Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
রোমাঞ্চ নাকি সাফল্য? দুনিয়াজুড়ে ব্রাজিলের ফুটবলের এত সমর্থক কেন

ফরাস ঘানি, আল জাজিরা
25 November, 2022, 08:25 pm
Last modified: 25 November, 2022, 08:24 pm

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?

রোমাঞ্চ নাকি সাফল্য? দুনিয়াজুড়ে ব্রাজিলের ফুটবলের এত সমর্থক কেন

ব্রাজিল বিশ্বকাপ জিতেছে গুনে গুনে পাঁচবার। তাদের চেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হতে পারেনি আর কোনো দল। হ্যাঁ, এই সাফল্য গোটা দুনিয়ায় ব্রাজিলের এত এত ভক্ত তৈরির বড় কারণ…কিন্তু দলটির বিপুল ভক্তগোষ্ঠী তৈরি পেছনে আরও দুটি কারণ আছে...
ফরাস ঘানি, আল জাজিরা
25 November, 2022, 08:25 pm
Last modified: 25 November, 2022, 08:24 pm

ছবি: সংগৃহীত

একদিকে খুব নিচ দিয়ে উড়ে যাওয়া এফ-১৬ ফাইটার জেটের গর্জন, অন্যদিকে ৬০ হাজার ব্রাজিল ভক্তের গোল উদযাপনের গর্জন? কোন আওয়াজ বেশি জোরালো?

বৃহস্পতিবার লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে রিচার্লিসন দ্বিতীয় গোলটি করতেই এ প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এফ-১৬-এর কোনো আওয়াজই কানে ঢুকল না ব্রাজিল সমর্থকদের উল্লসিত গর্জন ছাপিয়ে।

সার্বিয়ার বিপক্ষে এই ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮৯ হাজার দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছে ব্রাজিল। যে দুবার গোল হয়েছে, প্রতিবারই ব্রাজিল ভক্তদের গগনবিদারী চিৎকারে গোটা তল্লাট কেঁপে উঠেছে।

ব্রাজিলিয়ানরা ফুটবল বলতে পাগল—এ তো গোটা দুনিয়া জানে। তবে এই ব্রাজিলের ভক্ত-সমর্থক ছড়িয়ে আছে দুনিয়াজোড়া।

বিশ্বকাপের সময় ব্রাজিলের পতাকা, খেলোয়াড়দের ম্যুরাল, ব্রাজিলের অতীত ও বর্তমানের কিংবদন্তিদের খেলোয়াড়দের নাম ও ছবি সংবলিত পতাকা ও রেপ্লিকা টি-শার্টে সয়লাব হয়ে যায় ভারতের কোলিকোড ও পাকিস্তানের লিয়ারি।

এখন এই তালিকায় যুক্ত হয়েছে দোহা-র নাম।

মেক্সিকোর বাসিন্দা ক্যারিনা (বাঁয়ে) ও মেরারিও ব্রাজিলের ভক্ত। ছবি: আল জাজিরা

 

বৃহস্পতিবার সন্ধ্যায় লুসাইল স্টেডিয়ামে জড়ো হওয়ার ব্রাজিল সমর্থকদের অধিকাংশই অ-ব্রাজিলীয়। কিছু পশ্চিমা সংবাদমাধ্যম এই সমর্থকদের গায়ে 'ভুয়া ভক্ত' তকমা সেঁটে দিয়েছে। কিন্তু এই মানুষগুলো যে আন্তরিকতা ও আবেগ নিয়ে ব্রাজিলের জন্য গলা ফাটিয়েছেন, তাতে বিন্দুমাত্র খাদ নেই। ব্রাজিলের ফুটবলাররা দশকের পর দশক ধরে ফুটবলকে যা দিয়ে গেছেন, তার জন্যও গলা ফাটিয়েছেন এই সমর্থকরা।

ব্রাজিল বিশ্বকাপ জিতেছে গুনে গুনে পাঁচবার। তাদের চেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হতে পারেনি আর কোনো দল। ব্রাজিল দুবার ফাইনালে হেরে রানার-আপ হয়েছে, আর দুবার তৃতীয় স্থান অধিকার করেছে। হ্যাঁ, এই সাফল্য গোটা দুনিয়ায় ব্রাজিলের এত এত ভক্ত তৈরির বড় কারণ…কিন্তু দলটির বিপুল ভক্তগোষ্ঠী তৈরি পেছনে আরও দুটি কারণ আছে—এক. রোমাঞ্চ, দুই. ফুটবল-নৈপুণ্য।

ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা আশিক বৃহস্পতিবার ব্রাজিলের খেলা দেখার পর আল জাজিরাকে বলেন, 'ওরা যেভাবে খেলে—ওহ খোদা—অসাধারণ…তারচেয়েও বেশি কিছু। [ওদের] গতি, আক্রমণ, স্টাইল—শ্বাসরুদ্ধকর।'

ব্রাজিলকে এসব বিশেষণে ভূষিত করার সময় উত্তেজনায় রীতিমতো কাঁপছিলেন তিনি। 

আশিক জানান, 'ব্রাজিলকে কবে থেকে সমর্থন করা শুরু করেছি, মনেও নেই। কিন্তু এই সিদ্ধান্তের জন্য আমি খুশি। ওরা যেভাবে একের পর এক দারুণ সব খেলোয়াড় দিয়ে যাচ্ছে, তা রীতিমতো বিস্ময়কর।'

ব্রাজিলভক্ত ভারতীয় আশিক ও তার ছেলে। ছবি: আল জাজিরা

আরেক ব্রাজিলভক্ত জর্ডানের লায়েথ। তিনি অবশ্য কবে থেকে এবং কেন হলুদ জার্সিধারীদের সমর্থন দিচ্ছেন, তা স্পষ্ট মনে করতে পারলেন।

'সেই ছোটবেলা থেকে ওদের খেলা দেখছি। ওদের খেলা দেখার অভিজ্ঞতা অসাধারণ: কী দারুণ সামর্থ্য, নৈপুণ্য,' আল জাজিরাকে বলেন তিনি। 'দ্বিতীয় গোলটাই দেখুন না [রিচার্লিসনের বাই সাইকেল কিকে করা গোলটি]—বুঝে যাবে কীসের কথা বলছি আমি। আর কোনো দল এরকম গোল করতে পারবে না। শুধু ব্রাজিল পারবে।'

কাতারে বিশ্বকাপ দেখতে এসেছেন দুই মেক্সিকান বন্ধু ক্যারিনা ও মেরারি। মেক্সিকান জাতীয় দল তাদের প্রথম প্রেম হলেও বৃহস্পতিবার দুজনেই গলা ফাটিয়েছেন ব্রাজিলের সমর্থনে। 

কারিনা জানালেন, 'এর কারণ, ওরাও আমেরিকার দেশ। তবে বড় কারণ ফুটবল।'

'আমি খেলোয়াড়দের জন্য ওদের ভালোবাসি। যে মানের তারকা আছে, সেজন্য ভালোবাসি ওদের। আমরা মেক্সিকান, কিন্তু ফুটবল ভালোবাসি। এখানে ম্যাচ দেখতে আসার কারণ সেটাই,' পাশ থেকে বললেন মেরারি।

গোটা দুনিয়ার নানা প্রান্তের সমর্থকদের কাছ থেকে যেভাবে ভালোবাসা পাচ্ছে, তাতে রীতিমতো অবাক ব্রাজিলিয়ানরাও। এই অবাক হওয়াদের দলে আছেন জুলিয়ানাও।

তিনি বলেন, 'দুনিয়াজুড়ে আমাদের দল কতটা জনপ্রিয়, তা দেখে রীতিমতো অভিভূত হয়ে গেছি। অসাধারণ এই অভিজ্ঞতা। অসংখ্য অ-ব্রাজিলীয়কে দেখছি ব্রাজিলকে সমর্থন দিচ্ছেন। আমাদের দল যখন এমন সমর্থন পাচ্ছে, তখনকার অনুভূতি ভাষায় বলে বোঝানো সম্ভব না। অন্য দেশের লোকজনকে ব্রাজিল সমর্থন করতে দেখাটা খুব সুন্দর অনুভূতি।'

ছবি: আল জাজিরা

২০০২-এর পর ব্রাজিল আর বিশ্বকাপ দেখেনি। এরপর তারা সর্বশেষ শিরোপার কাছে গিয়েছিল ২০১৪ সালে, ঘরের মাঠের বিশ্বকাপে।

তবে সেই সেমিফাইনালের স্মৃতি ব্রাজিল সমর্থকদের মনে খুশি বয়ে আনতে পারে না। এবার তাদের মনে আশা, এ বছরের বিশ্বকাপ দীর্ঘ দুই দশক পর ব্রাজিলের শিরোপাখরা ঘোচাবে।

Related Topics

খেলা / টপ নিউজ

ফুটবল / ব্রাজিল / ব্রাজিল ফুটবল / বিশ্বকাপ ফুটবল ২০২২ / কাতার বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net