Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
মৃত্যুর দুয়ার থেকে ফিরে ফুটবলের মাঠে: ক্যামেরুনের অনুপ্রেরণা কোচ রিগোবার্ট সং!   

টিবিএস ডেস্ক
02 December, 2022, 02:25 pm
Last modified: 02 December, 2022, 02:35 pm

Related News

  • ডব্লিউটিও’র মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • অনুশীলনের সময় হার্ট অ্যাটাক: সিলেট স্টেডিয়ামে জানাজা শেষে বিদায় নিলেন কোচ জাকি
  • নিরাপত্তার জন্য গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
  • বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে অষ্টম মেয়াদে শপথ নিলেন ক্যামেরুনের পল বিয়া

মৃত্যুর দুয়ার থেকে ফিরে ফুটবলের মাঠে: ক্যামেরুনের অনুপ্রেরণা কোচ রিগোবার্ট সং!   

অসুস্থ হয়ে নিজের পছন্দমত হাসপাতালে ভর্তি হতে ঝামেলা পোহাতে হয়েছিলো সংকে। ডাক্তাররা বলেছিলেন তার যে অবস্থা হয়েছিলো, এতে ৪০ জনের মধ্যে ৩০ জনই মারা যান।
টিবিএস ডেস্ক
02 December, 2022, 02:25 pm
Last modified: 02 December, 2022, 02:35 pm
ক্যামেরুনের কোচ হিসেবে রিগোবার্ট সং। ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ব্রাজিলের মুখোমুখি হবে ক্যামেরুন। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আজকের ম্যাচটি  অবশ্যই জিততে হবে আফ্রিকান দেশটিকে। সকল প্রতিকূলতা কাটিয়ে  বিশ্বকাপে টিকে থাকতে তারা তাদের প্রধান কোচ রিগোবার্ট সং এর জীবনের গল্প তাদের অনুপ্রেরণা দিবে বলে মনে করা হচ্ছে।

খেলোয়াড় হিসেবে রিগোবার্ট সং ছিলেন ক্যামেরুনের উজ্জ্বল নক্ষত্রদের একজন । প্রাক্তন এই লিভারপুল ডিফেন্ডার চারটি বিশ্বকাপ খেলেছেন খেলোয়াড় হিসেবে এবং বর্তমানে পঞ্চম আসরে উপস্থিত হয়েছেন ক্যামেরুনের কোচের ভূমিকায় । এ বছরের শুরুর দিকে পর্তুগিজ কোচ টনি কনসিকাওর স্থলাভিষিক্ত হয়ে ক্যামেরুনের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন তিনি।

ক্যামেরুনকে ২০২২ কাতার বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে সং-এর ভূমিকা অনস্বীকার্য। চাপ সামলে উঠে সব সময় চিরচেনা ছন্দে খেলে গিয়েছেন রিগোবার্ট সং। তার সব চেয়ে বড় উদাহরণ, ২০১৬ সালে স্ট্রোক করে আবারও খেলার মাঠে তার ফিরে আসা। সেরে উঠার জন্য নিজের পোষা কুকুরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই কোচ।

ক্যামেরুনের খেলোয়াড় থাকাবস্থায় রিগোবার্ট সং। ছবি: সংগৃহীত

অসুখের কথা স্মরণ করে সং বলেন, "আমি টিভি দেখছিলাম, তখন আমি অনুভব করলাম আমি কিছুটা ক্লান্ত। আমি দরজা খোলা রেখেছিলাম কারণ আমি একজন দর্শনার্থীর প্রত্যাশা করছিলাম। যদি দরজাটা বন্ধ থাকতো তবে আমি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতাম কারণ আমার পরিবার তখন প্যারিসে ছিলো। আমার কুকুর নিশ্চয়ই কিছু অনুভব করেতে পেরেছিলো এবং ঘেউ ঘেউ শুরু করেছিল। আমার সাথে যে লোক দেখা করতে আসার কথা ছিলো সে তখন এসে আমাকে নিচে পড়ে থাকতে দেখেছিলো।"

