Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
বাঁচা-মরার লড়াইয়ে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
29 October, 2021, 03:30 pm
Last modified: 29 October, 2021, 05:55 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

বাঁচা-মরার লড়াইয়ে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানকে একাদশে পাচ্ছে না তারা। দল পেটের নিচের দিকে চোট পাওয়ায় ছিটকে গেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
টিবিএস রিপোর্ট
29 October, 2021, 03:30 pm
Last modified: 29 October, 2021, 05:55 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগ পরেবর প্রথম দুটি ম্যাচেই হেরে গেছে বাংলাদেশ। সেমি-ফাইনাল স্বপ্নের পথে থাকতে বাকি তিন ম্যাচে জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহ রিয়াদের দলের। প্রতিটি ম্যাচই এখন বাংলাদেশের জন্য অগ্নি পরীক্ষা। এই মিশনে বাংলাদেশের প্রথম পরীক্ষা ওয়েস্ট ইন্ডিজ। 

সুপার লিগে ১ নম্বর গ্রুপ থেকে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ক্যারিবীয়দের মুখোমুখি বাংলাদেশ। শাহজাহতে অনুষ্ঠেয় এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ে নামছেন সাকিব-মুশফিকরা। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে। 

এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানকে একাদশে পাচ্ছে না তারা। দল পেটের নিচের দিকে চোট পাওয়ায় ছিটকে গেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। এ ছাড়া স্পিনার নাসুম আহমেদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে।

সুপার লিগ পর্বে বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজও তাদের প্রথম দুই ম্যাচে হেরে কোণঠাসা। দুই দলই জয়ের জন্য মরিয়া। এমন সময়ে পেছনের রেকর্ড থেকে আত্মবিশ্বাস নিচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ৬টিতে। একটি ম্যাচের ফল আসেনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্যারিবীয়দের বিপক্ষে জয় আছে বাংলাদেশের। বিশ্ব মঞ্চে দুই বারের সাক্ষাতে একটি করে জিতেছে দুই দল। ২০০৭ সালে প্রথম সাক্ষাতেই ৬ উইকেটে জয় পেয়েছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ। এ ছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে ৩টিতেই বাংলাদেশের জয়।  

বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, রস্টন চেস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শিমরন হেটমেয়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন ও রবি রামপাল।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net