Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
খেলায় যৌনতা প্রত্যাখ্যান, অলিম্পিকে নতুন রূপে জার্মান নারী জিমন্যাস্টরা

খেলা

টিবিএস ডেস্ক
27 July, 2021, 12:40 pm
Last modified: 27 July, 2021, 01:19 pm

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • জুলাই-মার্চে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ১০ শতাংশ

খেলায় যৌনতা প্রত্যাখ্যান, অলিম্পিকে নতুন রূপে জার্মান নারী জিমন্যাস্টরা

“বিষয়টি হলো স্বাচ্ছন্দ্য বোধ করার। আমরা দেখাতে চেয়েছিলাম যে প্রত্যেক নারীর, এমনকি সকলের নিজের পছন্দ অনুসারে পোশাক পরিধানের সিদ্ধান্ত নেওয়া উচিত"
টিবিএস ডেস্ক
27 July, 2021, 12:40 pm
Last modified: 27 July, 2021, 01:19 pm
রোববার অলিম্পিকের কোয়ালিফিকেশনে জার্মান নারী জিমন্যাস্টিকস দলের নান্দনিক উপস্থাপনা। ছবি: সিএনএন

খেলাধুলায় নারীদের সেক্সুয়ালাইজেশন বা যৌন আবেদনপূর্ণভাবে উপস্থাপনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়ে সাড়া ফেলেছে জার্মান নারী জিমন্যাস্টিকস দল। টোকিও অলিম্পিকের আসরে জিমন্যাস্টিকস খেলার চিরাচরিত বিকিনি কাট পোশাক ছেড়ে পুরো শরীর আবৃত পোশাক পরে হাজির হন তারা।

বিষয়টিকে 'সেক্সুয়ালাইজেশনে'র বিরুদ্ধে অবস্থান হিসেবে ঘোষণা দিয়েছে জার্মান জিমন্যাস্টিকস ফেডারেশন।

অলিম্পিকের কোয়ালিফিকেশন রাউন্ডে জার্মান নারী জিমন্যাস্টদের দলটি পায়ের গোড়ালি পর্যন্ত আবৃত একটি পোশাক পরেন। অলিম্পিকের আসরে সাধারণত নারী জিমন্যাস্টদের হাইকাট লিওটার্ডের মতো সংক্ষিপ্ত পোশাকে দেখা যায়।

"বিষয়টি হলো স্বাচ্ছন্দ্য বোধ করার। আমরা দেখাতে চেয়েছিলাম যে প্রত্যেক নারীর, এমনকি সকলের নিজের পছন্দ অনুসারে পোশাক পরিধানের সিদ্ধান্ত নেওয়া উচিত," বলেন জার্মান জিমন্যাস্ট এলিজাবেথ সাইটজ।

তবে এবারই প্রথম নয়। এর আগে, গত এপ্রিল মাসে সুইজারল্যান্ডের বাজেলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসের আসরে প্রথমবারের মতো তাদের পুরো শরীর আবৃত করা ইউনিটার্ডে দেখা যায়।

বৃহস্পতিবার পোডিয়াম ট্রেইনিংয়ের সময়েও দলটি একই পোশাক পরে।

এপ্রিলে জার্মান জিমন্যাস্টিকস ফেডারেশন জানায়, পোশাকটি 'জিমন্যাস্টিকস খেলায় সেক্সুয়ালাইজেশনে'র বিরুদ্ধে জানানো প্রতিবাদ।

"উদ্দেশ্য হলো জিমন্যাস্টদের নান্দনিকভাবে উপস্থাপন, একইসঙ্গে যেন তারা অস্বস্তি বোধ না করেন," জানায় ফেডারেশন।

আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের নীতি অনুসারে, লিওটার্ডের রঙের সাথে মিল রেখে ফুল কিংবা হাফ স্লিভ অথবা পা আবৃত করা পোশাক পরে প্রতিযোগিরা খেলায় অংশ নিতে পারেন।

সাইটজ জানান অংশগ্রহণকারী অন্য জিমন্যাস্টরাও তাদের পোশাকের বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন। তিনি আশা করছেন, ভবিষ্যতে তারা সবাই নিজেদের পছন্দ অনুসারে খেলার পোশাক বেছে নিবেন।

দলটি জানায়, অলিম্পিকে ইউনিটার্ড পরে আসার সিদ্ধান্ত তারা মিলিতভাবেই নিয়েছে। কোচরাও তাদের সমর্থন জানিয়েছেন।

জিমন্যাস্ট সারাহ ভস বলেন, "আমাদের মেয়েদের এক্ষেত্রে বড় ভূমিকা ছিলো। কোচরাও আমাদের সাথে ছিলেন। তারা বলেছেন, আমরা যেন স্বাচ্ছন্দ্য বোধ করি, আত্মবিশ্বাস পাই সেটাই তারা চান। পোশাকটি আরামদায়ক হওয়ার পাশাপাশি আপনাকে ভালো বোধ করতেও সাহায্য করে।"

ইউনিটার্ড পরার বিষয়টি ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা এবং স্বাচ্ছন্দ্যের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন সাইটজ।

"আমাদের মনে হয়েছে আজকের জন্য এটাই আরামদায়ক হবে। তার মানে এই নয় যে আমরা আর কখনো আমাদের সাধারণ লিওটার্ড পরব না। এটা নিত্যদিনের সিদ্ধান্ত। আমরা কেমন বোধ করছি, কী চাইছি তার ওপর বিষয়টি নির্ভর করছে। প্রতিযোগিতার দিন কোনটা পরব সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেব," জানান সাইটজ।

সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

জিমন্যাস্টিক / অলিম্পিক / টোকিও অলিম্পিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা
  • সোনা ও রুপার রেকর্ড দাম, অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামি পদক পেতে যাচ্ছেন এবারের বিজয়ীরা
  • ক্রিকেটের এই সংকটই কাল হতে পারে ভারতের অলিম্পিক স্বপ্নের জন্য
  • জুলাই-মার্চে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আয় বেড়েছে ১০ শতাংশ

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net