Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
কোচ জিদানের ‘সেঞ্চুরি’

খেলা

টিবিএস ডেস্ক
27 September, 2020, 03:50 pm
Last modified: 27 September, 2020, 03:53 pm

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

কোচ জিদানের ‘সেঞ্চুরি’

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে রিয়াল বেটিসকে ৩-২ গোলে হারিয়েছে লা লিগার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই জয়ে দারুণ একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন রিয়ালের কোচ জিনেদিন জিদান।
টিবিএস ডেস্ক
27 September, 2020, 03:50 pm
Last modified: 27 September, 2020, 03:53 pm

প্রথমার্ধ শেষে মনে হচ্ছিল ম্যাচটি হারতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ৪৫ মিনিট শেষে রিয়াল বেটিসের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে ছিল তারা। কিন্তু হাওয়া বদলাতে সময় লাগেনি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বেটিসকে ৩-২ গোলে হারিয়েছে লা লিগার চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমে এটা প্রথম জয় রিয়ালের। লিগে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল রিয়াল।

দ্বিতীয় ম্যাচ দিয়েই জয়ে ফিরল স্প্যানিশ জায়ান্টরা। এই জয়ে দারুণ একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন রিয়ালের কোচ জিনেদিন জিদান। কোচ হিসেবে রিয়ালের হয়ে শততম ম্যাচ জিতলেন তিনি। যা রিয়ালের ইতিহাসের দ্বিতীয় সেরা সাফল্য।

২০১৬ সালের ৪ জানুয়ারি রিয়াল মাদ্রিদের মূল দলের কোচ হন জিদান। মাঝে একবার দায়িত্ব ছেড়েছেন। পরে আবারও ফেরেন প্রিয় জায়গায়। দুই মেয়াদে রিয়ালকে অনেক হাসির উপলক্ষই এনে দিয়েছেন ফরাসি কিংবদন্তি এই ফুটবলার। 

লা লিগায় রিয়ালের কোচ হিসেবে জয়ের সেঞ্চুরি পূরণ করতে ১৪৭ ম্যাচ লাগলো জিদানের। ফরাসি এই কোচের ১০০ জয়ের মধ্যে রিয়াল ঘরের মাঠে জিতেছে ৫৫টি ম্যাচে। প্রতিপক্ষের মাঠে জিতেছে ৪৫টি ম্যাচ। তার তত্ত্বাবধানে রিয়াল বেশ দাপটের সঙ্গে ম্যাচগুলো জিতেছে, গোলের পরিসংখ্যান সেটাই বলে। ১০০ ম্যাচে রিয়াল গোল দিয়েছে ৩৪২টি, হজম করেছে ১৪২টি। 

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ মিগুয়েল মুনোজ। ১৯৪৮ থেকে ১৯৫৮; এই ১০ বছরে রিয়ালকে তিনটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) জেতানো মুনোজ রিয়ালের কোচ হিসেবে লা লিগায় ২৫৭টি ম্যাচ জিতেছেন। এরপরই জিদান। 

লা লিগায় দ্রুততম ১০০তম জয়ের  হিসাবে জিদান একটু পিছিয়ে। এই তালিকায় তার অবস্থান তিন নম্বরে। বার্সেলোনার কোচ হিসেবে ১৩২ ম্যাচে ১০০ জয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেন পেপ গার্দিওলা। যা লা লিগার দ্রুততম। এরপর আছেন মুনোজ। ১৩৯ ম্যাচে ১০০ জয়ের দেখা পান তিনি। জিদান জয়ের সেঞ্চুরির দেখা পেলেন ১৪৭তম ম্যাচে।

Related Topics

টপ নিউজ

জিনেদিন জিদান / রিয়াল মাদ্রিদ / মাইলফলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net