Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও

আন্তর্জাতিক

রয়টার্স
16 April, 2026, 07:30 pm
Last modified: 16 April, 2026, 07:30 pm

Related News

  • পোপকে আক্রমণ করে ‘হিতে বিপরীত’, ক্যাথলিক ভোটব্যাংক হারাচ্ছেন ট্রাম্প
  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
  • আমরা ‘শান্তি স্থাপনকারী’, রাজনীতিবিদ নই: ট্রাম্পের মন্তব্যের জবাবে পোপ 
  • এমন পোপ চাই না যিনি ‘মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেন’: ইরান ইস্যুতে লিওকে ট্রাম্পের আক্রমণ
  • ইরান যুদ্ধে প্রাথমিক খরচ ১১.৫ বিলিয়ন ডলার: ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়

বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও

ক্যাথলিক চার্চের নেতা হিসেবে প্রথম বছর তুলনামূলক নীরব থাকলেও, পোপ লিও সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলা দিয়ে শুরু হওয়া যুদ্ধের একজন সরব সমালোচক হয়ে উঠেছেন।
রয়টার্স
16 April, 2026, 07:30 pm
Last modified: 16 April, 2026, 07:30 pm
ক্যামেরুনের ইয়াউন্দে এনসিমালেন আন্তর্জাতিক বিমানবন্দরে পোপ লিও চতুর্দশ। ছবি: রয়টার্স

পোপ লিও যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা নেতাদের তীব্র সমালোচনা করে বলেছেন, বিশ্ব 'মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ধ্বংসের মুখে পড়েছে'।

বৃহস্পতিবার ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামাজিক মাধ্যমে তাকে আক্রমণ করে পোস্ট দেন।

প্রথম মার্কিন পোপ হিসেবে লিও সেইসব নেতাদেরও নিন্দা জানিয়েছেন যারা যুদ্ধের যৌক্তিকতা দিতে ধর্মীয় ভাষা ব্যবহার করেন। ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের সবচেয়ে বড় শহরে এক বৈঠকে তিনি 'পথ পরিবর্তনের জন্য দৃঢ় পদক্ষেপ' নেওয়ার আহ্বান জানান। 

উল্লেখ্য, এই অঞ্চলে প্রায় এক দশক ধরে চলা সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

পোপ বলেন, 'যুদ্ধের নায়করা এমন ভান করে যেন তারা জানে না যে ধ্বংস করতে কেবল একটি মুহূর্ত লাগে, কিন্তু তা পুনরায় গড়ে তুলতে প্রায়ই একটি জীবনকালও যথেষ্ট নয়।' 

তিনি আরও বলেন, 'তারা এই সত্যটি এড়িয়ে যায় যে হত্যা এবং ধ্বংসের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ নিরাময়, শিক্ষা এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সম্পদ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।'

'উল্টে যাওয়া এক বিশ্ব'

আফ্রিকা সফরের প্রাক্কালে এবং গত মঙ্গলবার রাতে ট্রাম্পের পোপ-বিরোধী আক্রমণাত্মক বক্তব্য আফ্রিকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। বিশ্বের এক-পঞ্চমাংশ ক্যাথলিক জনসংখ্যা এ মহাদেশে বাস করে। 

এক দশমিক চার বিলিয়ন সদস্যের ক্যাথলিক চার্চের নেতা হিসেবে প্রথম বছর তুলনামূলক নীরব থাকলেও, পোপ লিও সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলা দিয়ে শুরু হওয়া যুদ্ধের একজন সরব সমালোচকে পরিণত হয়েছেন।

বৃহস্পতিবার পোপ সেই নেতাদের কঠোর সমালোচনা করেন যারা যুদ্ধের পক্ষে ধর্মীয় অজুহাত ব্যবহার করেন। 

তিনি বলেন, 'ধিক্কার সেইসব ব্যক্তিদের যারা নিজেদের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক লাভের জন্য ধর্ম এবং ঈশ্বরের নামকে ব্যবহার করেন এবং পবিত্র বিষয়গুলোকে অন্ধকার ও নোংরামির দিকে টেনে নিয়ে যান।' 

