Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
রোনালদোকে অপমান করেছেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়: পর্তুগাল কোচ

টিবিএস ডেস্ক
03 December, 2022, 03:35 pm
Last modified: 03 December, 2022, 03:34 pm

Related News

  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফিফা
  • তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি

রোনালদোকে অপমান করেছেন দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়: পর্তুগাল কোচ

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।
টিবিএস ডেস্ক
03 December, 2022, 03:35 pm
Last modified: 03 December, 2022, 03:34 pm

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছে পর্তুগাল। একই ম্যাচে বদলির সময় দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় চো গে সুং পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। 

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে পর্তুগাল একাদশে রোনালদো থাকলেও কোচ তাকে ম্যাচের পুরো সময় মাঠে খেলাননি। ম্যাচের দ্বিতীয়ার্ধে স্কোরলাইন যখন ১-১, ঠিক তখনই রোলানদোকে উঠিয়ে নেন কোচ সান্তোস। আর ম্যাচের মাত্র ৬৫ মিনিটে এ বদলির সময় রোনালদোকে কিছুটা অসন্তুষ্ট বলেই মনে হচ্ছিল। ধারণা করা হচ্ছিল, ম্যাচ যখন ড্রয়ের পথে তখন পুরো ম্যাচ না খেলিয়ে রোনালদোকে বলদি করায় তিনি হয়তো কোচের প্রতি নিজের বিরক্তি প্রকাশ করেছেন।

কিন্তু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রোনালদোর এ বিরক্তি সম্পর্কে কোচের কাছে জানতে চাইলে সাংবাদিকেরা পান এক ভিন্ন তথ্য। পর্তুগাল কোচ সান্তোসের দাবি, বদলির সিদ্ধান্তে নয় বরং কোরিয়ান ফুটবলার চো গে সুংয়ের সঙ্গে কথা–কাটাকাটির জেরেই অসন্তুষ্ট ছিলেন রোনালদো। সান্তোস বলেন, "মাঠে রোনালদোর সাথে দক্ষিণ কোরিয়ার সেই ফুটবলারের বাক্যবিনিময় আমি দেখেছি। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনারা যদি ম্যাচের সে সময়ের ছবি দেখেন, তবে দেখবেন যে, রোনালদোর সতীর্থ পেপেও কথা–কাটাকাটি দেখে সেই কোরিয়ান ফুটবলারের দিকে ছুটে যাচ্ছিলেন।"

পর্তুগাল গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করলেও দক্ষিণ কোরিয়ার জন্য ম্যাচটি ছিল শেষ ষোলোর টিকেট নিশ্চিতের শেষ সুযোগ। কোচ সান্তোস বলেন, "বদলির সময় কোরিয়ার একজন খেলোয়াড় রোনালদোকে ইংরেজিতে মাঠ থেকে দ্রুত বেরিয়ে যেতে বলেছিল। আর ঠিক এই কারণেই অসন্তুষ্ট ছিলেন রোনালদো। কোরিয়ার সেই খেলোয়াড় যদিও শারীরিকভাবে আক্রমণাত্মক ছিলেন না, কিন্তু তিনি মৌখিকভাবে আক্রমণাত্মক ছিলেন।"

রোনালদোর সঙ্গে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়ের বিতর্কিত এ কর্মকাণ্ডের বিষয়ে কোচের এ দাবির সত্যতা নিশ্চিত করেছেন রোনালদো নিজেই। তিনি বলেন, "কোচের বদলির সিদ্ধান্তে আমি অখুশি নই, বরং আমাকে বদলির সময় কোরিয়ান ফুটবলার চো গে সুং দ্রুত মাঠ থেকে বেড়িয়ে যেতে বলে। আমি তখন তাকে চুপ থাকতে বলি, কেননা আমাকে এ কথা বলার অধিকার তার নেই।"

গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে কাতারের এডুকেশন সিটির স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার কাছে পর্তুগাল হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলতে গিয়েছে পর্তুগাল। ম্যাচের পরাজয় সম্পর্কে কোচ সান্তোস বলেন, "ম্যাচের ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট নই। যদিও আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, তবুও আমরা নিজেদের উজ্জীবিত রাখতে ম্যাচটি জিততে চেয়েছিলাম। এই ম্যাচের ফলাফল আমার জন্য সতর্কতা হিসেবে কাজ করবে।"

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এ ম্যাচটিতেও গোলের দেখা পায়নি রোনালদো। ম্যাচের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও তিনি তা কাজে লাগাতে পারেননি। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলে পেনাল্টিতে মাত্র একটি গোল করতে পেরেছেন রোনালদো। এছাড়াও কাতার বিশ্বকাপের আগে পিয়ার্স মরগানের সাথে বিতর্কিত সাক্ষাৎকার ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সম্পর্কের সমাপ্তির কারণে বাড়তি চাপের মুখে রয়েছেন রোনালদো। এমতবস্থায় রোনালদোর যখন শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়ার কথা, ঠিক তখনই দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়ের সাথে এ বিতর্ক রোনালদো ভক্তদের জন্য এক বাড়তি অস্বস্তির কারণ।  

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ ফুটবল / কাতার বিশ্বকাপ / পর্তুগাল / রোনালদো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফিফা
  • তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net