Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
প্রস্তুতি ম্যাচের হারে চিন্তিত নন প্রধান নির্বাচক

খেলা

টিবিএস রিপোর্ট
13 October, 2021, 04:30 pm
Last modified: 13 October, 2021, 04:37 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

প্রস্তুতি ম্যাচের হারে চিন্তিত নন প্রধান নির্বাচক

১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ অক্টোবর ওমান ফিরবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।
টিবিএস রিপোর্ট
13 October, 2021, 04:30 pm
Last modified: 13 October, 2021, 04:37 pm
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু (বামে) ও হাবিবুল বাশার সুমন। ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেওয়ায় ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, অনুশীলন ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলতে বেশ আগেই ওমান গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ইতোমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলা হয়ে গেছে। ওমান 'এ' দলের বিপক্ষে জিতলেও মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। 

বিশ্বকাপের কয়েকদিন আগে ব্যাটে-বলে অনুজ্জ্বল বাংলাশেকে দেখে অনেকেই শঙ্কিত। প্রস্তুতি ম্যাচ হলেও চিন্তার কারণ খুঁজে পাচ্ছেন কেউ কেউ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স বা হার নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না। প্রস্তুতি কেমন হচ্ছে, তার কাছে সেটাই আসল।  

বুধবার একটি অনলাইন পোর্টালের এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রস্তুতি ম্যাচের হার প্রসঙ্গে মিনহাজুল আবেদীন বলেন, 'প্রস্তুতি ম্যাচে উত্থান-পতন থাকবেই। কারণ এই ম্যাচগুলোতে অনেক কিছু পরখ করে দেখা হয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছু মিলিয়ে সবাইকে মূল্যায়ন করা হয়। সবাই এখানে প্রস্তুত হচ্ছে। সেই হিসেবে সবাই ভালো একটা সুযোগ পেয়েছে। টানা অনেকগুলো ম্যাচ খেলছে। সহসা কিন্তু এত ম্যাচ পাওয়া যায় না। তো নিজেদেরকে প্রস্তুত করার মতো দারুণ একটা সুযোগ পাওয়া গেছে।'

আবুধাবিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা মূল লড়াইয়ে কাজে দেবে বলে বিশ্বাস প্রধান নির্বাচকের। তিনি বলেন, 'ওমানে আমরা ১০ দিন আগেই গিয়েছি এবং আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। এখন পর্যন্ত আমরা দুটি ম্যাচ খেলে ফেলেছি। আরেকটা ম্যাচ আছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী বিশ্বকাপের আগেই দল ভালো একটা শেপের মধ্যে আসবে।'

'ছেলেরা ভিন্ন উইকেটে খেলছে। ওমানে এক উইকেটে খেলেছে, আবুধাবিতে আরেক উইকেটে খেলছে। যেহেতু বিশ্বকাপের খেলাগুলো এই সমস্ত ভেন্যুর মধ্যে আছে। এরপর ১৭ তারিখ থেকে আমাদের বিশ্বকাপ মিশনটা ভালো করে শুরু করতে পারব ' যোগ করেন মিনহাজুল আবেদীন। 

বাংলাদেশের বিশ্বকাপ সফরে নেই তামিম ইকবাল। সর্বশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও ছিলেন না অভিজ্ঞ এই ওপেনার। ইনিংস উদ্বোধনের দায়িত্ব ছিল নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাসদের ওপর। এদের মধ্যে কেউই ব্যাট হাতে রানের দেখা পাননি। এটাকেও চিন্তার কারণ হিসেবে দেখছেন না মিনহাজুল আবদেীন। মিরপুরের স্লো উইকেটে খেলে যাওয়ার কারণে ওখানে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে বলে মনে করেন তিনি। 

প্রধান নির্বাচক বলেন, 'ওরা দেশে খেলে গেছে, এখানের উইকেট একটু স্লো ছিল। সেখানে দ্রুত মানিয়ে নেওয়া তাই কষ্টকর হচ্ছে। আরব আমিরাত এবং ওমানের উইকেটগুলো যেমন দেখছি, আমাদের ওপেনাররা সময় নিয়ে গুছিয়ে উঠতে পারবে এবং টিম হিসেবে খেলতে পারবে। আর শুধু ওপেনারদের নিয়ে ভাবলেই তো হবে না, শর্টার ভার্সনে সবাইকেই ভালো খেলতে হবে এবং নির্দিষ্ট দিনে আপনার সেরাটাই দিতে হবে। কারণ এটা এমন একটা অল্প সময়ের খেলা, ঘার ঘুরাতেই সময় চলে যায়। সুতরাং, এখানে কোন ল্যাকিংস থাকা চলবে না এবং প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ।'

১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ অক্টোবর ওমান ফিরবে তারা। ১৬ অক্টোবর অনুশীলনের পর ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

Related Topics

টপ নিউজ

মিনহাজুল আবেদীন নান্নু / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net