তিনি আরও বলেন, 'এটি একটি উল্টে যাওয়া বিশ্ব—ঈশ্বরের সৃষ্টির অপব্যবহার—যা প্রত্যেক সৎ বিবেকবান মানুষের দ্বারা নিন্দিত ও প্রত্যাখ্যাত হওয়া উচিত।'

গত মাসেও পোপ একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেন, যেসব নেতার 'হাত রক্তে রঞ্জিত', তাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না। এই মন্তব্যটি ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে লক্ষ্য করে বলা হয়েছে বলে মনে করা হয়, যিনি ইরান যুদ্ধের সমর্থনে খ্রিষ্টান ধর্মীয় ভাষা ব্যবহার করেছেন।

গত রোববার থেকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোপকে 'অপরাধের বিষয়ে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে ব্যর্থ' বলে আখ্যা দেন।

মঙ্গলবার রাতেও তিনি সামাজিক মাধ্যমে পোপকে আক্রমণ করেন। বুধবার ট্রাম্প একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় যিশু তাকে আলিঙ্গন করছেন। এর আগে তিনি নিজেকে যিশুর মতো দেখানো একটি ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন।

ক্যামেরুনের সংঘাতে ধর্মযাজকেরাও জড়িত

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ লিও জানান যে, তিনি ইরান যুদ্ধ নিয়ে কথা বলা বন্ধ করবেন না। 

বুধবার ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে পৌঁছানোর পর তিনি দেশটির ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়াকে দুর্নীতি নির্মূল করতে এবং 'ধনী ও ক্ষমতাশালীদের খেয়ালখুশির' বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।

পোপের বামেন্ডা সফর এই অঞ্চলের দীর্ঘদিনের সংঘাত নিরসনে ক্ষীণ আশার আলো জাগিয়েছে। 

প্রথম বিশ্বযুদ্ধের পর ক্যামেরুন ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে বিভক্ত হয়েছিল। ১৯৬০ সালে ফরাসি অংশ স্বাধীনতা পায় এবং এক বছর পর ইংরেজিভাষী ব্রিটিশ অংশটি তার সাথে যুক্ত হয়। 

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ-এর মতে, সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের লড়াইয়ে এ পর্যন্ত সাড়ে ছয় হাজার জনের বেশি মানুষ নিহত এবং পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এখানে মুক্তিপণের জন্য যাজকদের অপহরণ করা একটি নিয়মিত ঘটনা। তবে পোপের সফর উপলক্ষে বিচ্ছিন্নতাবাদী জোট তিন দিনের যুদ্ধবিরতি পালন করার কথা জানিয়েছে। লড়াই শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট পল বিয়া এই ইংরেজিভাষী অঞ্চলে আর সফর করেননি।

যদিও শান্তি আলোচনার প্রচেষ্টা এ পর্যন্ত খুব একটা সফল হয়নি, তবে বৃহস্পতিবার পোপ লিও সন্তোষ প্রকাশ করে বলেন, এই সংকট এখনও 'ধর্মীয় যুদ্ধে' রূপ নেয়নি। তিনি আশা প্রকাশ করেন, খ্রিষ্টান ও মুসলিম নেতারা মধ্যস্থতার মাধ্যমে এই লড়াইয়ের ইতি টানতে পারবেন।

Related Topics

টপ নিউজ

পোপ লিও / ক্যামেরুন / বক্তব্য / মার্কিন-ইসরায়েল-ইরান / যুদ্ধ / যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ / ইসরায়েল-ইরান যুদ্ধ / স্বৈরশাসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • পোপকে আক্রমণ করে ‘হিতে বিপরীত’, ক্যাথলিক ভোটব্যাংক হারাচ্ছেন ট্রাম্প
  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
  • আমরা ‘শান্তি স্থাপনকারী’, রাজনীতিবিদ নই: ট্রাম্পের মন্তব্যের জবাবে পোপ 
  • এমন পোপ চাই না যিনি ‘মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেন’: ইরান ইস্যুতে লিওকে ট্রাম্পের আক্রমণ
  • ইরান যুদ্ধে প্রাথমিক খরচ ১১.৫ বিলিয়ন ডলার: ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net