Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
ওপেনার হবেন সাকিব-মিঠুন!

খেলা

টিবিএস রিপোর্ট
01 August, 2021, 04:20 pm
Last modified: 01 August, 2021, 05:19 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

ওপেনার হবেন সাকিব-মিঠুন!

সংক্ষিপ্ত ফরম্যাটে সাকিব সব সময়ই তিন নম্বরে ব্যাটিং করেন। দলের অবস্থা বা অন্য কোনো কারণে কখনই ইনিংস উদ্বোধন করতে হয়নি তাকে। তবে মোহাম্মদ মিঠুনের ওপেন করার অভিজ্ঞতা আছে।
টিবিএস রিপোর্ট
01 August, 2021, 04:20 pm
Last modified: 01 August, 2021, 05:19 pm
সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন। ছবি: সংগৃহীত

চোটের কারণে নেই তামিম ইকবাল। পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন লিটন কুমার দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে মাত্র দুজন বিশেষজ্ঞ ওপেনার; সৌম্য সরকার ও নাঈম শেখ। কোনো কারণে এদের কেউ খেলতে না পারলে ইনিংস উদ্বোধনের দায়িত্ব কে সামলাবে? বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, প্রয়োজনে সাকিব আল হাসান বা মোহাম্মদ মিঠুন ইনিংস উদ্বোধন করবেন। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বেশ কয়েকটি শর্ত মানিয়ে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে একটি, তারা ঢাকা রাখায় পা রাখার ১০ দিন আগে থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়ালদের কোয়ারেন্টিনে থাকতে হবে। সিরিজ চলাকালীন কোনো ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করা যাবে না। এ কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সরাসরি জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে বাংলাদেশ দল। 

উদ্বোধনী জুটি নিয়ে তাই চিন্তা করতেই হচ্ছে বাংলাদেশকে। স্কোয়াডে থাকা দুই ওপেনার সৌম্য সরকার বা নাঈম শেখ ইনজুরিতে পড়তে পারেন। অসুস্থতা বা অন্য কারণেও খেলার পথে বাধা আসতে পারে। এ কারণে ইনিংস শুরুর বিষয়টি আলোচনায় থাকছে। যদিও ডমিঙ্গো এ নিয়ে খুব একটা ভাবছেন না। প্রোটিয়া এই কোচ বিকল্প পথ ভেবে রেখেছেন। 

সাকিব ও মিঠুনের ইনিংস উদ্বোধন করার সামর্থ্য আছে জানিয়ে রাসেল ডমিঙ্গো বলেন, 'আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। সাকিব আছে, সে ওপেনিংয়ে উঠে আসতে পারে। মোহাম্মদ মিঠুন দলে ফিরে এসেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান, এই সংস্করণে প্রয়োজনে সে ওপেন করতে পারে, যদি কোনো ওপেনার চোট পায়। আশা করি, ওপেনারদের কিছু হবে না। তবে কিছু হয়ে গেলে বিকল্প আছে আমাদের।'

সংক্ষিপ্ত ফরম্যাটে সাকিব সব সময়ই তিন নম্বরে ব্যাটিং করেন। দলের অবস্থা বা অন্য কোনো কারণে কখনই ইনিংস উদ্বোধন করতে হয়নি তাকে। তবে মোহাম্মদ মিঠুনের ওপেন করার অভিজ্ঞতা আছে। বাংলাদেশের হয়ে একটি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টিতে ইনিংস উদ্বোধন করেছেন তিনি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে এক সময় ওপেন করতেন তিনি।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মোহাম্মদ মিঠুন / রাসেল ডমিঙ্গো / বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net