Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
জালিয়াতির অভিযোগে অভিযুক্ত সাবেক ফিফা ও উয়েফা সভাপতি 

খেলা

টিবিএস ডেস্ক
03 November, 2021, 05:10 pm
Last modified: 03 November, 2021, 05:12 pm

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • উয়েফা ছাড়তে ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ দেড় লাখ পাউন্ড দেওয়া হয়েছিল, বেতন বেড়েছিল ২৫ হাজার পাউন্ড

জালিয়াতির অভিযোগে অভিযুক্ত সাবেক ফিফা ও উয়েফা সভাপতি 

সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের অফিস তাদের অভিযোগে বলেছে, ২০১১ সালে সভাপতি থাকাকালে ব্লাটার ফিফার তহবিল থেকে ২০ লাখ সুইস ফ্রাঁ (প্রায় ১৯ কোটি টাকা) পাচার করেছিলেন প্লাতিনির একাউন্টে।  
টিবিএস ডেস্ক
03 November, 2021, 05:10 pm
Last modified: 03 November, 2021, 05:12 pm

জালিয়াতি ও অন্যান্য দুর্নীতির অভিযোগে সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার ও সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে অভিযুক্ত করা হয়েছে সুইজারল্যান্ডে। 

সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের অফিস (ওএজি) তাদের অভিযোগে বলেছে, ২০১১ সালে সভাপতি থাকাকালে ব্লাটার ফিফার তহবিল থেকে ২০ লাখ সুইস ফ্রাঁ (প্রায় ১৯ কোটি টাকা) পাচার করেছিলেন প্লাতিনির একাউন্টে।  

এখন সুইজারল্যান্ডের বেলিনজোনার একটি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে ব্লাটার ও প্লাতিনিকে। দোষী সাব্যস্ত হলে এই যুগলের কয়েক বছরের জেল বা জরিমানা হতে পারে। 
 
এই মামলাটি খোলা হয়েছিল ২০১৫ সালে, যখন একের পর এক দুর্নীতির অভিযোগে টালমাটাল হয়ে উঠেছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 
 
এসব অভিযোগের ভিত্তিতে ফিফার নীতিশাস্ত্র কমিটি পরে এই যুগলকে তাদের পদ ছাড়তে বাধ্য করে এবং দুজনকেই ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষণা করে। 
 
এই ঘটনার কারণেই ফিফা সভাপতি হিসেবে ব্লাটারের ১৭ বছরের রাজত্বের অবসান ঘটে, সাথে সাথে অবসান ঘটে প্লাতিনির ফিফা সভাপতি হওয়ার স্বপ্নেরও। 
 
৮৫ বছর বয়সী ব্লাটার ও ৬৬ বছর বয়সী প্লাতিনি উভয়ই এ অভিযোগকে অস্বীকার করেছেন। 

ব্লাটার এবং প্লাতিনি ছিলেন বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তিত্ব। ফুটবলের সবচেয়ে বড় দুই নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে তাদের ভূমিকা ব্যাপকভাবে প্রভাবিত করেছে ফুটবলকে। 
 
একটা বড় সময় ব্লাটারের উপদেষ্টা হিসেবে কাজ করা প্লাতিনিকে দেখা হচ্ছিল ব্লাটারের উত্তরসূরি হিসেবে। ২০১৫ সালে ব্লাটার পদত্যাগ করার পর ফিফার সভাপতি পদের জন্য প্রচারণাও শুরু করেছিলেন এই সাবেক ফরাসি ফুটবলার। 
কিন্তু যখন তার নামেও দুর্নীতির অভিযোগ আসতে শুরু করে তখন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করে নেন প্লাতিনি। 
 
পরবর্তীতে ফিফার নীতিশাস্ত্র কমিটি দুজনকেই আট বছরের নিষেধাজ্ঞা দেয়। যদিও ব্লাটারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা পরে কমিয়ে ছয় বছর ও প্লাতিনির ক্ষেত্রে চার বছরে নিয়ে আসা হয়। 
 
সূত্র: বিবিসি। 
 
Related Topics

টপ নিউজ

ফিফা / উয়েফা / সেপ ব্লাটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • ফিফা বয়কটের হুমকি থেকে সরে আসছে উয়েফা
  • ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার সমালোচনা করায় ফিফা কর্মকর্তা বরখাস্ত
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
  • উয়েফা ছাড়তে ইনফান্তিনোর ‘প্রেমিকাকে’ দেড় লাখ পাউন্ড দেওয়া হয়েছিল, বেতন বেড়েছিল ২৫ হাজার পাউন্ড

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net