Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

খেলা

টিবিএস রিপোর্ট
20 May, 2021, 03:10 pm
Last modified: 20 May, 2021, 03:51 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবারের ঘোষণা করা এই দলে জায়গা হয়েছে ১৫ জন ক্রিকেটারের। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজন ক্রিকেটারকে। 
টিবিএস রিপোর্ট
20 May, 2021, 03:10 pm
Last modified: 20 May, 2021, 03:51 pm

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবারের ঘোষণা করা এই দলে জায়গা হয়েছে ১৫ জন ক্রিকেটারের। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজন ক্রিকেটারকে। 

আইপিএল খেলার কারণে শ্রীলঙ্কা সফরে ছুটিতে থাকা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ফিরেছেন দলে। ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। ডানহাতি এই অলরাউন্ডার ২০১৯ সালে শ্রীলঙ্কায় সর্বশেষ ওয়ানডে খেলেছেন। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে খেলা হয়নি তার। তবে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। 

প্রাথমিক দলে থাকা নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নাসুম আহমেদ জায়গা পাননি চূড়ান্ত স্কোয়াডে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবকে। স্ট্যান্ডবাই হিসেবে থাকলেও প্রাথমিক দলে ছিলেন না লেগ স্পিনার বিপ্লব।

স্ট্যান্ডবাই হিসেবে চারজনকে রাখা হলেও বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৯ সদস্যের স্কোয়াডই বলছেন। তিনি বলেন, 'আমরা ১৫ জনের স্কোয়াড দিয়েছি এবং চারজন স্টান্ডবাই। ১৯ জনের এই স্কোয়াডটাই আমরা রেডি করেছি। কারণ কোভিডের মধ্যে বলা যায় না কখন কাকে লাগে। স্ট্যান্ডবাই চারজনও দলের সাথেই থাকবে।'

নিউজিল্যান্ড সফরের হতাশা ঝেরে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ, এমনই প্রত্যাশা প্রধান নির্বাচকের, 'হোম সিরিজে আমরা সব সময়ই ভালো ক্রিকেট খেলি। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। কিন্তু হোমে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরাও আত্মবিশ্বাসী।'

সাকিব-মুস্তাফিজরা ফেরায় দলের শক্তি বেড়েছে জানিয়ে মিনহাজুল আবেদীন বলেন, 'সাকিব বা সেরা খেলোয়াড়দের দলে পেলে দল ভালো থাকে। অনুশীলন ম্যাচে তারা খেলেছে। সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আশা করি খুব ভালো হবে। আমরা একটি ভালো সিরিজের প্রত্যাশা করছি।'

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ১৬ মে সকালে ঢাকা আসে শ্রীলঙ্কা দল। ১৯ মে থেকে ছোট ছোট ভাগে ভাগ হয়ে অনুশীলন শুরু করেছে তারা। দুই দিন অনুশীলনের পর ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটিও। 

২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net