Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
সাকিবের রাজকীয় প্রত্যাবর্তনে বাংলাদেশের প্রত্যাশিত জয়

খেলা

শান্ত মাহমুদ
20 January, 2021, 05:40 pm
Last modified: 20 January, 2021, 05:50 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সাকিবের রাজকীয় প্রত্যাবর্তনে বাংলাদেশের প্রত্যাশিত জয়

বাংলাদেশের দারুণ শুরুতে অধিনায়ক তামিম ইকবালের শুরুটাও হলো মধুর। গত বছরের মার্চে অধিনায়কত্ব পাওয়া তামিম নেতৃত্বের প্রথম ম্যাচেই দারুণ এক জয় পেলেন। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইলো বাংলাদেশ। 
শান্ত মাহমুদ
20 January, 2021, 05:40 pm
Last modified: 20 January, 2021, 05:50 pm

জয় প্রত্যাশিতই ছিল। জয়ের ধরনেও ছিল প্রত্যাশা। নিয়মিত দলের ১৩ জনকে ছাড়াই সফরে আসা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ। এমন ম্যাচে সাকিব আল হাসানকে পাওয়া গেল আগের চেহারায়। আগুন ঝরানো বোলিং করলেন মুস্তাফিজুর রহমান ও অভিষিক্ত হাসান মাহমুদও। তাতে লক্ষ্য নাগালেই থাকলো। যে রান সহজেই তুলে নিলো বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। দলের দারুণ শুরুতে অধিনায়ক তামিম ইকবালের শুরুটাও হলো মধুর। গত বছরের মার্চে অধিনায়কত্ব পাওয়া তামিম নেতৃত্বের প্রথম ম্যাচেই দারুণ এক জয় পেলেন। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইলো বাংলাদেশ। 

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে পুরো ইনিংসেই ধুঁকেছে ক্যারিবীয়রা। ফিরেই ম্যাচসেরার পুরস্কার জেতা সাকিব, হাসানদের বোলিং তোপের মুখে ৩২.২ ওভারে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। জবাবে ৩৩.৫ ওভারে ৪ উইকেটে জয় তুলে নেয় তামিম ইকবালের দল। করোনাভাইরাসের বিরতি কাটিয়ে দীর্ঘ ১০ মাস পর মাঠে নেমে সহজ জয়ে শুরু হলো বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচে অপরাজিত থাকলেন তামিম-মুশফিকরা। 

৮ রানে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৯ রান করেন সাকিব। ছবি: বিসিবি

ছোট লক্ষ্য, যে কারণে তাড়াহুড়ো করেননি বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। দেখেশুনেই খেলতে থাকেন তারা। অতি সাবধানী শুরুর পরও অবশ্য বড় জুটি গড়তে পারেননি তামিম-লিটন। দলীয় ৪৭ রানের মাথায় উইন্ডিজ স্পিনার আকিল হোসেনের অসাধারণ এক ডেলিভারিতে ভাঙে লিটনের স্টাম্প। ফেরার আগে ৩৮ বলে ২টি চারে ১৪ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

লিটনের বিদায়ের পর চাপেই পড়ে যায় বাংলাদেশ। আকিলের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানকে নিয়ে এগোতে থাকা তামিম দলীয় ৮৩ রানে আউট হন। ৬৯ বলে ৭টি চারে ৪৪ রান করেন বাংলাদেশ অধিনায়ক। বল হাতে জাদু ছড়ানো সাকিব ব্যাট হাতেও ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ৪৩ বলে ১ চারে ১৯ রান করে আউট হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবও উইন্ডিজ স্পিনার আকিলের শিকার হন।

দলের জয় নিশ্চিতে বাকি কাজটুকু করেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ১৯ ও মাহমুদউল্লাহ ৯ রানে অপরাজিত থাকেন। আকিল আহমেদ ভালোই ভুগিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। বাঁহাতি এই স্পিনার ১০ ওভারে ২৬ রান খরচায় ৩ উইকেট নেন। অধিনায়ক জেসন মোহাম্মদও স্পিন ভেল্কি দেখিয়েছেন। ৮ ওভারে ১৯ রান খরচায় তার শিকার এক উইকেট।   

এরআগে ব্যাটিং করা ক্যারিবীয়রা বাংলাদেশের সব বোলারের বিপক্ষেই ধুঁকেছে। ব্যাটসম্যানরা। এর মধ্যে সাকিবের বিপক্ষে রীতিমতো অসহায় ছিলো সফরকারীরা। প্রথম স্পেলে টানা ৭ ওভার বোলিং করেন বাঁহাতি এই স্পিনার। ৭ ওভারে মাত্র ৮ রান খরচায় সাকিব তুলে নেন তিনটি উইকেট। ম্যাচে ৭.২ ওভারে ৮ রান খরচায় তার শিকার ৪ উইকেট। যা ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো বাংলাদেশির সেরা বোলিং ফিগার। 

অভিষেকেই ৩ উইকেট নিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ (মাঝে)। ছবি: বিসিবি

এই চার উইকেটে দেশের মাটিতে ওয়ানডেতে ১৫০ উইকেট পূর্ণ হয়েছে সাকিবের। ঘরের মাঠে এখন তার ১৫৩ উইকেট। যা বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ, পুরো বিশ্বে বাঁহাতি স্পিনার হিসেবে প্রথম। ১৫০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে সাকিবকে খেলতে হয়েছে ১০০টি ওয়ানডে ম্যাচ। বাঁহাতি এই স্পিনারের পরই আছেন মাশরাফি বিন মুর্তজা। দেশের মাটিতে ১০৩ ওয়ানডেতে সাবেক এই অধিনায়কের উইকেট ১৪৭টি।

সাকিবের স্পিন পাকেই মূলত বিধ্বস্ত হয় ক্যারিবীয়দের টপ অর্ডার। যেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি সফরকারীদের। চেষ্টা করলেও পরে অভিষিক্ত হাসান মাহমুদ আগুনে বোলিং করে উইন্ডিজ ব্যাটসম্যানদের কোণঠাসা করে ফেলেন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমেই ২৮ রান খরচায় ঝুলিতে ৩ উইকেট পুড়েছেন ডানহাতি এই তরুণ পেসার। টানা দুই উইকেট নিয়ে তৈরি করেছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। 

বল হাতে অবশ্য বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার ২৪ রানের মধ্যেই উইন্ডিজের দুই ওপেনার সুনীল আমব্রিস ও জশুয়া ডা সিলভাকে ফিরিয়ে দেন। মুস্তাফিজের পর সাকিবের স্পিন ভেল্কি, এরপর হাসানের গতিময় আক্রমণ। তাতে দিশেহারা উইন্ডিজ। মাঝে একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। 

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন অভিষিক্ত কাইল মেয়ার্স। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন মারকুটে ব্যাটসম্যান রভম্যান পাওয়েল। আন্দ্রে ম্যাকার্থি ১২ ও অধিনায়ক জেসন মোহাম্মদ ১৭ রান করেন। বাকিদের কেউ-ই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / সাকিব আল হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net