Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের শুরুর সেনানী

খেলা

টিবিএস রিপোর্ট
20 January, 2021, 04:55 pm
Last modified: 20 January, 2021, 04:57 pm

Related News

  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • হাসপাতাল থেকে সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিলেন তামিম
  • সকালে এসেই মিরপুর স্টেডিয়ামে নতুন কোচ ফিল সিমন্স
  • দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
  • হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এটা হতেই পারে’

চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের শুরুর সেনানী

বাংলাদেশ ক্রিকেটের তখন ‘নুন আনতে পানতা’ ফুরোনোর অবস্থা। এমন সময়ে দেশের ক্রিকেটের উন্নতিতে যারা এগিয়ে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম রাইসউদ্দিন আহমেদ। রঙিন স্বপ্ন চোখে বাংলাদেশের ক্রিকেটের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তিনি।
টিবিএস রিপোর্ট
20 January, 2021, 04:55 pm
Last modified: 20 January, 2021, 04:57 pm

বাংলাদেশ ক্রিকেটের তখন 'নুন আনতে পানতা' ফুরোনোর অবস্থা। এমন সময়ে দেশের ক্রিকেটের উন্নতিতে যারা এগিয়ে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম রাইসউদ্দিন আহমেদ। রঙিন স্বপ্ন চোখে বাংলাদেশের ক্রিকেটের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তিনি। দেশের ক্রিকেটের নিবেদিত এই প্রাণ থেমে গেছেন বুধবার। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রবীণ ক্রিকেট সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন।

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের পথচলার এই কারিগর গত ২৫ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। মাঝে একবার করোনা নেগেটিভও হন তিনি। কিন্তু আবার আক্রান্ত হওয়ায় ফুসফুসে সংক্রমণ বেড়ে যায় তার। লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পূর্ব পাকিস্তান আমল থেকে ক্রিকেট সংগঠক হিসেবে পরিচিতি রাইসউদ্দিন আহমেদ। ইস্ট পাকিস্তান স্পোর্টস ফেডারেশনের (ইপিএসএফ) ক্রিকেট সেক্রেটারি ছিলেন তিনি। ঢাকার ক্লাব ক্রিকেটের দু'টি গুরুত্বপূর্ণ আসর ঢাকা লিগ এবং কারদার সামার ক্রিকেট আয়োজনে বিশেষ ভূমিকা ছিল রাইসউদ্দিনের। 

ইগলেটস ক্রিকেট ক্লাবেরও প্রতিষ্ঠাতা তিনি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রথম ক্রিকেট আসর 'জুয়েল সিঙ্গল ক্রিকেট', আসরটি আয়োজন করেছিল তার প্রতিষ্ঠিত ইগলেটস ক্লাবই। ১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বর্তমানে বিসিবি) সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তার চৌকশ ক্রিকেট কূটনীতির কারণেই প্রথম বিদেশি দল হিসেবে ১৯৭৭ সালের জানুয়ারিতে বাংলাদেশ সফর করে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

সেই সফরে বাংলাদেশের মানুষের ক্রিকেট প্রেম, খেলাটির জনপ্রিয়তা, ক্রিকেট অবকাঠামোগত সুবিধা ও ক্রিকেট সংগঠকদের সাংগঠনিক দক্ষতায় সন্তুষ্ট হয়ে এমসিসির সুপারিশে ১৯৭৭ সালের জুলাই মাসে বাংলাদেশকে সহযোগী সদস্যপদ দেয় আইসিসি। ১৯৭৯ সালে আইসিসি ট্রফিতে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের।

১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিসিবির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে রাইসউদ্দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকার ক্রিকেট লিগে অন্তর্ভুক্ত করে ক্রিকেটারদের চাকুরির নিশ্চয়তা দেয়ার মতো দৃষ্টান্তও গড়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের এই প্রথম আন্তর্জাতিক সংগঠক। প্রথম বাংলাদেশি হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন তিনি।

Related Topics

টপ নিউজ

ক্রিকেট সংগঠক / বাংলাদেশ ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন নাসির
  • হাসপাতাল থেকে সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিলেন তামিম
  • সকালে এসেই মিরপুর স্টেডিয়ামে নতুন কোচ ফিল সিমন্স
  • দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
  • হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এটা হতেই পারে’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net