Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
ক্যারিয়ার দীর্ঘ করতে এক ফরম্যাট ছাড়ছেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
01 April, 2021, 09:00 pm
Last modified: 01 April, 2021, 09:02 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

ক্যারিয়ার দীর্ঘ করতে এক ফরম্যাট ছাড়ছেন তামিম

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসেন তামিম ইকবাল। ব্যক্তিগত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি।
টিবিএস রিপোর্ট
01 April, 2021, 09:00 pm
Last modified: 01 April, 2021, 09:02 pm

তাকে বলা হয় দেশসেরা ব্যাটসম্যান। ব্যাট হাতে বাংলাদেশের বেশিরভাগ রেকর্ডই তার দখলে। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২৩টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক তিনি। সেই তামিম ইকবালই বলছেন, ক্যারিয়ার দীর্ঘ করতে একটি ফরম্যাট থেকে অবসর নেবেন। এমনকি দুটি ফরম্যাট থেকে অবসর নিয়ে একটি ফরম্যাট খেলে যেতে পারেন তিনি।

অনলাইন পোর্টাল অলরাউন্ডারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার। অবসর নেওয়ার কথা জানালেও সহসাই সিদ্ধান্ত নিচ্ছেন না তামিম। পরবর্তী ছয় মাস বা এক বছরের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

এ বিষয়ে তামিম বলেন, 'যদি চিন্তা করি পরবর্তী ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই, তাহলে তিনটা ফরম্যাট আমার মনে হয় না এক সঙ্গে খেলতে পারব। এটা সম্ভব নয়। তো আমার বেছে নিতে হবে সম্ভবত কোন দুইটা ফরম্যাট আমার জন্য গুরুত্বপূর্ণ বেশি।'

এমনকি দুটি ফরম্যাট থেকেও অবসর নিতে পারেন তিনি। ফরম্যাটের কথা উল্লেখ করেননি তামিম। তবে ধারণা করা হচ্ছে একটি ফরম্যাট থেকে অবসর নিলে সেটা হতে পারে টি-টোয়েন্টি। এমনিতেই সংক্ষিপ্ত ফরম্যাটে তার স্ট্রাইক রেট নিয়ে অনেক সমালোচনা। এ ছাড়া এই ফরম্যাটে তার খেলার ব্যাপারে অনীহার ব্যাপারেও এরআগে শোনা গেছে। 

তামিম বলেন, 'দলে প্রভাব বিস্তার করতে পারব কোন দুই ফরম্যাটে, ওই দুই ফরম্যাট আমার বেছে নিতে হবে। এটা এখনও হতে পারে বা এখন থেকে ৬ মাস পরেও হতে পারে। এমনও হতে পারে দুই ফরম্যাটে আমি না খেলে এক ফরম্যাট খেলব। আমি এরআগে কোচ (রাসেল ডমিঙ্গো) ও সুমন ভাইকে (নির্বাচক হাবিবুল বাশার) বলেছিলাম, আমি টি-টোয়েন্টি ছাড়তে চাই।'

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসেন তামিম। ব্যক্তিগত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি। দেশে ফিরেই অবসরের ব্যাপারে ইঙ্গিত দিলেন অভিজ্ঞ বাঁহাতি এই বাংলাদেশ ওপেনার। বাংলাদেশের হয়ে ৬২ টেস্ট, ২১৩ ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তামিম। তিন ফরম্যাট মিলিয়ে তার রান ১৩ হাজার ৭১৮। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ওয়ানডে অধিনায়ক / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net