Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ফাইনালে খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম

খেলা

টিবিএস রিপোর্ট
15 December, 2020, 08:25 pm
Last modified: 15 December, 2020, 08:31 pm

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
  • খুলনাকে কাঁদিয়ে এক যুগ পর বিপিএলের ফাইনালে চিটাগং কিংস 

ফাইনালে খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম

ম্যাচ চলাকালীন নাসুম আহমেদকে মারতে উদ্যত হওয়ায় অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। দলের মধ্যেও হয়েছে অনেক আলোচনা। মাঠের এই অনাকাঙিক্ষত ঘটনাই ঢাকার মনোবলে চিড় ধরিয়েছে কিনা, তা এখন বড় প্রশ্ন!
টিবিএস রিপোর্ট
15 December, 2020, 08:25 pm
Last modified: 15 December, 2020, 08:31 pm

এলিমিনেটর জিতে ফাইনালের আশা জিইয়ে রেখেছিল বেক্সিমকো ঢাকা। কিন্তু ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের পর দলটিতে স্বস্তি ছিল না। ম্যাচ চলাকালীন নাসুম আহমেদকে মারতে উদ্যত হওয়ায় অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। দলের মধ্যেও হয়েছে অনেক আলোচনা। মাঠের এই অনাকাঙিক্ষত ঘটনাই ঢাকার মনোবলে চিড় ধরিয়েছে কিনা, তা এখন বড় প্রশ্ন! ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে বিবর্ণ ঢাকাকে দেখার পর এসবও এখন আলোচনার বিষয়বস্তু।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকাকে ৭ উইকেটে হারিয়েছে গ্রুপ পর্বের সেরা দল গাজী গ্রুপ চট্টগ্রাম। সহজ ম্যাচ কঠিন করে জেতা চট্টগ্রাম আগামী ১৮ ডিসেম্বর ফাইনালে জেমকন খুলনার মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে ৪৭ রানে হেরে যাওয়া মোহাম্মদ মিঠুনের দল দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালের টিকেট কাটলো। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে বেক্সিমকো ঢাকা। চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে এদিন ঢাকার কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। ১১৬ রানে শেষ হয় তাদের ইনিংস। সর্বোচ্চ ২৫ রান করে করেন অধিনায়ক মুশফিকুর রহিম ও আল আমিন জুনিয়র। 

জবাবে দারুণ শুরুর পরও ম্যাচ কঠিন করে ফেলে চট্টগ্রাম। শেষ ১২ বলে ১৩ রান দরকার পড়ে তাদের। শেষ ওভারের প্রথম বলে রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান মোসাদ্দেক হোসেন সৈকত। ৫ বল হাতে রেখে ফাইনালে ওঠে গ্রুপ পর্বের ৮ ম্যাচের ৭টিতে জেতা দলটি। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা মন্দ হয়নি চট্টগ্রামের। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার। ২৭ রান করে সৌম্য রান আউট হলে ভাঙে এই জুটি। লিটন ও অধিনায়ক মোহাম্মদ মিঠুনই শেষ করে মাঠ ছাড়তে পারতেন। কিন্তু ছক্কা মারতে গিয়ে দুজনই আউট হন। লিটন ৪৯ বলে ৪টি চারে ৪০ এবং মিঠুন ৩৫ বলে ২টি চার ও একটি ছক্কায় ৩৪ রান করেন। বাকি থাকা কয়েক রান নিয়ে শেষ করেন শামসুর রহমান শুভ ও মোসাদ্দেক। ঢাকার মুক্তার আলী ও আল আমিন জুনিয়র একটি করে উইকেট নেন।     

এরআগে ব্যাটিং করা বেক্সিমকো ঢাকা পুরো ইনিংস ধরে ধুঁকেছে। দুই ওপেনার সাব্বির রহমান ও মুক্তার আলী দলকে ভালো সূচনা এনে দিতে ব্যর্থ হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। সর্বোচ্চ ২৫ রান করে করেন অধিনায়ক মুশফিকুর রহিম ও আল আমিন জুনিয়র। এ ছাড়া সাব্বির রহমান ১১, নাঈম শেখ ১২ ও ইয়াসির আলী ২৪ রান করেন। দারুণ এক ডেলিভারিতে স্টাম্প টুকরো টুকরো করা মুস্তাফিজ ৩টি ও শরিফুল ২টি উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার জেতে মুস্তাফিজ।  

Related Topics

টপ নিউজ

গাজী গ্রুপ চট্টগ্রাম / বেক্সিমকো ঢাকা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
  • খুলনাকে কাঁদিয়ে এক যুগ পর বিপিএলের ফাইনালে চিটাগং কিংস 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net