Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
কথা রাখলেন মুমিনুল

খেলা

টিবিএস রিপোর্ট
24 February, 2020, 11:10 am
Last modified: 24 February, 2020, 11:17 am

Related News

  • থেম্বা গোরিম্বো: একসময় ছিলেন হীরা পাচারকারী; দীর্ঘ সংগ্রামের পর যেভাবে হয়ে ওঠেন ইউএফসি তারকা
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • বাদ পড়ার দিনে ঝড় তুলে লিটনের সেঞ্চুরি, ঢাকার রেকর্ডের মালা
  • অবশেষে জুটি ভাঙলেন তাইজুল

কথা রাখলেন মুমিনুল

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় দিন সকালে পেয়ে গেছেন টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। এখন সেঞ্চুরির চূড়ায় তামিমের পাশে মুমিনুলও।
টিবিএস রিপোর্ট
24 February, 2020, 11:10 am
Last modified: 24 February, 2020, 11:17 am

ডোনাল্ট টিরিপানোর বলটি ছিল ফুল লেংথের। সিমে আঘাত করে বের হয়ে যাওয়ার কথা। কিন্তু মুমিনুল হকের সামনের পায়ের কাজে বলটি ব্যাটের ঠিক মাঝখানটা খুঁজে পেল। কভার দিয়ে বল বাউন্ডারি লাইনে যেতেও সময় লাগল না, যেখানে বসে ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আয়েশ করে বসে থাকা অবস্থায় দুই হাত উপরে তুলে হাত তালি দিলেন প্রোটিয়া এই কোচ।

মুমিনুলও তখন সবুজ গালিজার বুকে দাঁড়িয়ে দুই হাত তুলে উদযাপনে ব্যস্ত। মিলে গেছে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। তবে এই চূড়ায় মুমিনুল একাই নন, আছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালও। দুজনই এখন টেস্টে ৯টি করে সেঞ্চুরির মালিক।

মুমিনুলের সেঞ্চুরি দেখতেই যেন ড্রেসিং রুমের ডাগ আউটে বসে ছিলেন ডমিঙ্গো। টেস্ট অধিনায়ক ১০০ ছুঁতেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি। মুমিনুলকেও খুব বেশি উচ্ছ্বসিত দেখায়নি। ১৪ ইনিংস পর তিন অঙ্কের ম্যাজিক অঙ্কে পৌঁছালেও মুমিনুল থেকে গেছেন খুব শান্ত। মুশফিকুর রহিমের সঙ্গে বুক মেলানোর আগে কেবল একবার ব্যাট উঁচিয়ে ধরেছেন তিনি।

যেন কথা রাখলেন মুমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র এই টেস্ট শুরুর আগে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছিলেন, দুর্দশা কাটিয়ে উঠবেন দলের ব্যাটসম্যানরা। বলেছিলেন, '১০০, ২০০, ৩০০ রানও করতে পারে আমাদের দলের কেউ।' এ পথে নেতৃত্ব দিলেন তিনিই। এটাকে এবার নিশ্চয়ই ২০০ তে নিয়ে যেতে চাইবেন মুমিনুল।

সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে সেঞ্চুরি করেন মুমিনুল। এরপর ১৪টি ইনিংস কেটেছে চরম অস্বস্তিতে। কখনও সেঞ্চুরির সম্ভাবনা পর্যন্ত তৈরি করতে পারেননি তিনি। ১৪ ইনিংসের মধ্যে একটি মাত্র হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৫২ রানের। অচেনা এক পথেই হাঁটছিলেন তিনি। এবার সেই পথের মোড় ঘুরিয়ে আলোর পথে ফিরলেন টেস্ট অধিনায়ক।

সেঞ্চুরি সব সময়ই ব্যাটসম্যানদের কাছে স্পেশাল। এই সেঞ্চুরিটি মুমিনুলের কাছে আরও বেশি স্পেশাল হওয়ার কথা। খারাপ সময়কে বিদায় জানানোর সেঞ্চুটির এটা। এরচেয়েও বড় মাহাত্ম্য আছে। অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরিটি করলেন তিনি। ১৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করা মুমিনুল ১০৬ রানে ব্যাটিং করছেন। মুশফিক অপরাজিত আছেন ৭৬ রানে।

টস হেরে ফিল্ডিং করতে নেমে সবাইকে ধন্ধেই ফেলে দিয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। চিরচেনা ৬৮ নম্বর বাদ দিয়ে জার্সির পেছনে ০৭ নম্বর নিয়ে মাঠে নামেন তিনি। সৌভাগ্যের নম্বর নিয়ে মাঠে নামার ম্যাচে বদলালো তার ভাগ্য, বাংলাদেশও যেন খুঁজে পেল লম্বা পথ পাড়ি দেওয়ার পাথেয়!

Related Topics

টপ নিউজ

মুমিনুল / সেঞ্চুরি / টেস্ট / জিম্বাবুয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • থেম্বা গোরিম্বো: একসময় ছিলেন হীরা পাচারকারী; দীর্ঘ সংগ্রামের পর যেভাবে হয়ে ওঠেন ইউএফসি তারকা
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • বাদ পড়ার দিনে ঝড় তুলে লিটনের সেঞ্চুরি, ঢাকার রেকর্ডের মালা
  • অবশেষে জুটি ভাঙলেন তাইজুল

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net