ভানুয়া। এ ছাড়া অধিনায়ক আসাদ ভালা ১৮, সেস বাউ ২৪ ও কিপলিন ডরগিয়া ১৮ রান করেন। বাকিদের কেউ-ই অঙ্কের রান করতে পারেননি। জশ ডেভি ৩.৩ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৪টি উইকেট নেন।  

এর আগে ব্যাটিং করা স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ম্যাচসেরা রিচি বেরিংটন। ডানহাতি এই ব্যাটসম্যান ৪৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭০ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন। এ ছাড়া ম্যাথু ক্রস ৪৫, জর্জ মানজি ১৫ ও ক্যালাম ম্যাকলেওড ১০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। পিএনজির বাঁহাতি মিডিয়াম পেসার কোবুয়া মোরিয়া ৩১ রানে ৪টি উইকেট নেন। ডানহাতি পেসার চ্যাড সোপার ২৪ রানে ৩টি উইকেট নেন।  

Related Topics

টপ নিউজ

স্কটল্যান্ড ক্রিকেট দল / পাপুয়া নিউ গিনি ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net