Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
মাঝপথে বাংলাদেশ দলে যুক্ত হলেন রাব্বি-ইমন

খেলা

টিবিএস রিপোর্ট
21 November, 2021, 12:15 am
Last modified: 21 November, 2021, 12:20 am

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

মাঝপথে বাংলাদেশ দলে যুক্ত হলেন রাব্বি-ইমন

উদ্বোধনী জুটিতে ডানহাতি-বাঁহাতি সমন্বয়ের কথা ভেবে যাকে বিবেচনা করা হয়নি, সেই পারভেজ হোসেন ইমনকেই দলে নেওয়া হলো।
টিবিএস রিপোর্ট
21 November, 2021, 12:15 am
Last modified: 21 November, 2021, 12:20 am
কামরুল ইসলাম রাব্বি ও পারভেজ হোসেন ইমন। ছবি: সংগৃহীত

প্রথম দুই টি-টোয়েন্টি হেরে ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি এখন নিয়ম রক্ষার। এই ম্যাচের জন্য বাংলাদেশ দলে দুজন ক্রিকেটার যুক্ত করা হয়েছে। ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বি ও তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে দলে নেওয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের মাঝখানে এই দুই ক্রিকেটারকে কেন দলে যুক্ত করা হলো, সেটার কারণ জানানো হয়নি। দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন। 

তৃতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্বিতীয় ম্যাচের পর বিসিবি থেকে জানানো হয়, শরীরের একটি পাশে মুস্তাফিজ ব্যথা অনুভব করায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তবে শরিফুলের চোট নিয়ে কিছু জানানো হয়নি। বিসিবি সূত্রে জানা গেছে, কুঁচকিতে চোট পেয়েছেন শরিফুল। 

এ কারণেই মূলত রাব্বি ও ইমনকে দলে নেওয়া হয়েছে। যদিও বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য ইমনের ১৬ সদস্যের দলেই থাকার কথা ছিল। কিন্তু ফিটনেসের ঘাটতির কারণে তাকে নেওয়া হয়নি বলে জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

যদিও বিসিবি থেকে জানা যায়, বাঁহাতি হওয়ার কারণেই ইমনকে বাদ পড়তে হয়। উদ্বোধনী জুটিতে ডানহাতি-বাঁহাতি সমন্বয় করতে নাঈম শেখের সঙ্গে ইমনের বদলে সাইফ হাসানকে বেছে নেওয়া হয়। যদিও সেই পরিকল্পনাতে আর থাকা হলো না বিসিবির। প্রথম পছন্দ সাইফ হাসান দুই ম্যাচে করেছেন ১ রান। রান পাননি নাঈম শেখও। তাই এবার ইমনকে নিয়ে পরিকল্পনা বিসিবির। রাব্বি ও ইমনকে নিয়ে বাংলাদেশের স্কোয়াড দাঁড়ালো ১৮ সদস্যের। 

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, কামরুল ইসলাম রাব্বি ও পারভেজ হোসেন ইমন।

Related Topics

টপ নিউজ

কামরুল ইসলাম রাব্বি / পারভেজ হোসেন ইমন / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net