Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
ব্রাজিল বনাম ক্যামেরুন: হেড টু হেড পরিসংখ্যান 

টিবিএস রিপোর্ট
02 December, 2022, 05:40 pm
Last modified: 02 December, 2022, 05:37 pm

Related News

  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে রেকর্ড ৪৮ লাখ ডলারে বিক্রি

ব্রাজিল বনাম ক্যামেরুন: হেড টু হেড পরিসংখ্যান 

ব্রাজিল ও ক্যামেরুনের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায়, বিশ্বকাপে এর আগে দুবার ব্রাজিলের মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি ক্যামেরুন। ১৯৯৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথমবার ক্যামেরুনের বিপক্ষে খেলে ৩–০ গোলে জয় পায় ব্রাজিল।
টিবিএস রিপোর্ট
02 December, 2022, 05:40 pm
Last modified: 02 December, 2022, 05:37 pm

ছবি: রয়টার্স

প্রথম দুই ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। গ্রুপ 'জি'-এ নিয়ম রক্ষার শেষ ম্যাচে কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল।

সার্বিয়া এবং সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে তিতের দল নক আউট পর্ব নিশ্চিত করলেও ক্যামেরুনের জন্য হিসাবটা একটু কঠিন। আজকের ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে খেলবে ব্রাজিল। এখনো গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল, দুই নম্বরে আছে সুইজারল্যান্ড, তিন নম্বরে ক্যামেরুন এবং সবশেষে সার্বিয়া।

ব্রাজিল-ক্যামেরুনের ম্যাচে কোনো অঘটন না ঘটলে ক্যামেরুনের দ্বিতীয় পর্বে যাওয়ার কোনো সুযোগ নেই। সুইজারল্যান্ড এবং সার্বিয়ার ম্যাচে যে দল জিতবে তারাই ব্রাজিলের সাথে দ্বিতীয় পর্বে খেলবে; ম্যাচ ড্র হলে সুইজারল্যান্ড কোয়ালিফাই করবে।

ব্রাজিল ও ক্যামেরুনের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায়, বিশ্বকাপে এর আগে দুবার ব্রাজিলের মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি ক্যামেরুন। ১৯৯৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথমবার ক্যামেরুনের বিপক্ষে খেলে ৩–০ গোলে জয় পায় ব্রাজিল।

গ্রুপ পর্বের সে ম্যাচে লাতিন আমেরিকার দলটির হয়ে গোল করেছিলেন রোমারিও, মার্সিও সান্তোস ও বেবেতো। ২০ বছর পর ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে দ্বিতীয়বার খেলে ব্রাজিল। নেইমারের জোড়া গোল ও ফ্রেদ এবং ফার্নান্দিনহোর গোলে সে ম্যাচে ৪–১ ব্যবধানে জয় পেয়েছিল তারা।

বিশ্বকাপের বাইরে আরও চারবার ক্যামেরুনের মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। এর মধ্যে দুটি প্রীতি ম্যাচ, অন্য দুটি ম্যাচ ফিফা কনফেডারেশনস কাপ।  ১৯৯৬ সালে নিজ দেশে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ২–০ গোলে জিতেছিল ব্রাজিল। এরপর ২০০১ কনফেডারেশনস কাপে পেয়েছে ২–০ গোলের জয়।  ২০০৩ সালে কনফেডারেশনস কাপে একবারই ক্যামেরুনের কাছে ১–০ গোলে হেরেছিল ব্রাজিল। ২০১৮ সালে প্রীতি ম্যাচে অবশ্য ১–০ গোলে জিতেছে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে মোট ছয়বার খেলে একবারই জিতেছে ক্যামেরুন; ব্রাজিল জিতেছে বাকি পাঁচ ম্যাচ।

Related Topics

টপ নিউজ

ব্রাজিল / ক্যামেরুন / নক-আউট / পরিসংখ্যান / হেড টু হেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
  • নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে রেকর্ড ৪৮ লাখ ডলারে বিক্রি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net