Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
রাওয়ালপিন্ডিতে হতাশায় মোড়ানো দিন

খেলা

টিবিএস রিপোর্ট
07 February, 2020, 06:30 pm
Last modified: 07 February, 2020, 06:37 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

রাওয়ালপিন্ডিতে হতাশায় মোড়ানো দিন

উইকেটে সেট হয়েও মুমিনুল হক, নাজমুল হোসেনদের আত্মহুতিতে বাংলাদেশের ইনিংসে নেমে আসে ধ্বস। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে তাই বাংলাদেশ শিবিরে বেদনার সুর।
টিবিএস রিপোর্ট
07 February, 2020, 06:30 pm
Last modified: 07 February, 2020, 06:37 pm

দুঃস্বপ্নের শুরুর পরও দুই ব্যাটসম্যানের থিতু হওয়া এবং ইনিংস গুছিয়ে নেয়া। সেখান থেকে হ্যান্ডসাম একটা স্কোরের আশা করতেই পারতো বাংলাদেশ। কিন্তু উইকেটে সেট হয়েও মুমিনুল হক, নাজমুল হোসেনদের আত্মহুতিতে সে আশায় গুড়েবালি! রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে তাই বাংলাদেশ শিবিরে বেদনার সুর।

৮২.৫ ওভারে ২৩৩ রানেই শেষ হয়ে গেছে মুমিনুল হকদের প্রথম ইনিংস। যদিও স্কোরকার্ডের চেহারা এরচেয়েও রুগ্ন ছিল। ১০৭ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। শেষ বিকেলে মোহাম্মদ মিঠুন ও স্পিনার তাইজুল ইসলামের লড়াইয়ে ২০০ পার করার পথ খুঁজে পায় বাংলাদেশ। ৭.১ ওভার বাকি থাকলেও দিনের খেলার ইতি টেনে দেন আম্পায়াররা।

পাকিস্তানের পেস আক্রমণের বিপক্ষে ভুগতে হবে, এটা অনুমেয়ই ছিল। ম্যাচ মাঠে গড়াতেই অনুমান হয়ে ওঠে রুঢ় বাস্তবতা। যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেবলই শিকারের নাম। উইকেটে গেছেন আর ফিরেছেন। কেউ কেউ তিথু হয়েও পথ হারিয়েছেন অনাহুত শট খেলে।

পাকিস্তানের তিন পেসারের মধ্যে নাসিম শাহকে খেলতে খুব একটা সমস্যা হয়নি বাংলাদেশের। কিন্তু বাকি দুই পেসার শাহিন আফ্রিদি ও মোহাম্মদ আব্বাসকে খেলতে গিয়ে দিশা হারিয়ে ফেলেছেন তামিম, সাইফ, মুমিনুলরা। ১৩ টেস্টে ১১ উইকেট নেয়া হারিস সোহেলকেও উইকেট দিয়ে এসেছে বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশের ইনিংসের শুরুতেই বেজে ওঠে বিদায়ের সুর। সে সুর হাহাকার হয়ে পৌঁছায় অভিষিক্ত সাইফ হাসানের কানে। শাহিন আফ্রিদির করা ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে বিদায় নেন তরুণ ডানহাতি এই ব্যাটসম্যান।

শুরুর ধাক্কা সামাল দিতে পারেননি কদিন আগে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রেকর্ড ৩৩৪* রানের ইনিংস খেলা তামিম ইকবালও। মোহাম্মদ আব্বাসের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরতে হয় দেশসেরা এই ওপেনারকে। ৩ রানেই নেই ২ উইকেট। নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক যেন তখন উইকেটে নয়, মাঝ দরিয়ায়।

প্রাথমিক দুর্দশা কাটিয়ে উঠতে অবশ্য সময় নেননি এই দুই ব্যাটসম্যান। শুরুর দুঃস্বপ্ন ভুলিয়ে ঠান্ডা মেজাজে খেলে যেতে থাকেন শান্ত ও মুমিনুল। দুজনকেই বেশ সাবলীল দেখাচ্ছিল। কিন্তু টেস্ট মেজাজে লড়াই চালিয়ে যেতে পারেননি এ দুজনের কেউই। বাইরের বলে ব্যাট চালিয়ে আউট হয়েছেন তাঁরা। দলীয় ৬২ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল। তাঁর ব্যাট থেকে আসে ৩০ রান।

আরও কিছুটা সময় মেজাজ ধরে রাখা শান্তও ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ১১০ বলে ৪৪ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান মোহাম্মদ আব্বাসের বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দী হন। ছন্দের সাথে ব্যাটিং শুরু করা মাহমুদউল্লাহ রিয়াদও পারেননি স্বস্তি ফেরাতে। শাহিন আফ্রিদির তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ২৫ রান।

উইকেটের মিছিল চলতে থাকলেও লিটন দাসকে সবচেয়ে বেশি সাবলীল মনে হয়েছে। ছয় নম্বরে নেমে দলের ভার নিজ কাঁধে তুলে নেয়া মোহাম্মদ মিঠুনের সঙ্গে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। অন্যরা টেস্ট মেজাজে থাকলেও লিটন রান তোলায় মন লাগান। কিন্তু ৩৩ রান করেই থামতে হয় তাঁকে।

এরপর তাইজুলকে নিয়ে দিনের তৃতীয় সেরা জুটি গড়েন ইনিংস সেরা ৬৩ রান করা মিঠুন। সপ্তম জুটিতে ৫৩ রান যোগ করেন এ দুজন। জুটিতে মিঠুন ২৭ ও তাইজুল ২৪ রান করেন। ২৪ রান করে তাইজুল ফেরার পর আবারও শুরু হয় আসা যাওয়ার মিছিল। নাসিম শাহর প্রথম শিকারে পরিণত হয়ে ফেরেন মিঠুন। এরপর মুহূর্তেই সব শেষ।

মিঠুন ফেরার পর বাকি থাকেন তিন পেসার রুবেল হোসেন, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন। এদের কেউই পারেননি ব্যাট হাতে দলের হয়ে অবদান রাখতে। শাহিন আফ্রিদি চারটি, মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল দুটি এবং নাসিম শাহ একটি উইকেট নেন।   

Related Topics

টপ নিউজ

খেলা / ক্রিকেট / বাংলাদেশ বনাম পাকিস্তান / বাংলাদেশ-পাকিস্তান / টেস্ট ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • বিশ্বকাপে খারাপ খেলার শাস্তি: পাক ক্রিকেটারদের ৫০ লাখ রুপি করে জরিমানা—দাবি পাক মিডিয়ার
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net