Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
সব ফেলে খেলা দেখতে বসেছিলেন বুয়েনোস আইরিসের বাসিন্দারা, ভগ্নহৃদয়ে ফিরলেন নিত্যকার কাজে

টিবিএস ডেস্ক
22 November, 2022, 10:30 pm
Last modified: 22 November, 2022, 10:35 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে
  • মেসি-সুয়ারেজের গোলে জয়ের ধারায় ফিরল মায়ামি

সব ফেলে খেলা দেখতে বসেছিলেন বুয়েনোস আইরিসের বাসিন্দারা, ভগ্নহৃদয়ে ফিরলেন নিত্যকার কাজে

৭৫ বছর বয়সী গুস্তাভো লিল বলেন, ‘আমাদের দল প্রথমার্ধে দারুণ খেলেছে। কিন্তু ভিআর আমাদের বিপক্ষে ছিল। প্রযুক্তির সঙ্গে যখন ফুটবলকে জুড়ে দেওয়া হয়, তখন সেটা আর ফুটবল থাকে না। এ বিশ্বকাপ দিয়েগো ম্যারাডোনার অভাব টের পাচ্ছে।’
টিবিএস ডেস্ক
22 November, 2022, 10:30 pm
Last modified: 22 November, 2022, 10:35 pm
ছবি: লুই রোবায়ো/এএফপি

কাতার বিশ্বকাপ ২০২২-এ আর্জেন্টিনার প্রথম ম্যাচ দেখার জন্য মঙ্গলবার (২২ নভেম্বর) সব কাজকর্ম ফেলে উৎসাহ নিয়ে বসেছিলেন আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরিসের বাসিন্দারা। কিন্তু শেষ পর্যন্ত লিওনেল মেসিরা ভক্তদের হৃদয়ভঙ্গ করলেন। খবর এএফপি'র।

'এটা কেউই আশা করেনি। প্রথম তিনটা ম্যাচ আমাদের খুব সহজেই জেতার কথা ছিল। কিন্তু পুরো ব্যাপারটা জটিল হয়ে গেল,' এএফপিকে বলেন রাজধানীর এক ক্যাফেতে বিষণ্ণ মনে টেলিভিশনের সামনে বসে থাকা কার্লোস কুয়েরা। খেলা শেষ হওয়ার পর খাঁখাঁ করছিল ক্যাফেটি।

'এটা আঘাতের মতো এসে লেগেছে। এখন শনিবারে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটির জন্য আরও বেশি চাপ অনুভূত হচ্ছে,' বলেন এ ভগ্নহৃদয় ভক্ত।

আর্জেন্টিনার সময় সকাল সাতটায় সৌদি আরব- আর্জেন্টিনার খেলা শুরু হয়েছিল। ম্যাচ শেষ হওয়ার পরে অবশ্য নিয়মিত দৃশ্যে ফিরে গেছে রাজধানী শহরের ব্যস্ততা।

বিশ্বকাপ উপলক্ষে বুয়েনোস আইরিসে আর্জেন্টিনার পতাকায় বর্ণিল হয়ে উঠেছে। খেলা উপলক্ষে শহরের মেয়রের দপ্তর শহরের স্মৃতিস্তম্ভের সামনে একটি দানবাকৃতির বল স্থাপন করেছে।

সেন্ট্রাল কোরিয়েন্টেস সড়কে একটি ক্যাফে খেলা দেখার জন্য বড় পর্দার ব্যবস্থা করেছে। সেখানে খেলা দেখেছেন ডেলিভারি ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার ও বাস ড্রাইভারেরা। সড়কে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থেকে একটি গোলের দেখা পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন তারা।

মেসির প্রথম গোলের পর ক্যাফেটির কর্মী, বিক্রয়কর্মী, ও ক্রেতারা লাফিয়ে উঠে উদযাপন করেছিলেন। তবে ভিআর ব্যবস্থাকে গালি দিতেও ছাড়েননি তারা।

'আর্জেন্টিনা বেশি আত্মবিশ্বাসী ছিল। অন্যদিকে বিপক্ষদল জানত তারা বড় একটি দলের বিরুদ্ধে খেলতে নেমেছে। সেজন্য তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে খেলেছে। আর তার ফলটাও পেয়েছে তারা,' মন্তব্য করেন আরেক ভক্ত নর্বেত্তো প্রোজম্যান।

৭৫ বছর বয়সী গুস্তাভো লিল বলেন, 'আমাদের দল প্রথমার্ধে দারুণ খেলেছে। কিন্তু ভিআর আমাদের বিপক্ষে ছিল। প্রযুক্তির সঙ্গে যখন ফুটবলকে জুড়ে দেওয়া হয়, তখন সেটা আর ফুটবল থাকে না। এ বিশ্বকাপ দিয়েগো ম্যারাডোনার অভাব টের পাচ্ছে।'

তবে হারলেও এখনো আশাবাদী এ আর্জেন্টাইন ভক্ত। তিনি জানান, প্রথম ম্যাচ শেষ ম্যাচের মতোই কঠিন এবং তার এখনো কোচের ওপর ভরসা আছে।

Related Topics

খেলা / টপ নিউজ

মেসি / বুয়েনোস আইরিস / আর্জেন্টিনার সমর্থক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে
  • মেসি-সুয়ারেজের গোলে জয়ের ধারায় ফিরল মায়ামি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net