Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
এক ওভারে রেকর্ড ৩৭ রান, ওয়াংখেড়েতে জাদেজা ঝড়

খেলা

টিবিএস ডেস্ক
25 April, 2021, 10:45 pm
Last modified: 25 April, 2021, 10:54 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল

এক ওভারে রেকর্ড ৩৭ রান, ওয়াংখেড়েতে জাদেজা ঝড়

এক ওভারে ৩৭ রান তুলেও রেকর্ড গড়া হয়নি জাদেজার। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে এরচেয়েও বেশি রানের ওভার আছে। এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিসের দখলে।
টিবিএস ডেস্ক
25 April, 2021, 10:45 pm
Last modified: 25 April, 2021, 10:54 pm
কোহলিদের বিপক্ষে ব্যাটে-বলে জাদুকর হয়ে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা। ছবি: আইপিএল

এক ওভারে ৬ বল। ৬টি ছক্কা মারলেও ৩৬ রান। নাকি এরচেয়েও বেশি রান তোলা সম্ভব? রোববার বিকেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটি যারা দেখেছেন, তারা উত্তরটা জেনে গেছেন। রবীন্দ্র জাদেজা; চেন্নাইয়ের এই অলরাউন্ডার ৩৬ এর সীমানা ছাড়িয়ে গেলেন, বেঙ্গালুরুর পেসার হার্শাল প্যাটেলের এক ওভার থেকে তুললেন ৩৭ রান!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এটি একটি রেকর্ড। যদিও রেকর্ড গড়া হয়নি জাদেজার, আগের রেকর্ড ছুঁতে পেরেছেন তিনি। ২০১১ আইপিএলে এক ওভারে ৩৭ রান তুলে রেকর্ড গড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা ক্রিস গেইল। কোচি তাস্কার্স কেরালার বাঁহাতি পেসার প্রশান্ত পরমেশ্বরনের এক ওভার থেকে ক্যারিবীয় এই ব্যাটিং দানব একটি নো বলসহ সাত বলে ৪টি ছক্কা ও ৩টি চারে ৩৭ রান তুলেছিলেন।     

গেইলের রেকর্ড ছোঁয়ার ম্যাচে ব্যাটে-বলে অতিমানবীয় হয়ে উঠেছিলেন জাদেজা। বলা যায় তার একার পারফরম্যান্সের কাছেই হেরে গেছে বিরাট কোহলির দল বেঙ্গালুরু। প্রথমে ব্যাট হাতে মাত্র ২৮ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬২ রানের হার না মানা ইনিংস খেলেন জাদেজা। পরে বল হাতে স্পিন ঘূর্ণিতে ৪ ওভারে ১৩ রান খরচায় ৩টি উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। 

ম্যাচ সেরা জাদেজার পুরো পারফরম্যান্সের সেরা অংশ ছিল এক ওভারে ৩৭ রান তোলা। ইনিংসের শেষ ওভারে হার্শাল প্যাটেলকে রীতিমতো পাগল বানিয়ে তোলেন তিনি। অথচ আগের তিন ওভারে দারুণ বোলিং করেন হার্শাল, ৩ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৩টি উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। সেই ভরসা থেকেই শেষ ওভারে তার হাতে বল তুলে দেন কোহলি। কিন্তু এই ওভারে তার ওপর দিয়ে যে ঝড় বয়ে যায়, তা হয়তো কোনো দিনই ভুলতে পারবেন না হার্শাল। 

ইনিংসের শেষ ওভারে হার্শালকে ছক্কা মেরে শুরু করেন জাদেজা। পরের বলেও বল আকাশে ভাসিয়ে সীমানা পার করেন তিনি। দুই ছক্কা হজম করে তালগোল পাকিয়ে ফেলেন হার্শাল, ইয়র্কার দিতে গিয়ে করে ফেলেন নো বল। এই বলেও ছক্কা মারেন জাদেজা। পরের বল ফ্রি হিট, ছক্কা বাগিয়ে নিতে একেবারেই সমস্যা হয়নি ভারতীয় এই অলরাউন্ডারের। 

চতুর্থ বলে জাদেজাকে ফিরিয়ে দিতে পারতেন হার্শাল। তার লো ফুলটসে ব্যাট চালিয়ে এক্সট্রা কভারে ক্যাচ দেন জাদেজা। কিন্তু ক্যাচটি নিতে পারেননি ফিল্ডার। জীবন পেয়ে পরের দুই বলে ফের জাদেজার ব্যাটিং ঝড়। পঞ্চম বলে ছক্কা ও শেষ বলে চার মেরে ৩৭ রান তুলে নেন তিনি। 

৩৭ রান তুলেও রেকর্ড গড়া হয়নি জাদেজার। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে এরচেয়েও বেশি রানের ওভার আছে। এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিসের দখলে। ২০১২ সালে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির কোয়ার্টার ফাইনালে ইংলিশ অলরাউন্ডার জেমস ফুলারের ওভার থেকে ৩৮ রান তোলেন স্টাইরিস। ওই ম্যাচে মাত্র ৩৭ বলে ৫টি চার ও ৯টি ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন সাবেক কিউই এই অলরাউন্ডার।    
 

Related Topics

টপ নিউজ

রবীন্দ্র জাদেজা / চেন্নাই সুপার কিংস / আইপিএল / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net