Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
মানুষ হিসেবে বড় হওয়াই গুরুত্বপূর্ণ, নাজমুলকে নিয়ে তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
21 April, 2020, 11:10 pm
Last modified: 21 April, 2020, 11:16 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম

মানুষ হিসেবে বড় হওয়াই গুরুত্বপূর্ণ, নাজমুলকে নিয়ে তামিম

জীবনে যে মানুষ হিসেবে বড় হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাজমুলকে দিয়ে সেই উদাহরণ দিয়েছেন তামিম। সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
21 April, 2020, 11:10 pm
Last modified: 21 April, 2020, 11:16 pm

করোনাভাইরাসের প্রকোপে স্থবিরতা নেমে এসেছে সবখানে। সারা দেশে চলছে অঘোষিত লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। এসব মানুষের সাহায্যে বাংলাদেশের অনেক ক্রিকেটারই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এদের মধ্যে একজন নাজমুল ইসলাম অপু। 

করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় অনেক আগে থেকেই কাজ করে আসছেন বাঁহাতি এই স্পিনার। চাল মাপা থেকে শুরু করে প্যাকেট করা; অন্যান্যদের সঙ্গে এসব কাজও করে যাচ্ছেন নাজমুল ইসলাম। তার এসব কাজে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

জীবনে যে মানুষ হিসেবে বড় হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাজমুলকে দিয়ে সেই উদাহরণ দিয়েছেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে নাজমুলের একটি ছবি পোস্ট করে সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন তামিম।

বাংলাদেশ ওপেনারের পোস্ট করা ছবিতে নাজমুলকে চাল মাপতে দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে তামিম লিখেছেন, 'ছবিতে নিজ হাতে চাল মেপে দিচ্ছেন যিনি, মানুষটিকে আপনারা অনেকেই চেনেন। মাঠে তার সেলিব্রেশন আপনাদের আনন্দ দিয়েছে অনেক সময়। এখন সে কাজ করে চলেছে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। জাতীয় ক্রিকেটার নাজমুল ইসলাম অপু।'

নারায়নগঞ্জে করোনাভাইরাসের ভয়াবহতা সবাইকে কাঁপিয়ে দিয়েছে। তামিম তার পোস্টে আরও লিখেছেন, 'নারায়ণগঞ্জে করোনার এই ক্রান্তিকাল শুরুর সময় থেকেই অপু নিরলসভাবে কাজ করে চলেছে। নিজে যতটুকু পেরেছে, ও অন্যদের সহায়তা নিয়ে দিনের পর দিন দুঃস্থদের খাদ্য সহায়তা দিয়ে চলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি ওকে সহায়তা করার। আরও অনেকে করেছেন।'

নাজমুল অপুর প্রশংসা করে তামিম লিখেছেন, 'এই প্রবল দুর্যোগের সময় দেশজুড়ে আরও অসংখ্য মানুষ এভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে আজ। অপুর যে দিকটি আমার খুব ভালো লেগেছে, সে উদ্যোগ নিয়েছে তো বটেই, নিজেই সবকিছু জোগাড় করে, মেপে, প্যাকেট করে, মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে। একবার-দুবার নয়, বারবার। একজন জাতীয় ক্রিকেটার যখন এভাবে মানবসেবায় ঝাঁপিয়ে পড়েন, সমাজকে তা খুব ভালো বার্তা দেয়।'

জাতীয় দলে নাজমুল ইসলামের যাত্রাটা দীর্ঘ নয়। ২০১৮ সালে বাংলাদেশ দলে অভিষেক হওয়া নাজমুল একটি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু মানবতার সেবায় তিনি টেস্টের মতো বড় ইনিংস খেলে চলেছেন। সর্বশেষ তামিম তার পোস্টে লিখেছেন, 'অনেক সময়ই আমাদেরকে বিচার করা হয় শুধু ক্রিকেট দিয়ে। অপু দেখিয়ে দিচ্ছে, মানুষ হিসেবে বড় হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ!'

তামিম ইকবাল নিজেও বিভিন্নভাবে দুস্থদের সাহায্য করে যাচ্ছেন। নিজের এক মাসের বেতনের অর্ধেকটা শুরুতেই দান করেছেন তিনি। এরপর অ্যাথলেট সামিউল ইসলামের পরিবারের তিন মাসের খরচ দেন তিনি। সর্বশেষ চার সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মিলে টিম বয় ও মাসাজম্যানদের আর্থিক সহায়তা দিয়েছেন অভিজ্ঞ এই ওপেনার।
 

Related Topics

তামিম ইকবাল / নাজমুল ইসলাম অপু / ক্রিকেটার / করোনা প্রতিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net