অসুস্থ হয়ে নিজের পছন্দমত হাসপাতালে ভর্তি হতে ঝামেলা পোহাতে হয়েছিলো সংকে। কিন্তু সব সমস্যায় তিনি পাশে পেয়েছিলেন ক্যমেরুনের রাষ্ট্রপতি পল বিয়া এবং নিজের পরিবারকে। ডাক্তাররা বলেছিলেন তার যে অবস্থা হয়েছিলো, এতে ৪০ জনের মধ্যে ৩০ জন ই মারা যান।

এজন্য তাদের ধন্যবাদ জানিয়ে তিনি  বলেন, "আমার স্ত্রী বিয়া না থাকলে আজকে আমি এখানে থাকতে পারতাম না। তাকে কৃতজ্ঞতা জানাবার মত ভাষা আমার নেই। ক্যামেরুনের রাষ্ট্রপতি আমার পরিবারকে আশ্বস্ত করেছিলেন তিনি আমার চিকিৎসার দেখভাল করবেন এবং তিনি আমাকে চিকিৎসার জন্য প্যারিসে পাঠালেন।"

অসুস্থ হয়ে সং কোমায় ছিলেন। অচেতন অবস্থায় তিনি যেসব স্বপ্ন দেখতেন সেসব তাকে সারিয়ে তুলতে সহায়ক ভূমিকা রেখেছিলেন বলেও মনে করেন ক্যামেরুনের কোচ। তিনি তার পুর্ব পুরুষদের সাক্ষাৎ পেয়েছিলেন এমনকি তার বাবাও এসে তার সাথে কথা বলেছিলেন।

সং তার স্বপ্নের কথা বলছেন, "আমি যখন ৯ বছর বয়সী তখন আমার বাবা মারা যায়। স্বপ্নে আমি আমার বাবাকে দেখি এবং আমি তাকে চিনতে পারি। তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করছো? তোমাকে ফিরে যেতে হবে। একইরকম আমার চাচা এবং অন্য আত্মীয়রা এসেও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিলো। আমি তখন লড়াই শুরু করলাম।আমার শরীরে দারুণ শক্তি এসে পড়ে। আমি তখন চিৎকার শুরু করলাম, আমাকে ছেড়ে দাও! ছেড়ে দাও!"

সং যেভাবে তার জীবন যুদ্ধে ফেরত এসেছেন , সেভাবেই খেলার মাঠেও ফেরত আসতে চান নিশ্চয়ই। ব্রাজিলের বিপক্ষে ৩ ডিসেম্বরের খেলায় বড় জয়ে তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নটা থেকেই যায়। তবে সুইজারল্যান্ড এবং সার্বিয়ার ম্যাচের ফলাফল ও ক্যামেরুনের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথকে কঠিন করবে। উল্লেখ্য, ১৯৯০ বিশ্বকাপের পর আর কখনো দ্বিতীয় পর্বের জন্য কোয়ালিফাই করতে পারেনি ক্যামেরুন।

সূত্র: মার্কা 

অনুবাদ: মাহমুদুল হাসান শাফিন 

Related Topics

টপ নিউজ

ক্যামেরুন / কোচ / রিগোবার্ট সং / অনুপ্রেরণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ডব্লিউটিও’র মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
  • ‘জঙ্গল ধ্বংস হইছে, আমরাও ধ্বংস হইছি’: যেভাবে মাতৃভাষা ও ভূমি হারাল মধুপুরের কোচরা
  • অনুশীলনের সময় হার্ট অ্যাটাক: সিলেট স্টেডিয়ামে জানাজা শেষে বিদায় নিলেন কোচ জাকি
  • নিরাপত্তার জন্য গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
  • বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে অষ্টম মেয়াদে শপথ নিলেন ক্যামেরুনের পল বিয়া

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net