Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
সাকিবের জন্য বিগ ব্যাশের দরজা বন্ধ

খেলা

টিবিএস রিপোর্ট
17 November, 2020, 12:00 pm
Last modified: 17 November, 2020, 12:07 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

সাকিবের জন্য বিগ ব্যাশের দরজা বন্ধ

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো ধরনের টুর্নামেন্টে খেলতে পারবেন সাকিব আল হাসান। কিন্তু বিগ ব্যাশ এক্ষেত্রে ব্যতিক্রম। বাংলাদেশ অলরাউন্ডারের জন্য বিগ ব্যাশের দরজা এখনও খোলেনি। 
টিবিএস রিপোর্ট
17 November, 2020, 12:00 pm
Last modified: 17 November, 2020, 12:07 pm
অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে সাকিব। ছবি: সংগৃহীত

গত ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন সাকিব আল হাসান। মুক্ত হওয়ার দিন থেকে ক্রিকেট খেলতে আর বাধা নেই বাঁহাতি এই অলরাউন্ডারের। বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো ধরনের টুর্নামেন্টে খেলতে পারবেন সাকিব। কিন্তু বিগ ব্যাশ এক্ষেত্রে ব্যতিক্রম। বাংলাদেশ অলরাউন্ডারের জন্য বিগ ব্যাশের দরজা এখনও খোলেনি। 

সাকিবের মুক্তির খবরে তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখেয়েছিল বিগ ব্যাশের একটি দল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নৈতিক পুলিশের বিভাগের আপত্তির কারণে সাকিবকে দলে নেওয়ার আগ্রহের জায়গা থেকে সরে গিয়েছে দলটি। 

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর, সাকিবকে দলে নিতে চাইলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশের বিভাগের আপত্তির কারণে দলটি বাংলাদেশ অলরাউন্ডারের প্রতি আর আগ্রহ দেখায়নি। কোনো ক্রিকেটার অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পেয়ে থাকলে তার ব্যাপারে অনেক পর্যবেক্ষণ থাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশের। 

বেশিরভাগ সময়ে শাস্তি পাওয়া ক্রিকেটারকে বিগ ব্যাশ খেলার অনুমতি দেয় না নৈতিক পুলিশ বিভাগ। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটা না জানানোয় সাকিব এক বছরের জন্য নিষিদ্ধ হন। এই শাস্তিই বিগ ব্যাশে খেলার পথে সাকিবের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। 

কিছুদিন আগে ইউটিউবে সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দেন সাকিব। একটি প্রশ্নের উত্তরে অভিজ্ঞ এই অলরাউন্ডার তার সতীর্থদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম সাকিবের সেই উদ্ধৃতি উল্লেখ করেছে।

সাকিব বলেছিলেন, 'সন্দেহ, অবিশ্বাস তৈরি হতেই পারে। সেটা কখনোই অস্বীকার করি না। তবে আমার সবার সঙ্গে যোগাযোগ ছিল, আমি কখনও এটা অনুভব করিনি। আশা করি, তারা যেভাবে আমাকে বিশ্বাস করত, এখনও সেভাবেই করবে। তবে অবিশ্বাস করাটা অস্বাভাবিক কিছু নয়। মনের কোনায় সন্দেহ জাগতেই পারে। ঘটনাটাই এমন, যে কারও মনে সন্দেহ জাগতে পারে।'

বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। এরআগে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন তিনি। কিন্তু পেছনের ভুলের কারণে আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের এবারের আসরে খেলা হচ্ছে না তার।   

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বিগ ব্যাশ / টি-টোয়েন্টি টুর্নামেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net