Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
01 October, 2020, 12:40 pm
Last modified: 01 October, 2020, 12:45 pm

Related News

  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছেন সাকিব

শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারতেন সাকিব আল হাসান। কিন্তু কোয়ারেন্টিন জটিলতায় সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। 
টিবিএস রিপোর্ট
01 October, 2020, 12:40 pm
Last modified: 01 October, 2020, 12:45 pm

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে আগামী ২৯ অক্টোবর মুক্ত হবেন সাকিব আল হাসান। কিন্তু বাংলাদেশ অলরাউন্ডারের ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু হয় সেপ্টেম্বরের শুরুতে। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের পরিকল্পনার অংশ ছিলেন তিনি। যে কারণে নিজেকে প্রস্তুত করতে বিকেএসপিতে অনুশীলন শুরু করেন বাঁহাতি এই অলরাউন্ডার। কিন্তু কোয়ারেন্টিন জটিলতায় সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। 

সাকিবও তাই অনুশীলনে আর সময় ব্যয় করবেন না। ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে। আজ বৃহস্পতিবার রাত ৩.৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে তার এখনও মাস খানেক বাকি। এই সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চান সাকিব। গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন তিনি।

শ্রীলঙ্কা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারতেন সাকিব। সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই তার খেলার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই সিরিজকে সামনে রেখে ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করেন সাকিব। এই অনুশীলনে বিকেএসপির সব ধরনের সুবিধাই ব্যবহার করতে পেরেছেন তিনি। 

বিকিএসপিতে ২৫ দিনের অনুশীলনে সাকিব পাশে পেয়েছেন তার শৈশবের দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাহউদ্দিনকে। নাজমুল আবেদীন বিসিবিতে দীর্ঘদিন চাকরি শেষে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। মোহাম্মদ সালাউদ্দিনও থাকেন সেখানে। প্রিয় দুই কোচকে অনুশীলনে সব সময়ই পেয়েছেন সাকিব। কিন্তু যেটাকে লক্ষ্য সাকিবের দেশে ফেরা, সেটাই ভণ্ডুল হয়ে গেছে। তাই দেরি না করে যুক্তরাষ্ট্র ফিরছেন তিনি। 

সিরিজটি স্থগিত হওয়ায় সহসাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং ওয়ানডে বাকি থাকলেও সেটা নিয়ে আলোচনা নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ দুটি আয়োজনের জন্য সময়ই বের করতে পারছে না। 

বাংলাদেশের পরবর্তী সিরিজ আগামী বছরের জানয়ারিতে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে সাকিবের। এরআগেই অবশ্য ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। ২৯ অক্টোবর পর থেকে মুক্ত তিনি, এদিন থেকেই ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন তিনি। 

জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেও সাকিবের ওপর বাড়তি দায়িত্ব থাকবে। আগামী এক বছর স্থগিত নিষেধাজ্ঞা থাকবে তার ওপর। এ সময়ে আইসিসির দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে হবে সাকিবকে।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ক্রিকেটার / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  • একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও যেভাবে অর্থনীতিতে বৈচিত্র্য এনে টিকে থাকছে ইরান
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net