Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
এই পিএনজির বিপক্ষে ২৯ বছর আগে হেরেছিল বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
21 October, 2021, 03:00 pm
Last modified: 21 October, 2021, 03:02 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

এই পিএনজির বিপক্ষে ২৯ বছর আগে হেরেছিল বাংলাদেশ

শুনতে অবাকই লাগতে পারে। পাপুয়া নিউ গিনি আইসিসির সহযোগী দেশ। দেশটির ক্রিকেটের অবস্থা এখনও উন্নত নয়। প্রথমবারের মতো তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে। সেই পিএনজি কবে হারালো বাংলাদেশকে! 
টিবিএস রিপোর্ট
21 October, 2021, 03:00 pm
Last modified: 21 October, 2021, 03:02 pm
পাপুয়া নিউ গিনি ক্রিকেট দল। ছবি: আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের তৃতীয় ম্যাচে আজ পাপুয়া নিউ গিনির (পিএনজি) বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। নিশ্চিতভাবেই এই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দল ফেবারিটের তকমা পাচ্ছে। ভবিষ্যদ্বাণীতে সবাই বাংলাদেশের জয়ের পক্ষেই মত দিচ্ছেন। অথচ এই পিএনজির বিপক্ষেই হারের রেকর্ড আছে বাংলাদেশের। 

শুনতে অবাকই লাগতে পারে। পিএনজি আইসিসির সহযোগী দেশ। দেশটির ক্রিকেটের অবস্থা এখনও উন্নত নয়। প্রথমবারের মতো তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে। সেই পিএনজি কবে হারালো বাংলাদেশকে! 

এটার জন্য বেশ পেছনে যেতে হবে। তখন বাংলাদেশও ক্রিকেটে নবীন দল। বড় দলের বিপক্ষে খেলার সুযোগ মিলতো না তখন, খেলতে হতো আইসিসি ট্রফি। সেখানেই বাংলাদেশকে হারিয়েছিল ওশেনিয়া অঞ্চলের দেশটি। ১৯৮২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছিল পিএনজি। 

বাংলাদেশের বিপক্ষে তাদের যে জয় আছে, এটা পিএনজির এই দলের কজন জানেন সেটাও অবশ্য প্রশ্ন। তবে জেনে থাকলে ওই ম্যাচ নিশ্চয়ই আজ অনুপ্রেরণার রসদ হতে পারে তাদের জন্য। ২৯ বছর আগে হারানো দলকে নতুন করে হারানোর স্বপ্ন দেখতেই পারে দলটি। যদিও দলটির অলরাউন্ডার চার্লস আমিনি ইতোমধ্যেই জানিয়েছেন, বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়তে চান তারা। 

পিএনজির বিপক্ষে আইসিসি ট্রফির সেই ম্যাচে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ইউসুফ রহমানের ১১৫, নাজিম সিরাজির ৫২, রাকিবুল হাসানে ১৩ ও ওমর মাহমুদের ১৩ রানের সুবাদে ৫৭.৫ (৬০ ওভারের ম্যাচ ছিল) ২২৪ রানে অলআউট হয় শফিক উল হীরার নেতৃত্বাধীন বাংলাদেশ। ম্যাচটি খেলেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, তানজিব আহসান সাদরাও। 

জবাবে ৭ উইকেট হারিয়ে ৫৭ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় পিএনজি। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন সাহা। এ ছাড়া তাউ আও ৩৯, অ্যাগোনিয়া ১৯, তাওনাও ভাই ২৩, অধিনায়ক আপি লেকা ৪১* ও আমিনি ১৪* রান করেন। ২টি করে উইকেট নেন আনোয়ারুল আমিন, ওমর মোহাম্মদ ও আশরাফ হোসেন লিপু।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / পাপুয়া নিউ গিনি ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net