Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেঁচে রইল ক্যামেরুন-সার্বিয়ার আশা

টিবিএস রিপোর্ট
28 November, 2022, 05:55 pm
Last modified: 28 November, 2022, 06:27 pm

Related News

  • কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেঁচে রইল ক্যামেরুন-সার্বিয়ার আশা

হারলেই বেজে যেতে পারে বিদায় ঘন্টা, দুই দলের সামনেই ছিল এমন সমীকরণ। সেই হিসেবে ম্যাচটি দুই দলেরই একটু দেখে শুনে শুরু করাটাই স্বাভাবিক ছিলো। কিন্তু সাবধানতার ধার ধারেনি সার্বিয়া কিংবা ক্যামেরুন। দুই দলের দুর্দান্ত আক্রমণাত্মক খেলার সুবাদে কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ দেখল ফুটবল প্রেমিরা। 
টিবিএস রিপোর্ট
28 November, 2022, 05:55 pm
Last modified: 28 November, 2022, 06:27 pm
ছবিঃ এএফপি

কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ উপহার দিল ক্যামেরুন এবং সার্বিয়া। গ্রুপ 'জি'র এই ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ সমতায়। ৩-১ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফেরায় ক্যামেরুন। 

কাতারের আল-জানিইউব স্টেডিয়ামে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে সার্বিয়া-ক্যামেরুনের কেউ কাউকে ছাড় দেয়নি একচুলও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সব উপকরণই ছিল দুই দলের এই ম্যাচে। 

হারলেই বেজে যেতে পারে বিদায় ঘন্টা, দুই দলের সামনেই ছিল এমন সমীকরণ। সেই হিসেবে ম্যাচটি দুই দলেরই একটু দেখে শুনে শুরু করাটাই স্বাভাবিক ছিলো। কিন্তু সাবধানতার ধার ধারেনি সার্বিয়া কিংবা ক্যামেরুন। দুই দলের দুর্দান্ত আক্রমণাত্মক খেলার সুবাদে কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ দেখল ফুটবল প্রেমিরা। 

ম্যাচের প্রথমার্ধের শুরুতেই দুই দল ঝাঁপিয়ে পড়ে একে অপরের উপর। শারীরিক শক্তিমত্তায় ভরপুর দুই দলের খেলায় ছিল ফাউলের ছড়াছড়ি। প্রথম ১৫ মিনিটের মধ্যে দুটি গোলের সু্যোগ নষ্ট করেন সার্বিয়ার মিত্রোভিচ। তার একটি শট পোস্টে লেগে ফিরে আসে, অপর একটি শট বক্সের মাঝে থেকে বাইরে মারেন। 

সার্বিয়ার আক্রমণ সামলে ক্যামেরুনও ধেয়ে আসছিল বারবার। তার ফল হিসেবেই ২৯ মিনিটে কর্নার থেকে কাস্তিলেত্তোর হেডে এগিয়ে যায় আফ্রিকান সিংহরা। গোল খেয়ে যেন আরো তেঁতে উঠে সার্বিয়া। আক্রমণের পর আক্রমণে ক্যামেরুনের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তুলে তারা। ৪৫ মিনিটে তাদিচের ক্রসে মাথা ছুঁইয়ে ম্যাচে সমতা ফেরান সার্বিয়ার পাভলোভিচ। এর ৩ মিনিট পরই সার্বিয়া এগিয়ে যায় মিলিঙ্কোভিচ সাভিচের বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে। প্রথমার্ধ শেষ হয় সার্বিয়ার ২-১ ব্যবধানে এগিয়ে থাকার মধ্যে দিয়ে। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও খেলায় একই রক্ম উত্তেজনা বজায় ছিল। ৫৩ মিনিটে অসাধারণ দলীয় প্রচেষ্টায় গোল করেন সার্বিয়ার মিত্রোভিচ। অনেকেই ক্যামেরুনের শেষ দেখে ফেলেছিলেন তখনই। কিন্তু লড়াই না করে হেরে যাওয়ার পাত্র যে তারা নয়, সেটি দেখিয়ে দিয়েছে আফ্রিকান সিংহরা। 

৬৩ মিনিটে ক্যামেরুন অধিনায়ক আবু বকরের গোল ম্যাচে ফিরিয়ে আনে ক্যামেরুনকে। ৩ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান চুপো মোটিং, উল্লাসে ফেটে পড়েন ক্যামেরুনের খেলোয়াড় এবং সমর্থকেরা। 

এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য হন্য হয়ে খেলতে থাকে। কিন্তু কখনো গোলকিপার, কখনো বাজে নিয়ন্ত্রণের কারণে গোলের দেখা পায়নি কেউই। ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। দুই দলের খেলার বিচারে যেটি ন্যায্য ফলাফলই বলা যায়। 

পরিসংখ্যানেও দুই দলের সমানে সমান লড়াইয়ের ছাপ স্পষ্ট। যদিও বল দখলের ক্ষেত্রে সার্বিয়া এগিয়ে ছিল, ৬০% বল দখলে রেখে সার্বিয়ার গোলের প্রচেষ্টা ছিল ১৫ বার, অপরদিকে ১৩ বার গোলের চেষ্টা করে ক্যামেরুন। 

এই ড্র'র ফলে ক্যামেরুন এবং সার্বিয়া এখন এক পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের ৩য় ও ৪র্থ স্থানে অবস্থান করছে। দুই দলের সামনেই নক-আউট পর্বে যাওয়ার পথ খোলা রইল, তবে শর্ত একটাই, নিজেদের শেষ ম্যাচ দুই দলকেই জিততে হবে। 

ক্যামেরুনের কাজটা সার্বিয়ার তুলনায় অনেক বেশিই কঠিন, কারণ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, অপরদিকে সার্বিয়া লড়বে তাদের রাজনৈতিক চির-প্রতিদ্বন্দী সুইজারল্যান্ডের বিপক্ষে।  

Related Topics

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / ক্যামেরুন / সার্বিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net