Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
অবশেষে জুটি ভাঙলেন তাইজুল

খেলা

টিবিএস রিপোর্ট
29 October, 2024, 04:50 pm
Last modified: 29 October, 2024, 04:58 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

অবশেষে জুটি ভাঙলেন তাইজুল

তিন অঙ্কে পৌঁছানোর পথে জর্জির সঙ্গে ৩৪২ বলে ২০১ রানের জুটি গড়েন স্টাবস। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় উইকেটে এটা দক্ষিণ আফ্রিকার চতুর্থ সেরা জুটি। বাংলাদেশের মাটিতে দ্বিতীয় উইকেটে এটা তাদের সেরা জুটি, যেকোনো উইকেটে তৃতীয় সেরা।
টিবিএস রিপোর্ট
29 October, 2024, 04:50 pm
Last modified: 29 October, 2024, 04:58 pm

শুরুটা মন্দ ছিল না, উদ্বোধনী জুটিতে ৬৯ রান পায় দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় উইকেটে যে জুটি গড়েন টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস, তা ভাঙতেই পারছিলেন না বাংলাদেশের বোলাররা। অবশেষে এই জুটির পথচলা থামালেন তাইজুল ইসলাম। স্টাম্প উপড়ে স্টাবসকে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই অভিজ্ঞ স্পিনার। 

এর আগে অবশ্য নিজের কাজটি ভালোভাবেই করেন স্টাবস। ডানহাতি এই ব্যাটসম্যান ১৯৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ১০৬ রানের দারুণ এক ইনিংস খেলেন। টেস্টে এটাই তার প্রথম সেঞ্চুরি। তিন অঙ্কে পৌঁছানোর পথে জর্জির সঙ্গে ৩৪২ বলে ২০১ রানের জুটি গড়েন তিনি। 

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় উইকেটে এটা দক্ষিণ আফ্রিকার চতুর্থ সেরা জুটি। বাংলাদেশের মাটিতে দ্বিতীয় উইকেটে এটা তাদের সেরা জুটি, যেকোনো উইকেটে তৃতীয় সেরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৭৬ ওভার শেষে ২ উইকেটে ২৮৩ রান তুলেছে। জর্জি ১২৬ ও ডেভিড বেডিংহাম ৯ রানে ব্যাটিং করছেন। 

ব্যাটিং ব্যর্থতার প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জিতে সমতায় সিরিজ শেষ করার লক্ষ্য স্বাগতিকদের। এই ম্যাচের আগে অধিনায়কত্ব নিয়ে দলে কিছুটা অস্থিরতা বিরাজ করেছে। এই সিরিজ শেষে তিন ফরম্যাটেরই নেতৃত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত, যা ইতোমধ্যে বিসিবিকে জানিয়েছেন তিনি। 

বাধ্য হয়ে এই ম্যাচের একাদশে পরিবর্তনও আনতে হয়েছে বাংলাদেশকে। জ্বরের কারণে খেলা হচ্ছে না লিটন কুমার দাসের। তার জায়গায় নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে, আজ তার অভিষেক হয়েছে। যদিও স্কোয়াডে অঙ্কন ডাক পান জাকের আলী অনিকের জায়গায়। নাঈম হাসান বাদ পড়েছে, একাদশে ঢুকেছেন পেসার নাহিদ রানা। একাদশে ফিরেছেন জাকির হাসানও।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ / টেস্ট / বাংলাদেশ ক্রিকেট দল / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net