Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
ভারতের বিশ্বকাপ দলে চমক অশ্বিন, দলের অংশ ধোনি

খেলা

টিবিএস ডেস্ক
08 September, 2021, 11:40 pm
Last modified: 08 September, 2021, 11:47 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ভারতের বিশ্বকাপ দলে চমক অশ্বিন, দলের অংশ ধোনি

অশ্বিনের দলে জায়গা পাওয়ার মতো ধোনির দলের অংশ হওয়ার ব্যাপারটিও চমকপ্রদ। কারণ গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর ভারত দলের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ধোনির।
টিবিএস ডেস্ক
08 September, 2021, 11:40 pm
Last modified: 08 September, 2021, 11:47 pm

১০ সেপ্টেম্বর টি-টোয়েন্টির বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। এর দুদিন আগে দল ঘোষণা করেছে ভারত। সবাইকে চমকে দিয়ে দলে জায়গা দেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। ডানহাতি এই স্পিনার সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন চার বছর আগে (২০১৭ সালের জুলাইয়ে)। জায়গা পাননি ওপেনার শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহালরা। 

বুধবার রাতে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। রিজার্ভ হিসেবে চারজন ক্রিকেটারকে রাখা হয়েছে। এই দলের অংশ করা হয়েছে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের ইতিহাসের সফলতম অধিনায়ক মেন্টর হিসেবে বিশ্বকাপে ভারত দলের সঙ্গে থাকবেন। 

বোর্ডের সেক্রেটারি জয় শাহর উদ্বৃতি দিয়ে বিসিসিআই একটি টুইট করেছে। যে টুইটে লেখা হয়েছে, 'সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলের মেন্টরের দায়িত্বে থাকবেন- বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।' 

আরেকটি টুইটে বিসিসিআই লিখেছে, 'এমন পুনর্মিলনির জন্যই আমরা অপেক্ষা করছিলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলে মেন্টর হয়ে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। তাকে ফিরতে দেখে আপনি কতোটা রোমাঞ্চিত।' 

অশ্বিনের দলে জায়গা পাওয়ার মতো ধোনির মেন্টর হওয়ার ব্যাপারটিও চমকপ্রদ। কারণ গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর ভারত দলের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার। কিন্তু বিশ্বকাপের আগে ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ককে ঠিকই মনে করেছে বিসিসিআই। 

আগামী ১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। এই আসরটির আয়োজক হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু দেশটির করোনা পরিস্থিতির কারণে বিশ্বকাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। তবে প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ওমানে। 

ভারতের বিশ্বকাপ দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্য কুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।

রিজার্ভ: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।

Related Topics

টপ নিউজ

ভারত ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / মহেন্দ্র সিং ধোনি / রবিচন্দ্রন অশ্বিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net