Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
রোহিত-রাহুলের রেকর্ড জুটিতে ভারতের রান পাহাড়

খেলা

03 November, 2021, 09:55 pm
Last modified: 03 November, 2021, 10:15 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

রোহিত-রাহুলের রেকর্ড জুটিতে ভারতের রান পাহাড়

সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পরের তিন ম্যাচেই চাই বড় জয়। এমন সময়ে জ্বলে উঠলো ভারত। ব্যাট হাতে আফগানিস্তানের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিলেন ভারতের চার ব্যাটসম্যান। 
03 November, 2021, 09:55 pm
Last modified: 03 November, 2021, 10:15 pm
১৪০ রানের রেকর্ড জুটি গড়েন রোহিত-রাহুল। ছবি: আইসিসি

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের হারে শুরু। পরের ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় হার। তিন ম্যাচ বাকি থাকতেই সেমি-ফাইনাল স্বপ্ন বিবর্ণ হয়ে ওঠে ভারতের। আশা বাঁচিয়ে রাখতে পরের তিন ম্যাচেই চাই বড় জয়। এমন সময়ে জ্বলে উঠলো দলটি। ব্যাট হাতে আফগানিস্তানের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিলেন ভারতের চার ব্যাটসম্যান। 

বুধবার আবু ধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রান পাহাড় গড়েছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের রেকর্ড জুটির পর ঋষভ পন্ত ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ঝড়ে ২ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়েছে বিরাট কোহলির দল। চলতি বিশ্বকাপে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে একের পর এক রেকর্ড গড়ে গেছে ভারত। দেয়ালে যখন পিঠ ঠেকে আছে, তখনই চললো তাদের ব্যাটিং শো। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তাদের সর্বোচ্চ সংগ্রহ ২১৮। ২০০৭ বিশ্বকাপে গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের রেকর্ড ১৩৬ রানের জুটিতে ইংল্যান্ডের বিপক্ষে এই স্কোর গড়ে মহেন্দ্র সিং ধোনির দল। 

নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ার দিনে রেকর্ড জুটি গড়েন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। উড়ন্ত সূচনার পর উদ্বোধনী জুটিতে ১৪০ রান যোগ করেন তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ভারতের সেরা উদ্বোধনী জুটি। গম্ভীর-শেবাগের জুটিকে ছাড়িয়ে যাওয়ার দিনে ভুবন ভোলানো ব্যাটিং করেন রোহিত-রাহুল। 

১৪.৪ ওভারে ১৪০ রানের জুটি গড়ে আউট হন রোহিত। এর আগে ৪৭ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৭৪ রানের অসাধারণ ইনিংস খেলেন ডানহাতি এই ওপেনার। কিছুক্ষণ পর থামেন রাহুলও। ৪৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। 

এরপর ঝড় তোলেন ঋষভ পন্ত ও হার্দিক পান্ডিয়া। মাত্র ২১ বলে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। পন্ত ১৩ বলে একটি চারও ৩টি ছক্কায় ২৭ ও পান্ডিয়া ১৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের গুলবাদিন নাঈব ও করিম জানাত একটি করে উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

ভারত ক্রিকেট দল / আফগানিস্তান ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net