Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
পাল্টে গেল পেলের পছন্দ, সেরা মানছেন মেসিকে 

খেলা

টিবিএস ডেস্ক
25 April, 2020, 08:10 pm
Last modified: 25 April, 2020, 08:13 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

পাল্টে গেল পেলের পছন্দ, সেরা মানছেন মেসিকে 

সময়ের সেরা ফুটবলার হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেছে নিয়েছিলেন ব্রাজিলের ফুটবল জাদকুর পেলে। মজার ব্যাপার হচ্ছে, এক মাসের মধ্যেই পাল্টে গেছে তার পছন্দ।
টিবিএস ডেস্ক
25 April, 2020, 08:10 pm
Last modified: 25 April, 2020, 08:13 pm

কে সেরা? নিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? এই প্রশ্নে ফুটবল দুনিয়া দুই ভাগে ভাগ হয়ে পড়ে। এই দুজনকে নিয়ে সাবেক তারকা ফুটবলারদেরও তর্কে জড়াতে দখো যায়। তেমনি সময়ের সেরা ফুটবলার হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেছে নিয়েছিলেন ব্রাজিলের ফুটবল জাদকুর পেলে।

মজার ব্যাপার হচ্ছে, এক মাসের মধ্যেই পাল্টে গেছে তার পছন্দ। ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার বলছেন, রোনালদো নয়; সময়ের সেরা ফুটবলার মেসি। 

শুধু মেসিকে সেরা মানাই নয়, আর্জেন্টাইন তারকার সঙ্গে খেলার সুযোগ থাকলে না ভেবেই সেটা লুফে নিতেন পেলে। গাজেত্তা দেল পোর্তোকে এমনই জানিয়েছেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে।

চিরপ্রতদ্বিন্দ্বী আর্জেন্টিনার ফুটবল বিস্ময় মেসির ভূয়সী প্রশংসা করে পেলে বলেছেন, 'আমার মনে হয় মেসি সেরা। সে দক্ষ খেলোয়াড়, গোলে অবদান রাখে, পাস দেয়, গোল করে, ভালো ড্রিবল করে।'

মেসি এবং পেলে এক দলে খেললে প্রতিপক্ষের অবস্থা কেমন হতো, সেটাও জানিয়েছেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। তিনি বলেন, 'আমরা এক দলে খেললে প্রতিপক্ষ দলকে দুজন খেলোয়াড়কে নিয়ে ভাবতে হতো, একজনকে নিয়ে নয়। বর্তমানে মেসি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।'

যদিও মাস খানেক আগে সেরার প্রশ্নে রোনালদোকে বেছে নেন পেলে। ১২৮১ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী পেলে বলেছিলেন, 'বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। আমার মনে হয় সে-ই সেরা। সে অনেক বেশি ধারাবাহিক। তবে অবশ্যই আপনি মেসিকে ভুলে যেতে পারেন না। কিন্তু সে স্ট্রাইকার নয়।'

নেইমারকে তৃতীয় সেরা হিসেবে বেছে নিয়েছেন পেলে। তিনি বলেছেন, 'বর্তমানে অনেকের মধ্যে আপনি দুই-তিন জন সেরা খেলোয়াড় বাছাই করতে পারবেন। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আমি নেইমারের কথা বলব। যদিও ব্রাজিলে নেইমার এখনও দুর্দান্ত ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেনি।'

Related Topics

পেলে / লিওনেল মেসি / ক্রিশ্চিয়ানো রোনালদো / ফুটবলার / সেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net