Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
সহজ ম্যাচ কঠিন করে প্রোটিয়াদের হারাল অস্ট্রেলিয়া

খেলা

টিবিএস রিপোর্ট
23 October, 2021, 07:30 pm
Last modified: 23 October, 2021, 07:50 pm

Related News

  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ইস্যুতে আইসিসির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ বিসিবির

সহজ ম্যাচ কঠিন করে প্রোটিয়াদের হারাল অস্ট্রেলিয়া

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কষ্টের জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। 
টিবিএস রিপোর্ট
23 October, 2021, 07:30 pm
Last modified: 23 October, 2021, 07:50 pm

লক্ষ্য বড় ছিল না, কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে পথটা কঠিন করে ফেলে অস্ট্রেলিয়া। সেই কঠিন পথ বেয়ে জয়ের বন্দরে পৌঁছাতে তাই ঘামই ঝরাতে হলো অজিদের। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কষ্টের জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল অ্যারন ফিঞ্চের দল। 

শনিবার আবু ধাবিতে অনুষ্ঠিত লো স্কোরিং ম্যাচেও রোমাঞ্চ ছড়ায়। যে রোমাঞ্চ জয় করে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেট হারাল অজিরা। টস হেরে আগে ব্যাটিং করা প্রোটিয়ারা ৯ উইকেটে ১১৮ রান তোলে। জবাবে এই রান তুলতেই অনেক চড়াই-উতরাই পাড়ি দিতে হয় অস্ট্রেলিয়াকে। শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে জয় তুলে নেয় তারা।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানেই ওপেনার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারায় অস্ট্রেলিয়া। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারও বেশি সময় টিকতে পারেননি। ১৪ রান করা ওয়ার্নারকে ফিরিয়ে দেন কাগসো রাবাদা। মিচেল মার্শ ও স্টিভেন স্মিথ চাপ কাটিয়ে তোলার চেষ্টা করেন। যদিও এই জুটিও পারেনি দলকে বেশি পথ এগিয়ে দিতে। 

মার্শের বিদায়ে ভাঙে ১৮ রানের জুটি। এরপর গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন অজিদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলা স্মিথ। ৮০ পেরিয়ে এই দুজনই আইট হন। ম্যাক্সওয়েল ১৮ ও স্মিথ ৩৫ রান করেন। মার্কাস স্টয়নিস ২৪ ও ম্যাথু ওয়েড ১৫ রান করে দলকে জয় এনে দেন। এই দুজনই অপরাজিত থাকেন। আনরিক নরকিয়া সর্বোচ্চ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান রাবাদা, কেশব মহারাজ ও তাবরাইজ শামসি।  

এর আগে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকার শুরুটা আশার আলো জ্বালিয়েছিল। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের করা প্রথম ওভার থেকে ১১ রান তুলে নেন প্রোটিয়া ওপেনার টেন্ডা বাভুমা। কিন্তু দ্বিতীয় ওভারেই বেজ ওঠে ভাঙনের সুর। ১২ রান করা প্রতিপক্ষ অধিনায়ক বাভুমাকে ফিরিয়ে প্রথম আঘাতটি হানেন গ্লেন ম্যাক্সওয়েল। 

এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্সদের বল খেলতে ধুঁকছিল প্রোটিয়ারা। ৪৬ রানের মধ্যেই ৪টি উইকেট হারিয়ে বসে তারা। এরপরই যা রান পেয়েছে দলটি। ৩৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৪০ রান এইডেন মার্করাম। 

এ ছাড়া হেইনরিক ক্লাসেন ১৩, ডেভিড মিলার ১৬ ও পেসার কাগিসো রাবাদা ১৯ অপরাজিত রান করেন। রাবাদার রানই দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত। অস্ট্রেলিয়ার স্টার্ক, হ্যাজেলউড ও জ্যাম্পা ২টি করে উইকেট নেন। এ ছাড়া একটি করে উইকেট পান ম্যাক্সওয়েল ও কামিন্স।    

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ইস্যুতে আইসিসির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ বিসিবির

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net