Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
জর্ডান পরীক্ষার জন্য প্রস্তুত সাবিনা-কৃষ্ণারা

খেলা

টিবিএস রিপোর্ট
18 September, 2021, 08:40 pm
Last modified: 18 September, 2021, 08:43 pm

Related News

  • বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব ও জর্ডান: আসিফ নজরুল
  • জর্ডানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড; সম্পদ ও কার্যালয় বাজেয়াপ্ত
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা

জর্ডান পরীক্ষার জন্য প্রস্তুত সাবিনা-কৃষ্ণারা

জর্ডানের সঙ্গে বাংলাদেশের ব্যবধান বুঝতে শুধু র‌্যাঙ্কিংয়ে তাকালেই চলবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৪ ধাপ এগিয়ে দেশটি। এরপরও দলকে নিয়ে আশাবাদী বাংলাদেশের কোচ গোলাম রব্বানী।
টিবিএস রিপোর্ট
18 September, 2021, 08:40 pm
Last modified: 18 September, 2021, 08:43 pm
অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

লিগের পর শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে নেপাল সফরে যায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। যে আসরকে ঘিরে এই পস্তুতি, সেই এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা দুয়ারে। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামছেন সাবিনা-কৃষ্ণারা। এই ম্যাচের আগে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী জানালেন, জর্ডান শক্তিশালী হলেও তার দল প্রস্তুতি নিজেদের সেরাটা উজাড় করে দিতে। 

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে 'জি' গ্রুপের বাছাইয়ে রোববার জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ৪টায় শুরু হবে।

জর্ডানের সঙ্গে বাংলাদেশের ব্যবধান বুঝতে শুধু র‌্যাঙ্কিংয়ের দিকে তাকালেই চলবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৪ ধাপ এগিয়ে জর্ডান। বর্তমানে ৬৩ নম্বরে আছে তারা, বাংলাদেশের অবস্থান সেখানে ১৩৭ নম্বরে। 

এরপরও দলকে নিয়ে আশাবাদী গোলাম ছোট রব্বানী। এ পথে তার আত্মবিশ্বাসের জায়গা ভালো প্রস্তুতি। যদিও নেপালে খেলা দুটি ম্যাচের একটিতেও জেতেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে ২-১ গোলে হার মানা সাবিনা খাতুনের দল পরের ম্যাচে গোলশূন্য ড্র করে। বাংলাদেশের কোচ বলেন, 'জর্ডানের বিপক্ষে মেয়েরা তাদের সেরাটা দিতে প্রস্তুত। আশা করছি খুব ভালো একটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে পারব। আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।'

করোনাকালের প্রস্তুতিতে বাফুফে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে গোলাম রব্বানী বলেন, 'বাফুফে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মহামারীর সময়ে মেয়েদের প্রশিক্ষণের জন্য খেলার মাঠ ও আবাসনের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করেছে। করোনার মধ্যেও আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। বাফুফে সব সময় মেয়েদের সব সুযোগ-সুবিধার কথা বিবেচনা করেছে। এই প্রতিযোগিতায় আসার পূর্ব প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয়নি।'

সর্বশেষ ২০১৪ সালে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে খেলেছে বাংলাদেশ। দেশের মাটিতে হলেও সেই অভিজ্ঞতা মোটেও মনে রাখার মতো হয়নি বাংলাদেশের। তিনটি ম্যাচেই বড় ব্যবধানে হার মানে ঘরের মাঠের দলটি। থাইল্যান্ডের বিপক্ষে ৯-০ গোলের হারে শুরু হয়। এরপর ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপিন্সের বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দল / এএফসি এশিয়ান কাপ বাছাই / জর্ডান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব ও জর্ডান: আসিফ নজরুল
  • জর্ডানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড; সম্পদ ও কার্যালয় বাজেয়াপ্ত
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net