Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
করোনা মোকাবিলায় ম্যারাডোনার ‘ছাড়’

খেলা

টিবিএস ডেস্ক
05 April, 2020, 02:50 pm
Last modified: 05 April, 2020, 03:14 pm

Related News

  • হংকং-স্টাইলে ফকল্যান্ডকে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করুন: প্রেসিডেন্ট মিলেই
  • ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • বিশ্বকাপ ফাইনালে মারামারি বাধিয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস
  • আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ঘৃণা’ ছড়ালে বিদেশিদের বের করে দেবেন মিলেই, নির্বাহী আদেশে সই

করোনা মোকাবিলায় ম্যারাডোনার ‘ছাড়’

মাঠে খেলা নেই, ক্লাবগুলোর আয়ও নেই। এমন অবস্থায় নিজের ক্লাব হিমনাসিয়াওয়ের পাশে দাঁড়াচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা।
টিবিএস ডেস্ক
05 April, 2020, 02:50 pm
Last modified: 05 April, 2020, 03:14 pm

একটি করে দিন যাচ্ছে আর ভয়াবহতা বাড়ছে। করোনাভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পড়ছে গোটা বিশ্ব। সব জায়গার মতো এর প্রভাব পড়েছে খেলার মাঠেও। বৈশ্বিক প্রায় সব ধরনের খেলাই বন্ধ হয়ে গেছে। বিরাণভূমি হয়ে পড়ে আছে স্টেডিয়াম। ঘরে বসেই সময় কাটাতে হচ্ছে সবাইকে। এমন অবস্থায় করোনা যুদ্ধে শামিল হলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। 

করোনা মোকাবেলায় নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিশ্বের সব খেলার তারকা খেলোয়াড়। এর পাশাপাশি সবারই একটি বার্তা, 'ঘরে থাকুন, নিরাপদে থাকুন।' ঘরে থাকতে গিয়ে ব্যবসায় শুরু হয়েছে টানাপোড়েন। অন্যান্য প্রতিষ্ঠানের মতো ফুটবল ক্লাবগুলোও আর্থিক অনিশ্চয়তায় পড়ে গেছে।

খেলা নেই, আয়ও নেই। এমন অবস্থায় বিশ্বের নামিদামি ক্লাবগুলোও খেলোয়াড়দের বেতন কমানোর কথা বলছে। করোনায় সৃষ্ঠ এই কঠিন অবস্থা বিবেচনা করে নিজের ক্লাব হিমনাসিয়াওয়ের পাশে দাঁড়াচ্ছেন প্রধান কোচের দায়িত্বে থাকা ম্যারাডোনা। নিজে থেকেই কম বেতন নেওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক। 

ম্যারাডোনার এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন হিমনাসিয়াওয়ের সভাপতি গ্যাব্রিয়েল পেলেগ্রিনো। তিনি বলেছেন, 'তার সহকারীর মাধ্যমে আমরা এ বিষয়ে প্রস্তাব পেয়েছি। ম্যারাডোনা বলেছে যদি তাকে কম বেতন নিয়ে হয়, সেটা করতে রাজি আছে সে।' 

আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা মনে করেন, এই মুহূর্তে বেতন না পেলেও অনেক ফুটবলার সেটা মেনে নেবেন। তিনি বলেন, 'এমন খেলোয়াড় আছে, যাদের বেতন দিতে হবে না। এটা সত্যি আর আমরা সবাই এটা জানি। আবার অনেকে আছে যারা ফ্রিতে খেলে না। এমনকি এক মাসের জন্যও না। ক্লাবের উচিত তাদের বেতন দেওয়া।' 

সঙ্কটময় এই অবস্থায় অন্য কোচদের সাহায্য করতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। গত বছরের সেপ্টেম্বরে আর্জেন্টিনার ক্লাব হিমনাসিয়াও ডি লা প্লাতার কোচের দায়িত্ব নেন ম্যারাডোনা। ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হবে আগামী আগস্টে।

Related Topics

টপ নিউজ

দিয়েগো ম্যারাডোনা / কিংবদন্তি ফুটবলার / আর্জেন্টিনা / করোনা প্রতিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • হংকং-স্টাইলে ফকল্যান্ডকে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করুন: প্রেসিডেন্ট মিলেই
  • ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • বিশ্বকাপ ফাইনালে মারামারি বাধিয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস
  • আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ঘৃণা’ ছড়ালে বিদেশিদের বের করে দেবেন মিলেই, নির্বাহী আদেশে সই

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net