Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
পারলেন না সাকিব, জেতা ম্যাচ হারলো কলকাতা

খেলা

টিবিএস রিপোর্ট
14 April, 2021, 12:25 am
Last modified: 14 April, 2021, 12:28 am

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

পারলেন না সাকিব, জেতা ম্যাচ হারলো কলকাতা

সাকিব আল হাসান যখন উইকেটে গেলেন, তখন ৪৩ বলে ৪৯ রান দরকার কলকাতা নাইট রাইডার্সের। তেমন তাড়াই ছিল না, দেখেশুনে খেলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারতেন নিতিশ রানা ও সাকিব। কিন্তু এদের কেউ-ই স্থির থাকলেন না।
টিবিএস রিপোর্ট
14 April, 2021, 12:25 am
Last modified: 14 April, 2021, 12:28 am

সাকিব আল হাসান যখন উইকেটে গেলেন, তখন ৪৩ বলে ৪৯ রান দরকার কলকাতা নাইট রাইডার্সের। তেমন তাড়াই ছিল না, দেখেশুনে খেলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারতেন নিতিশ রানা ও সাকিব। কিন্তু এদের কেউ-ই স্থির থাকলেন না। ১৫তম ওভারে নিতিশ, পরের ওভারে সাকিব বিদায় নিলেন। এই ভাঙনের খেলা চললো শেষ ওভার পর্যন্ত। তাতে সহজ ম্যাচ কঠিন করে হেরে গেল কলকাতা।

বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ছোট সংগ্রহ গড়েও কলকাতাকে ১০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার দিয়ে এবারের আইপিএল মিশন শুরু করা মুম্বাই দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো। এবারও তারা শিরোপার দাবিদার, হারতে হারতে ম্যাচ জিতে যেন সেই জানানই দিয়ে রাখলো আইপিএলের বর্তমান চাম্পিয়নরা। 

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ছাড়া কেউ-ই সেভাবে ব্যাট চালাতে পারেননি।। ১৫২ রানে শেষ হয় তাদের ইনিংস। 

জবাবে উদ্বোধনী জুটি থেকে ৭২ রান পাওয়ার পরও হঠাৎ-ই দিক হারিয়ে ফেলা কলকাতার ইনিংস শেষ হয় ১৪২ রানে। নিতিশ রানা ও শুভমান গিল ছাড়া কলকাতার কেউ-ই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। ৪ উইকেট নিয়ে কলকাতাকে দিক ভুলিয়ে দেওয়া মুম্বাইয়ের লেগ স্পিনার রাহুল চাহার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন নিতিশ রানা ও শুভমান গিল। কিন্তু শুভমান গিলের আউটে কিছুক্ষণের মধ্যেই এলেমেলো হয়ে পড়ে কলকাতার ইনিংস। ২৪ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৩ রান করা গিলের পর দ্রুতই ফেরেন রাহুল ত্রিপাঠি। 

দেখেশুনে খেলা কলকাতার অধিনায়ক ইয়ন মরগানও দলকে পথ দেখাতে পারেননি। সাকিব আল হাসান গিয়েও হতাশ করেন। তাড়া না থাকলেও উড়িয়ে মারতে গিয়ে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন ৯ বলে ৯ রান করা সাকিব। 

১৮ বলে কলকাতার দরকার তখন ২২ রান। ১৮তম ওভারটি করতে আসেন ক্রুনাল পান্ডিয়া। মাত্র ৩ রান দেন বাঁহাতি এই স্পিনার। এতে চাপ বাড়ে কলকাতার। ১৯তম ওভারে আরও চাপ বাড়ান জাসপ্রিত মুবরাহ, তার খরচ ৪ রান। শেষ ওভার কলকাতার প্রয়োজন দাঁড়ায় ১৫ রান। যা তুলতে পারেননি আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, প্যাট কামিন্সরা। ২৭ রানে ৪ উইকেট নেন রাহুল চাহার। এ ছাড়া ট্রেন্ট বোল্ট ২টি ও ক্রুনাল একটি উইকেট নেন। 

এরআগে ব্যাটিং করা মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা সাকিবকে খেলতে রীতিমতো হিমশিম খেয়েছেন। মারকাটারি ফরম্যাট হলেও বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার ৪ ওভারে মাত্র ২৩ রান খরচা করে নেন একটি উইকেট। এদিন কলকাতার হয়ে সবচেয়ে কম রান খরচা করেছেন সাকিবই। 

বল হাতে আলো ছড়িয়েছেন কলকাতার ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ১৫ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন তিনি। টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। বরুণ চক্রবর্তীও মুম্বাইয়ের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন। 

শুরুতেই দিক হারায় মুম্বাই। যদিও সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে এই চাপ সহজেই কাটিয়ে তোলেন রোহিত শর্মা। এই জুটিতে ৭৬ রান পায় মুম্বাই। কিন্তু ৩৬ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৬ রানের দারুণ একটি ইনিংস খেলে সূর্যকুমার আউট হলে দিক হারায় আইপিএলের সফলতম দলটি। 

কিছুক্ষণ পরই বিদায় নেন ঈষাণ কিষান। ৪৩ রান করে রোহিত আউট হন। এরপর বাকি ব্যাটসম্যানরা কেউই দলের রানচাকা ঘোরাতে পারেননি। দুই ভাই হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া ১৫ রান করে করেন। প্যাট কামিন্স ২টি এবং বরুণ চক্রবর্তী ও প্রাদিস কৃষ্ণ একটি করে উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / কলকাতা নাইট রাইডার্স / মুম্বাই ইন্ডিয়ান্স / আইপিএল ২০২১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net