Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
সবাই বুড়িয়ে গেছে, তাই বেলজিয়ামের আর বিশ্বকাপ জেতার সম্ভাবনা নেই: কেভিন ডি ব্রুইনা

টিবিএস ডেস্ক
28 November, 2022, 03:45 pm
Last modified: 28 November, 2022, 11:20 pm

Related News

  • বেলজিয়ামের কাছে যুক্তরাষ্ট্রের ৪-১ গোলে হার; ন্যাটো সম্মেলনে ‘খিটখিটে' ট্রাম্পের সামনে ফুটবলের কথাই তুলব না: বেলজিয়ামের প্রধানমন্ত্রী
  • ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • জানতাম না ৫ জুলাই আসলে এপ্রিল ফুলস দিবস: বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের পর বেলজিয়াম কোচের কটাক্ষ
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • একাই পাঁচ গোল করলেন হলান্ড

সবাই বুড়িয়ে গেছে, তাই বেলজিয়ামের আর বিশ্বকাপ জেতার সম্ভাবনা নেই: কেভিন ডি ব্রুইনা

মরক্কোর বিপক্ষে মাঠে নামা বেলজিয়ামের ১১ খেলোয়াড়ের মধ্যে সাতজনেরই বয়স ত্রিশের ঊর্ধ্বে।
টিবিএস ডেস্ক
28 November, 2022, 03:45 pm
Last modified: 28 November, 2022, 11:20 pm

ফিফা র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে থাকা ইউরোপের দেশ বেলজিয়ামের নাকি বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনাই নেই- এমন মন্তব্য করেছেন খোদ বেলজিয়ান সুপারস্টার কেভিন ডি ব্রুইনা। 

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ডি ব্রুইনা বলেন, "কোনও সুযোগ নেই, আমরা সবাই বুড়ো হয়ে গেছি। আমার কাছে মনে হয়, ২০১৮-তে আমাদের একটা সুযোগ ছিল। আমাদের দল এখনও ভালো, কিন্তু সবার বয়স হয়ে গেছে। আমরা অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি। আবার নতুন নতুন অনেকেই আছেন যারা বেশ ভালো, কিন্তু এদের কেউই তখনকার (২০১৮) খেলোয়াড়দের মতো নয়। আমি আমাদেরকে বহিরাগত হিসেবেই বেশি দেখি বরং।"

কিন্তু ডি ব্রুইনা কি এসব বলে আসলে তার দলের ওপর থেকে চাপ সরিয়ে নেওয়ার চেষ্টা করলেন? 

অবশ্য কাতার বিশ্বকাপে বেলজিয়ামের প্রথম দুটি ম্যাচের পর বলা যায়, তিনি আসলে ভুল বলেননি। প্রথম ম্যাচে কানাডাকে ১-০ গোলে হারানোর পর রোববার বেলজিয়াম তার দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে বাজেভাবে হেরেছে। 

প্রথমার্ধে মরক্কো পাত্তাই পায়নি বেলজিয়ামের কাছে। তবে দ্বিতীয়ার্ধে নতুন চেহারার মরক্কোকে কোনো ফাঁদে পড়তে দেননি আবদেলহামিদ সাবিরি। ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ ফ্রি-কিক বল জালে জড়ান তিনি। অতিরিক্ত সময়ে গিয়ে বেলজিয়ামের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকেন জাকারিয়া। এভাবে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা দলটিকে হারিয়ে আরব অঞ্চলের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো মরক্কো।

বেলজিয়ামের এই দলটি পরিচিত 'গোল্ডেন জেনারেশন' হিসেবে। ১২ মিলিয়ন জনসংখ্যার দেশটিকে বহুবার আনন্দে ভাসিয়েছে এ দল। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপেও 'রেড ডেভিল'রা অর্জন করে নেয় তৃতীয় স্থান।

তবে মরক্কোর বিপক্ষে মাঠে নামা বেলজিয়ামের ১১ খেলোয়াড়ের মধ্যে সাতজনেরই বয়স ত্রিশের ঊর্ধ্বে। এমনকি গোলের আশায় পরের অংশে বেলজিয়াম যে দুই ফুটবলারকে মাঠে নামায়, তাদের একজন ৩৫ বছর বয়সী ড্রিস মার্টিন্স এবং আরেকজন অর্ধ-ফিট রোমেলু লুকাকু। 

বেলজিয়ামের বিশ্বকাপ এখনও শেষ হয়নি। দলে আছে বয়স একুশের দুই তরুণ চার্লস ডি কেটেলেয়ার এবং আমাদু ওনানার মতো প্রতিভা। তবে 'সোনালী প্রজন্মে'র জ্বলে ওঠার মুহূর্ত প্রত্যক্ষ করার সুযোগ বুঝি সত্যিই ফুরিয়েছে! 
 
Related Topics

টপ নিউজ

কেভিন ডি ব্রুইনা / বেলজিয়াম ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • বেলজিয়ামের কাছে যুক্তরাষ্ট্রের ৪-১ গোলে হার; ন্যাটো সম্মেলনে ‘খিটখিটে' ট্রাম্পের সামনে ফুটবলের কথাই তুলব না: বেলজিয়ামের প্রধানমন্ত্রী
  • ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • জানতাম না ৫ জুলাই আসলে এপ্রিল ফুলস দিবস: বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের পর বেলজিয়াম কোচের কটাক্ষ
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • একাই পাঁচ গোল করলেন হলান্ড

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net