Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
পেশাদার বক্সিংয়ের প্রথম ম্যাচেই বিজয়ী মোহাম্মদ আলীর নাতি ওয়ালশ

খেলা

টিবিএস ডেস্ক
16 August, 2021, 02:30 pm
Last modified: 16 August, 2021, 02:42 pm

Related News

  • অপেশাদার বক্সিংয়ে হিজাবের অধিকার এনে এবার হিজাব পরে পেশাদার রিংয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেইনা নাসসার
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত
  • জাপানে একই প্রতিযোগিতায় পৃথক লড়াইয়ে মস্তিষ্কে আঘাত পেয়ে ২ বক্সারের মৃত্যু
  • চেসবক্সিং: যে খেলায় শুধু বক্সিং নয়, দাবাতেও হতে হবে তুখোড়
  • মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যান: ৫০ বছর পরও কেন ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ সেরা!

পেশাদার বক্সিংয়ের প্রথম ম্যাচেই বিজয়ী মোহাম্মদ আলীর নাতি ওয়ালশ

নিকো আলী ওয়ালশ মোহাম্মদ আলীর মেয়ে রাশেদার সন্তান।
টিবিএস ডেস্ক
16 August, 2021, 02:30 pm
Last modified: 16 August, 2021, 02:42 pm
নিকো আলী ওয়ালশ (ডান দিকে) ছবি: সিএনএন

নানা মোহাম্মদ আলীর রেখে যাওয়া সাদা রঙের শর্টস পরে নিজের বক্সিং ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন নিকো আলী ওয়ালশ।

ওকলাহোমা রাজ্যের ক্যাটুসায়, হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে ডেব্যুতেই নিজের প্রথম মিডলওয়েট জিতেছেন ২১ বছর বয়সী ওয়ালশ। শনিবার পেশাদার বক্সিংয়ে তার আগমণকে পরম্পরা বলে আখ্যা দিয়েছেন তিনি।

ওয়েলশের প্রতিপক্ষ হিসেবে ছিলেন জর্ডান উইকস। তিনি প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পারায়, 'ফার্স্ট রাউন্ড-স্টপেজ'সহ বিজয়ীর বেশে মঞ্চ ছাড়েন ওয়ালশ।

নিজের ইনস্টাগ্রামে ওয়ালশ লিখেছেন, "আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি যে আমি সেই ইতিহাসের ধারা বজায় রেখেছি। আমাকে যারা সমর্থন দিয়েছেন, তাদের প্রত্যেককে আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আমার দাদার শর্টস পরে খেলতে নেমেছিলাম যেন রিং এর মধ্যেও আমি তার উপস্থিতি আমার মধ্যে অনুভব করতে পারি। আমি এখন গর্বভরেই বলতে পারি যে- এই অর্জনের ধারা বজায় থাকবে।"  

বক্সিংয়ে সর্বকালের সেরা একজন হিসেবে খ্যাত, তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী দীর্ঘদিন পারকিনসন'স রোগে ভুগে ২০১৬ সালের জুন মাসে মারা যান।

আলীর নয় সন্তানের মধ্যে তার মেয়ে লায়লাও বাবার মতোই একজন বিশ্বখ্যাত বক্সিং চ্যাম্পিয়ন হয়েছেন।

নিকো আলী ওয়ালশ মোহাম্মদ আলীর আরেক মেয়ে রাশেদার সন্তান। সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, "আমি যে খেলাই খেলি না কেন, কখনোই আমার নানার ছায়াকে এড়িয়ে যেতে পারিনি। এখন আমি এটাকে আপন করে নিতে শিখেছি। খুব কঠিন কাজ হলেও, তার সেই খ্যাতি ও বিজয়ের ধারা আমাকে বজায় রাখতেই হবে। যার ভাগ্যে যেটা লেখা আছে, সেটা মেনে নিয়ে উন্নতির জন্য আরও পরিশ্রম করলে; সময়ের সঙ্গে মানুষ আরও শক্তিশালী হয়ে ওঠে।"

এই মুহূর্তে ওয়ালশ 'টপ র‌্যাংক' নামক কোম্পানির একজন বক্সার হিসেবে কাজ করছেন। ১৯৬৬ সালে বব অ্যারাম এটি প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই তিনি মোহাম্মদ আলীকে নিয়ে কাজ শুরু করেছিলেন।

ওয়ালশের বিজয়ের পর এক টুইট বার্তায় অ্যারাম লিখেন, "এই তরুণের জন্য কি জাদুকরী একটা রাতই না ছিল আজ! সে যেভাবে তার নানার ধারা বজায় রেখেছে, তা দেখতে পেলে তিনি আজ অত্যন্ত গর্বিত হতেন। পেশাদার বক্সিংয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা 'টপ র‌্যাংক' তার পাশে আছি।"  

  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ আলী / বক্সিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • অপেশাদার বক্সিংয়ে হিজাবের অধিকার এনে এবার হিজাব পরে পেশাদার রিংয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেইনা নাসসার
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত
  • জাপানে একই প্রতিযোগিতায় পৃথক লড়াইয়ে মস্তিষ্কে আঘাত পেয়ে ২ বক্সারের মৃত্যু
  • চেসবক্সিং: যে খেলায় শুধু বক্সিং নয়, দাবাতেও হতে হবে তুখোড়
  • মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যান: ৫০ বছর পরও কেন ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ সেরা!

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net