Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল মুশফিক

খেলা

ইউএনবি
28 February, 2020, 06:15 pm
Last modified: 28 February, 2020, 06:21 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • পাপন ও তার পরিবারের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল মুশফিক

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি বলেছেন যে মুশফিক দলের বাকি সদস্যদের সাথে সফরের জন্য ‘চুক্তিবদ্ধ’।
ইউএনবি
28 February, 2020, 06:15 pm
Last modified: 28 February, 2020, 06:21 pm

পাকিস্তান সিরিজে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি বলেছেন যে মুশফিক দলের বাকি সদস্যদের সাথে সফরের জন্য 'চুক্তিবদ্ধ'।

এনটিভির বরাত দিয়ে ইএসপিএনক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

মুশফিক বলেন, 'আমি পাকিস্তান সম্পর্কে আমার অবস্থান পরিষ্কার করে দিয়েছি এবং তারা (বিসিবি) এটি মেনেও নিয়েছে। আমি মনে করি এটি বেশ পরিষ্কার। ভবিষ্যতে এটি পরিবর্তন হবে না। যারা পাকিস্তানে যাচ্ছেন তাদের প্রতি আমি শুভকামনা জানাচ্ছি।'

বাংলাদেশ তিন ধাপে পাকিস্তান সফর করছে। প্রথম ধাপে (জানুয়ারি) লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দ্বিতীয় ধাপে (ফেব্রুয়ারির শুরুর দিকে) রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলেছে টাইগাররা। আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে এবং ৫ এপ্রিল থেকে একই মাঠে শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজ ২-০তে জিতেছে পাকিস্তান। অন্যদিকে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এদিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। স্বাগতিকরা ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জয় পায়।

নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বেগের কথা উল্লেখ করে পাকিস্তান সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেন ডানহাতি ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি পাকিস্তান সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

পাকিস্তান সফরের আগে বিসিবি সভাপতি নাজমুল বলেছিলেন, পাকিস্তান সফর করতে চান কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার প্রতিটি খেলোয়াড়েরই রয়েছে। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর মত বদলান নাজমুল। মুশফিকের সিদ্ধান্তের ব্যাপারেও অসন্তুষ্টি প্রকাশ করেন।

'আমরা আশা করি এবার পাকিস্তান সফরে যাবে মুশফিক। শুধু সে নয়, আমি মনে করি কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্রত্যেক ক্রিকেটারের পাকিস্তান সফরে যাওয়া উচিত। কিছু কিছু সময় আপনাকে অবশ্যই দেশ নিয়ে ভাবতে হবে। আমাদের সবার কাছে পরিবারের গুরুত্ব বেশি, কিন্তু দেশ আরও বেশি গুরুত্বপূর্ণ,' বলেন নাজমুল।

'সে (মুশফিক) তার সতীর্থদের কাছ থেকে ধারণা নিতে পারে (নিরাপত্তার বিষয়ে)। সে আমার সাথেও কথা বলতে পারে। আমি মনে করি তার অন্যদের সাথে কথা বলা এবং পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেয়া উচিত,' বলেন তিনি। 
 

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / পাকিস্তান সফর / নাজমুল হাসান পাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • পাপন ও তার পরিবারের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net