Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
প্যারিসে মেসির হোটেলে ডাকাতি

খেলা

টিবিএস ডেস্ক
02 October, 2021, 12:50 pm
Last modified: 02 October, 2021, 12:55 pm

Related News

  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • লটারিতে জিম মরিসন, অস্কার ওয়াইল্ডের পাশে কবরের জায়গা পাওয়ার সুযোগ প্যারিসের বাসিন্দাদের

প্যারিসে মেসির হোটেলে ডাকাতি

পরিবার নিয়ে লম্বা সময় ধরে প্যারিসের লো রয়্যাল মঁসো হোটেলে আছেন মেসি। ভাড়া বাবদ প্রতি রাতে ১৭ হাজার পাউন্ড (প্রায় ২০ লাখ টাকা) খরচ হচ্ছে। কিন্তু এমন বিলাসবহুল হোটেলেই কিনা ঘটে গেল ডাকাতির ঘটনা!
টিবিএস ডেস্ক
02 October, 2021, 12:50 pm
Last modified: 02 October, 2021, 12:55 pm
প্যারিসের লো রয়্যাল মঁসো হোটেলের ব্যালকনিতে স্ত্রী-সন্তানের সঙ্গে লিওনেল মেসি। ছবি: রয়টার্স

দুই বছরের চুক্তিতে গত ১১ আগস্ট পিএসজিতে নাম লেখান লিওনেল মেসি। তৃতীয় বছরের চুক্তি করার সুযোগও রাখা হয়েছে। পিএসজিতে নাম লেখানোর প্রায় দেড় মাস হয়ে গেল মেসির। এখনও নিজ বাড়িতে ওঠা হয়নি ছয়বারের ব্যালন ডি'অর জয়ীর। পরিবার নিয়ে প্যারিসের লো রয়্যাল মঁসো হোটেলে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে ঐতিহ্যবাহী হোটেলটিতে রাখতে পিএসজিকে বড় অঙ্কে টাকা খরচ করতে হচ্ছে। ভাড়া বাবদ প্রতি রাতে ১৭ হাজার পাউন্ড (প্রায় ২০ লাখ টাকা) খরচ হচ্ছে ফরাসি ক্লাবটির। কিন্তু এমন বিলাসবহুল হোটেলেই কিনা ঘটে গেল ডাকাতির ঘটনা!

স্ত্রী-সন্তানদের নিয়ে মেসি হোটেলের যে অংশে থাকেন, ঠিক সেটার ওপরের তলায় গত বুধবার ডাকাতি হয়! কয়েকটি কক্ষ থেকে লাখ টাকার অলংকার ও দামি জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা। তবে মেসি ও তার পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এমনই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

দ্য সান তাদের খবরে জানিয়েছে, লো রয়্যাল মঁসো হোটেলের ছাদের দিকের একটি ব্যালকনির দরজা দিয়ে ডাকাতরা ঢুকে পড়ে। মুখোশে ঢাকা ছিল সবার মুখ। ভবনের ছাদ থেকে ডাকাতরা নিচে নেমেছে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবনের ছয়তলার ব্যালকনির একটা খোলা দরজা দিয়ে মুখোশধারী দুজন হোটেলে ঢোকে। 

আর্জেন্টাইন ফরোয়ার্ড এই হোটেলে ওঠার পর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছিল। যদিও সেই নিরাপত্তা ডাকাতদের জন যথেষ্ট হয়নি। এই হোটেলে থাকা এক নারী কক্ষ থেকে ৩ হাজার পাউন্ডের দামি নেকলেস, ২ হাজার পাউন্ড ও ৫০০ পাউন্ড দামি কানের দুল নিয়ে গেছে ডাকাতরা!

এই নারী পেশায় একজন বিনোয়োগ পরামর্শদাতা। এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার দাবি, এ নিয়ে অভিযোগ জানানোর পরও হোটেল কর্তৃপক্ষ সেভাবে সাড়া দেয়নি। দ্য সানকে তিনি বলেন, 'বিলাসবহুল ও নিরাপদ জায়গায় থাকার লক্ষ্যে বিশাল অঙ্কের অর্থ দেওয়ার পর যখন আপনার কক্ষে কাউকে ঢুকে পড়তে দেখবেন, সেটা খুবই উদ্বেগজনক।'

এই ঘটনায় মেসি ও তার পরিবারকে ভাবিয়ে তুলতে পারে বলে জানিয়েছে আরেকটি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর। কদিন আগে জানা যায়, প্যারিসে ভাড়া বাড়িতে উঠতে যাচ্ছেন মেসি। স্থায়ী ঠিকানায় ওঠার আগ পর্যন্ত এই ভাড়া বাড়িতেই থাকবেন তিনি। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছিল, প্যারিসে মেসি যে বাড়িটি ভাড়া নিচ্ছেন, এই বাড়ির ভাড়া বাবদ প্রতি মাসে মেসিকে গুণতে হবে ২০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ২৩ লাখ ২০ হাজার টাকা। ডাকাতির এই ঘটনার পর হয়তো দ্রুতই ভাড়া বাড়িতে উঠে যাওয়ার বন্দোবস্ত করে ফেলবেন মেসি। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / প্যারিস / ডাকাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • লটারিতে জিম মরিসন, অস্কার ওয়াইল্ডের পাশে কবরের জায়গা পাওয়ার সুযোগ প্যারিসের বাসিন্দাদের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net