Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
রেকর্ড গড়ে পর্তুগালকে জেতালেন রোনালদো

খেলা

টিবিএস ডেস্ক
16 June, 2021, 12:30 am
Last modified: 16 June, 2021, 01:16 pm

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

রেকর্ড গড়ে পর্তুগালকে জেতালেন রোনালদো

মনে হচ্ছিল হাঙ্গেরির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। কিন্তু শেষের কয়েক মিনিট পুরোপুরি নিজেদের করে নিলো ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। ৮ মিনিটের মধ্যে ৩ গোল করে টুর্নামেন্টে দাপুটে শুরু করলো পর্তুগাল। 
টিবিএস ডেস্ক
16 June, 2021, 12:30 am
Last modified: 16 June, 2021, 01:16 pm
জোড়া গোলে দলকে দারুণ জয় উপহার দিলেন রোনালদো। ছবি: রয়টার্স

৮০ মিনিটের খেলা পেরিয়ে গেছে, তখনও গোলের দেখা নেই। মনে হচ্ছিল হাঙ্গেরির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। কিন্তু শেষের কয়েক মিনিট পুরোপুরি নিজেদের করে নিলো ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। ৮ মিনিটের মধ্যে ৩ গোল করে টুর্নামেন্টে দাপুটে শুরু করলো পর্তুগাল। 

মঙ্গলবার 'এফ' গ্রুপের ম্যাচে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে পর্তুগাল। সহজ সুযোগ নষ্টের পর ৫ মিনিটের ব্যবধানে দুটি গোল করেন রোনালদো। পর্তুগালের হয়ে বাকি গোলটি করেন রাফায়েল গেরেইরো। 

এই ম্যাচ দিয়ে দুটি রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। ইউরোপের খেলোয়াড়দের মধ্যে মেজর টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন পর্তুগিজ অধিনায়কের। ইউরোপের সবচেয়ে জমজমাট এই আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। 

হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোলে ইউরো চ্যাম্পিয়নশিপে রোনালদোর গোলসংখ্যা দাঁড়ালো ১১টি। যা এই টুর্নামেন্টের সর্বোচ্চ। এই রেকর্ডটি নিজের করে নেওয়ার পথে জুভেন্টাসের এই তারকা ফরোয়ার্ড পেছনে ফেলেন কিংবদন্তি মিচেল প্লাতিনিকে। ফান্সের সাবেক তারকা এই ফুটবলার ৯ গোল নিয়ে এতোদিন রেকর্ডটি দখলে রেখেছিলেন। 

হাঙ্গেরির বিপক্ষে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল পর্তুগাল। ৭০ শতাংশ সময় বল রোনালদোদের পায়ে ছিল। পর্তুগালের নেওয়া ১১টি শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। তুলনামূলক অনেক কম আক্রমণ সাজানো হাঙ্গেরির ৫টি শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। 

পুরো ম্যাচে দাপুটে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। ৮৪তম মিনিটে গিয়ে অপেক্ষা ফুরোয় তাদের। রাফায়েল গেরেইরো গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। যোগ করা সময়ে (৯০+২) সাজানো আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন পর্তুগাল প্রাণভোমরা।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / পর্তুগাল ফুটবল দল / ইউরো চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ফিলিস্তিনি এ কিশোর চেয়েছিল রোনালদোর মতো ফুটবলার হতে, হত্যা করল ইসরায়েল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net