Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
মুস্তাফিজ-নাসুমদের পরীক্ষা নিলেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা

খেলা

টিবিএস রিপোর্ট
14 October, 2021, 02:25 pm
Last modified: 14 October, 2021, 02:26 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

মুস্তাফিজ-নাসুমদের পরীক্ষা নিলেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা

শুরু থেকেই মারকুটে মেজাজে ব্যাটিং করতে থাকা আয়াল্যান্ডের ব্যাটসম্যানদের সেভাবে বিপদেই ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলামদের ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন পল স্টার্লিং-গ্যারেথ ডিলানিরা। 
টিবিএস রিপোর্ট
14 October, 2021, 02:25 pm
Last modified: 14 October, 2021, 02:26 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবিতে চলমান এই ম্যাচে বাংলাদেশের প্রায় সব বোলারকেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। দাপুটে ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৭৭ রানের বড় সংগ্রহ গড়েছে আইরিশরা। 

শুরু থেকেই মারকুটে মেজাজে ব্যাটিং করতে থাকা আয়াল্যান্ডের ব্যাটসম্যানদের সেভাবে বিপদেই ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলামদের ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন পল স্টার্লিং-গ্যারেথ ডিলানিরা। 

রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলে দলের সঙ্গে যোগ দেওয়া মুস্তাফিজ ৪ ওভারে খরচা করেছেন ৪০ রান, পাননি কোনো উইকেট। রাজস্থানের শেষের দিকের ম্যাচগুলোতেও মুস্তাফিজ বল হাতে ছিলেন অনুজ্জ্বল। 

সবচেয়ে বেশি ইকোনমিতে রান খরচা করেছেন করেছেন নাসুম আহমেদ। বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার একটি উইকেট পেলেও ৩ ওভারে ৩৩ রান দিয়েছেন। শরিফুলও খরুচে ছিলেন। বাঁহাতি এই তরুণ পেসার ৪ ওভারে ৪১ রান খরচা করে উইকেটশূন্য থেকে গেছেন। 

আছে ব্যতিক্রমও। দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার ৪ ওভারে ২৬ রানে ২টি উইকেট নেন। সবচেয়ে হিসেবি বোলিং করেন শেখ মেহেদী হাসান। কোনো উইকেট না পেলেও ডানহাতি এই অফ স্পিনার ৩ ওভারে খরচা করেন মাত্র ১৫ রান। সৌম্য সরকার ২ ওভারে ১৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। 

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ডিলানি। ডানহাতি এই ব্যাটসম্যান ৫০ বলে ৩টি চার ও ৮টি ছক্কায় ৮৮ রানের ঝড়ো ইনিংস খেলেও অপরাজিত থাকেন। স্টার্লিং ১৬ বলে ২২ রান করেন। এ ছাড়া অ্যান্ড্রু ব্যালবার্নি ২৫ ও হ্যারি টেক্টর ২৩ রান করেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / আয়ারল্যান্ড ক্রিকেট দল / প্রস্তুতি ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net