Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন না সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
09 September, 2021, 01:15 pm
Last modified: 09 September, 2021, 04:36 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন না সাকিব

করোনাভাইরাসের কারণে গত মে মাসে স্থগিত হওয়া আইপিএল আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে। আসরটিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।
টিবিএস রিপোর্ট
09 September, 2021, 01:15 pm
Last modified: 09 September, 2021, 04:36 pm

কয়েকটি রেকর্ডের হাতছানি সাকিব আল হাসানের সামনে। আর দুটি উইকেট নিতে পারলেই ইতিহাস গড়া হয়ে যাবে বাঁহাতি এই অলরাউন্ডারের। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচ দিয়ে রেকর্ডগুলো গড়তে পারেননি সাকিব। দুই ম্যাচেই উইকেটশূন্য থেকে গেছেন তিনি। এই সিরিজে আর রেকর্ডগুলো গড়া হচ্ছে না বাঁহাতি এই অলরাউন্ডারের। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব। কেবল তিনিই নন, আরও কয়েকজন ক্রিকেটারকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। বিসিবি সূত্রে এমনই জানা গেছে।

নাম না প্রকাশ করার শর্তে বিসিবির এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আঙুলে কিছুটা ব্যথা থাকার কারণে সাকিবকে বিশ্রামে রাখা হবে। এ ছাড়া বিশ্রাম দেওয়া হতে পারে মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। 

করোনাভাইরাসের কারণে গত মে মাসে স্থগিত হওয়া আইপিএল আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে। আসরটিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে যাবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।

বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার কয়েকটি মাইফলকের সামনে দাঁড়িয়ে। এর মধ্যে একটি অর্জনে ইতিহাস গড়া হয়ে যাবে তার। একটি উইকেট পেলেই যৌথভাবে সাকিব হয়ে যাবেন টি-টোয়েন্টির ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি। ৮৬ টি-টোয়েন্টি খেলা সাকিব ২ উইকেট পেলেই উঠে যাবেন চূড়ায়।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের উইকেট ৫৯৮টি। আর ২টি উইকেট নিতে পারলে ক্রিকেট ইতিহাসের ২৩তম বোলার ও দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ৬০০ উইকেটের মালিক হবে তিনি। 

এ ছাড়া অলরাউন্ডার হিসেবে দারুণ এক রেকর্ডের মালিক হওয়ার পথে আছেন তিনি। ২ উইকেটে ৬০০ উইকেট ও ১২ হাজার রানের অনন্য এক ডাবলের মালিক হবেন তিনি। একমাত্র সাকিবই হবেন এই ডাবলের মালিক, আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি নেই আর কোনো অলরাউন্ডারের। 

যদিও সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার, দুই ম্যাচে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে আরও করুণ দশা তারকা এই ক্রিকেটারের। চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪৫ রান। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net