Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে বরখাস্ত হলেন অলিম্পিক পরিচালক  

খেলা

টিবিএস ডেস্ক
22 July, 2021, 12:20 pm
Last modified: 22 July, 2021, 12:31 pm

Related News

  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন
  • অলিম্পিক টেনিসে স্বর্ণ জিতে কিনওয়েনের ইতিহাস

উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে বরখাস্ত হলেন অলিম্পিক পরিচালক  

সম্প্রতি কেন্টারো কোবায়শি'র নব্বইয়ের দশকের একটি ফুটেজ  প্রকাশিত হয়েছে যাতে তাকে হলোকাস্ট নিয়ে রসিকতা করতে দেখা যায়। 
টিবিএস ডেস্ক
22 July, 2021, 12:20 pm
Last modified: 22 July, 2021, 12:31 pm

আগামীকাল ২৩ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টোকিওতে অলিম্পিক আসর শুরুর কথা রয়েছে। অথচ অলিম্পিক শুরুর একেবারে প্রাক্কালে এর উদ্বোধনী অনুষ্ঠানের শো ডিরেক্টর তথা পরিচালক কেন্টারো কোবায়শিকে বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি কেন্টারো কোবায়শি'র নব্বইয়ের দশকের একটি ফুটেজ প্রকাশিত হয়েছে যাতে তাকে হলোকাস্ট নিয়ে রসিকতা করতে দেখা যায়।

জাপানের অলিম্পিক প্রধান সিকো হাশিমোতো ভিডিওটি সম্পর্কে বলেছেন, এটি 'ইতিহাসের বেদনাদায়ক তথ্য' কে উপহাস করছে।

বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের টোকিও অলিম্পিক পিছিয়ে যায় এক বছর। এ অলিম্পিক নিয়ে এমনিতেই একের পর এক ধাক্কা খাচ্ছেন আয়োজকেরা, তারমধ্যেই সর্বশেষ সংযোজন এই বরখাস্তের ঘটনা। 

অলিম্পিকে অংশ নিতে যাওয়া অ্যাথলেট এবং কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া নিয়েও হিমশিম খাচ্ছেন তারা। বৃহস্পতিবার আয়োজকেরা জানিয়েছেন, গেমসে অংশগ্রহণের জন্য স্বীকৃত ৯১ জনের এখন পর্যন্ত কোভিড টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। 

এদিকে কোবায়শিকে অপসারণের পর, আয়োজকরা এখন শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালনা পুনর্মূল্যায়ন করছেন।

এক বিবৃতিতে সিকো হাশিমোতো বলেন, "আসন্ন উদ্বোধনী অনুষ্ঠানটি ঘিরে যে উদ্বেগ তৈরী হয়েছে তার জন্যে আমরা অলিম্পিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, টোকিওর নাগরিক এবং জাপানের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি"।

একসময়ের কৌতুক অভিনেতা কেন্টারো কোবায়শি ভিডিওটিতে তার মন্তব্যের জন্য তুমুলভাবে সমালোচিত হয়েছেন, সমালোচকদের তালিকায় রয়েছে আন্তর্জাতিক ইহুদি মানবাধিকার সংস্থা সাইমন উইজেন্থাল সেন্টারের (এসডব্লিউসি) নাম।

এসডব্লিউসির সহযোগী ডিন এবং গ্লোবাল সোশ্যাল অ্যাকশন ডিরেক্টর রাব্বি আব্রাহাম কুপার বলেন, "একজন ব্যক্তি যতই সৃজনশীল হোন না কেন, নাৎসি গণহত্যার শিকার মানুষদেরকে উপহাস করার অধিকার তার নেই"।

বরখাস্তের প্রতিক্রিয়া জানিয়ে কোবায়শিও অবশ্য বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়, "বিনোদন যেন কখনো এমন না হয় যে তা মানুষের জন্য অস্বস্তি সৃষ্টি করছে। আমি বুঝতে পারছি যে, সেই সময় আমার কথাগুলো নিতান্তই বোকামী ছিল এবং এমন কাণ্ডের জন্য আমি অনুতপ্ত"।

এছাড়াও সাম্প্রতিক সময়ে টোকিও গেমসের আয়োজকদের আরও কিছু উদ্দ-পদস্থ কর্মকর্তার পদত্যাগপত্র গ্রহণ করতে হয়। 

মার্চ মাসে গেমসের ক্রিয়েটিভ চিফ হিরোশি সাসাকি প্লাস-সাইজ  কৌতুক অভিনেতা নাওমি ওয়াতানাবেকয়ে 'অলিম্পিগ' হিসেবে উপস্থাপনের পরামর্শ দেন। এরপরই এমন মন্তব্যের জন্য তিনি ক্ষমা চান এবং পদত্যাগ করেন।  

  • সূত্র-বিবিসি 

 
 

Related Topics

টপ নিউজ

অলিম্পিক গেমস / টোকিও অলিম্পিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন
  • অলিম্পিক টেনিসে স্বর্ণ জিতে কিনওয়েনের ইতিহাস

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net