Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
ঘরোয়া ক্রিকেটের উইকেটের কারণে এই দশা, বলছেন বাশার

খেলা

টিবিএস রিপোর্ট
30 October, 2021, 10:55 pm
Last modified: 30 October, 2021, 10:57 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ঘরোয়া ক্রিকেটের উইকেটের কারণে এই দশা, বলছেন বাশার

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেছিলেন, ‘উইকেট নিয়ে বেশি কথা হচ্ছে। এটা সমস্যা হবে না।’ সেই হাবিবুল বাশারই বিশ্বকাপ চলাকালীন ভিন্ন মত দিলেন।
টিবিএস রিপোর্ট
30 October, 2021, 10:55 pm
Last modified: 30 October, 2021, 10:57 pm

জিম্বাবুয়ে সফর থেকে শুরু। এরপর ঘরের মাঠে একের পর এক ম্যাচ জিতে গেছে বাংলাদেশ। ফরম্যাটটা টি-টোয়েন্টি হলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সহজেই সিরিজ জেতে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে জিতলেও আলোচনা ছিল উইকেট নিয়ে। প্রশ্ন ছিল- টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে এমন ধীর গতির উইকেট বানিয়ে সিরিজ জেতাটা কতোটা সমীচীন হলো?

বেশিরভাগ সাবেক ক্রিকেটার জানিয়েছিলেন, সিরিজ জিতলেও বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া হয়নি বাংলাদেশের। এমন উইকেটে খেলার কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে দলকে। কিন্তু বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবি নির্বাচক হাবিবুল বাশার উল্টো মত দিয়েছিলেন। জানিয়েছিলেন, 'উইকেট নিয়ে বেশি কথা হচ্ছে। এটা সমস্যা হবে না।' 

সেই হাবিবুল বাশারই বিশ্বকাপ চলাকালীন ভিন্ন মত দিলেন। বাংলাদেশের পারফরম্যান্সের পেছনে ধীর গতির উইকেটে খেলার অভ্যস্ততার কারণ উল্লেখ করলেন তিনি। অবশ্য কেবল সর্বশেষ দুই সিরিজের উইকেটই নয়, দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা বাশার ঘরোয়া ক্রিকেটের উইকেটকে দায়ী করছেন। 

আত্মবিশ্বাসে টইটুম্বুর হয়ে বিশ্বকাপে যায় বাংলাদেশ। কিন্তু সেখানে গিয়ে দেখা মেলে ভিন্ন বাস্তবতার। তিন ম্যাচের দুটিতে জিতে সুপার টুয়েলভে উঠলেও হারের বৃত্তে বন্দি হয়ে আছে বাংলাদেশ দল। টানা তিন হারে গ্রুপের সর্বশেষ দল বাংলাদেশ, বলে যাওয়া সেমি-ফাইনাল স্বপ্ন এখন ধূ ধূ মরিচীকা।

দলের এমন অবস্থার পেছনের কারণ জানাতে গিয়ে হাবিবুল বাশার বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে আমরা অনেকগুলো ম্যাচ খেলে এসেছি, এটা একটা সুবিধা ছিল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। জয় অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের আসলে যেটা দরকার বাংলাদেশ ক্রিকেটের জন্য ঘরোয়া যে টুর্নামেন্ট খেলি, সেখানে ব্যাটিং উইকেট তৈরি করা।'

বারবার একই উইকেটে খেলার কারণে পাওয়ার হিটার তৈরি হচ্ছে না বলে মনে করেন তিনি। সাবেক এই অধিনায়ক বলেন, 'আমরা যখন বিপিএল বা অন্য টুর্নামেন্ট খেলি তখন বারবার একই উইকেটে খেলার কারণে ভালো উইকেট পাই না। যার জন্য পাওয়ার হিটার তৈরি হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি আপনার কন্ডিশনের সুবিধা নিতে চাইবেন। আমার মনে হয় আমাদের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ভালো উইকেট বানাতে হবে।'

আন্তর্জাতিক ক্রিকেটে একটা অবস্থান তৈরি হয়ে গেলেও কোন ধরনের উইকেটে খেললে সামনের পথ মসৃণ হবে, মিলবে উন্নতি; সেটা জানা নেই বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির কারও। হাবিবুল বাশার দেরিতে এসে বুঝলেন, সেটাও পরিষ্কারভাবে নয়। তাই ভালো উইকেট বানানোর দাবিটাও সেভাবে জানিয়ে রাখতে পারলেন না তিনি।  

Related Topics

টপ নিউজ

হাবিবুল বাশার / বিসিবি নির্বাচক / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net