Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ীদের নাড়ি পোঁতা ফসল উৎপাদন করা গ্রামাঞ্চলেই

টিবিএস ডেস্ক
26 December, 2022, 09:10 pm
Last modified: 26 December, 2022, 09:20 pm

Related News

  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় আর্জেন্টিনার এক ব্যক্তি পেলেন ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ
  • ম্যারাডোনার মৃত্যু মামলার বিচারপ্রক্রিয়া 'বাতিল'

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ীদের নাড়ি পোঁতা ফসল উৎপাদন করা গ্রামাঞ্চলেই

আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের এই গ্রামাঞ্চল থেকে আসা তারকারা অবশ্য পূর্বের জাতীয় দল থেকে বেশ খানিকটা ভিন্ন, কারণ আগের দলগুলোর খেলোয়াড়দের প্রায় সবাই উঠে এসেছিল রাজধানী বুয়েনোস এইরেসের রাস্তা থেকে অথবা লিওনেল মেসির জন্মস্থান নগরী রোজারিও থেকে। 
টিবিএস ডেস্ক
26 December, 2022, 09:10 pm
Last modified: 26 December, 2022, 09:20 pm

লিওনেল মেসির পূর্বপুরুষরা এসেছিলেন লাগুনা লারগা থেকে, তাদের সেরা স্ট্রাইকার এসেছে কালচিন থেকে, অন্যদিকে কোচের জন্মস্থান পুহাতো। 

আর্জেন্টিনার পামপাস অঞ্চল, যে অঞ্চল পুরো বিশ্বকে বিভিন্ন ধরনের ফসল আর গরু সরবরাহ করে, সেই অঞ্চলের বিভিন্ন শহর থেকেই উঠে আসা খেলোয়াড়দেরকে নিয়ে তৈরি হয়েছে আর্জেন্টিনার জাতীয় দলের মেরুদণ্ড। বেশ কয়েকজন খেলোয়াড় কাতার থেকে তাদের সেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে ফিরে গিয়েছে তাদের জন্মস্থানের লোকজনের সাথে তাদের বিশ্বকাপ জয় উদযাপনের জন্য, স্থানীয়রাও খুশি তাদের জাতীয় বীরদেরকে ছুঁয়ে দেখতে পেরে। 

ফসল উৎপাদনে পরিচিত পাম্পাস অঞ্চল; ছবি: ওয়ার্ল্ড অ্যাটলাস

টানা তিন বছরের খরায় বিপর্যস্ত কৃষকদের গম উৎপাদনে ধাক্কা দিয়েছে, সমস্যা সৃষ্টি করেছে সয়াবিন উৎপাদনেও। আর্জেন্টিনার অর্থনীতির জীবন-মরণের অনেকটাই নির্ভর করছে তাদের ফসল রপ্তানির ওপর।

আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের এই গ্রামাঞ্চল থেকে আসা তারকারা অবশ্য পূর্বের জাতীয় দল থেকে এদিক থেকে বেশ খানিকটা ভিন্ন, কারণ আগের দলগুলোর খেলোয়াড়দের প্রায় সবাই উঠে এসেছিল রাজধানী বুয়েনোস এইরেসের রাস্তা থেকে অথবা লিওনেল মেসির জন্মস্থান রোজারিও থেকে। 

এর কারণ হতে পারে এই শতাব্দীতে আর্জেন্টিনার অর্থনৈতিক ধ্বস, বিশেষ করে আর্জেন্টাইন শহরগুলোকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে এগুলো। 

রোজারিও শহর; ছবি: অ্যাডোবি স্টক

তবে পাম্পাস দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার প্রতিভা উৎপাদনের জন্য পরিচিত এক জায়গা। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ীদের অনেকেই উঠে এসেছিল এই অঞ্চল থেকেই। 

আর্জেন্টাইন লেখক এদুয়ার্দো সাচেরি এক সাক্ষাৎকারে জানান, "জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে সাধারণত শহর আর গ্রামাঞ্চলের এক মিশ্রণ থাকে, এবং এটা দীর্ঘদিন ধরেই। তবে দুর্ভাগ্যজনকভাবে, অর্থনৈতিক ধ্বসের কারণে শহরাঞ্চলের জীবনমান কমে যাওয়ায় বুয়েনোস এইরেস আর রোজারিওর মতো বড় নগরগুলো থেকে এখন কম খেলোয়াড় উঠে আসছে, যদি পাম্পাসের মতো অঞ্চলের সাথে তুলনা করা হয়।"

লিসান্দ্রো মার্টিনেজ; ছবি: ৯০মিন

পাম্পাসের সাম্প্রতিক উঠে আসা ফসলদের একজন লিসান্দ্রো মার্টিনেজ, যিনি এন্ত্রে রিওস প্রদেশের গুয়ালেগেতে ফেরার পর জন্মস্থানের স্থানীয়দের কাছে নায়কের মতো অভিবাদন পেয়েছেন। "যখনই আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামি, তখনই আমি গুয়ালেগেতে থাকা আমার পরিবার আর আমার মানুষদের মনে করি," গণমাধ্যমকে জানান তিনি। 

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা / আর্জেন্টিনার অর্থনীতি / অর্থনৈতিক ধ্বস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় আর্জেন্টিনার এক ব্যক্তি পেলেন ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ
  • ম্যারাডোনার মৃত্যু মামলার বিচারপ্রক্রিয়া 'বাতিল'

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net