Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
বিসিবি নির্বাচনে সুজনের প্রতিদ্বন্দ্বী সাকিব-মুশফিকদের কোচ

খেলা

টিবিএস রিপোর্ট
25 September, 2021, 04:00 pm
Last modified: 25 September, 2021, 04:44 pm

Related News

  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’

বিসিবি নির্বাচনে সুজনের প্রতিদ্বন্দ্বী সাকিব-মুশফিকদের কোচ

বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩ থেকে ভোটার সংখ্যা ৪৩ জন। যেখানে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা ভোট দিয়ে একজন পরিচালক নির্বাচিত করবেন।
টিবিএস রিপোর্ট
25 September, 2021, 04:00 pm
Last modified: 25 September, 2021, 04:44 pm
খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদীন ফাহিম। ছবি: সংগৃহীত

ঘনিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের সময়। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাচন। মনোনয়নপত্র বিতরণের তারিখ ছিল ২৪ ও ২৫ সেপ্টেম্বর। শেষ দিনে মনোনয়নপত্র কিনেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ অনেক ক্রিকেটারের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। 

বিকেএসপিতে থেকে কাউন্সিলরশিপ পাওয়া নাজমুল আবেদীন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচন করবেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। 

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা (বিকেএসপি) প্রতিষ্ঠান থেকে কোচিং ক্যারিয়ার শুরু নাজমুল আবেদীনের। ১৯৮৮ সাল থেকে প্রায় ১৭ বছর বিকেএসপিতে কাজ করেন তিনি। এরপর বিভিন্ন ভূমিকায় বিসিবিতে ১৪ বছর দায়িত্ব পালন করে আবার বিকিএসপিতে ফিরে যান প্রৌঢ় এই কোচ। সেখানে ক্রিকেট উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন নাজমুল আবেদীন। ক্রিকেটের উন্নয়নে এবার বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে নাজমুল আবেদীন বলেন, 'নিজেকে অনেক পরিণত এবং অভিজ্ঞ বলে মনে করি।  ক্রিকেটের উন্নয়নে পরিচালনা পরিষদে আসা আমার জরুরী মনে হয়েছে। ক্রিকেটীয় কর্মকাণ্ড পরিচালনা এবং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজটা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো পারব বলেই বিশ্বাস আমার। সেই বিশ্বাসই আমাকে বিসিবির পরিচালক পরিষদ নির্বাচন করতে উৎসাহিত করেছে। তাই দাঁড়িয়েছি। আমার বিশ্বাস আমি ক্রিকেটের উন্নয়নে বোর্ডে কাজ করতে পারব।'

কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন নেতৃত্বের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দেওয়ার অঙ্গিকার নাজমুল আবেদীনের। অভিজ্ঞ এই কোচ বলেন, 'তিনিও বোর্ডে নতুন মুখ চান। যারা নতুন নতুন চিন্তা ভাবনা ও প্রতিশ্রুতি নিয়ে আসবে। আমি সেই নতুনের কেতন ওড়াতে চাই।'

ক্যাটাগরি-৩ থেকে ভোটার সংখ্যা ৪৩ জন। যেখানে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা ভোট দিয়ে একজন পরিচালক নির্বাচিত করবেন। নাজমুল আবেদীনের বিশ্বাস, কাউন্সিলররা তার প্রতি আস্থা রাখবেন। তিনি বলেন, 'আমার বিশ্বাস ও আস্থা দীর্ঘদিন ক্রিকেট অঙ্গনে আছি, খেলেছি এবং কোচিং করিয়েছি, করাচ্ছি। এবার বোর্ড ব্যবস্থাপনায় আসতে চাই। ক্রিকেট উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।'

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিন শ্রেণি থেকে কাউন্সিলর হওয়ার কথা মোট ১৭৪ জনের। বোর্ড পরিচালক হবেন ২৫ জন। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক থাকবেন ২ জন। তবে খসড়া তালিকা অনুযায়ী দেখা গেছে, বিসিবি নির্বাচনে ভোটার ১৭১ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল শিক্ষা বোর্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে কোনো কাউন্সিলরের নাম জমা পড়েনি।   

Related Topics

টপ নিউজ

বিসিবি নির্বাচন / খালেদ মাহমুদ সুজন / নাজমুল আবেদীন ফাহিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net